যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘তুমি বলো, আল্লাহ অধিকতর দ্রুত চক্রান্তকারী। আমার দৃতরা তোমাদের যাবতীয় চক্রান্ত লিখে রাখে ।' বস্তুত আল্লাহ অধিকতর কুশলী এবং অন্যের ষড়যন্ত্র বাতিল করতে সক্ষম ৷ তাদের প্রত্যেক ষড়যন্ত্র আল্লাহর কাছে ফাস হয়ে যায়। ষড়যন্ত্র যখন ফাস হয়, তখন তার ব্যর্থতা অবধারিত ও সুনিশ্চিত । আল্লাহর দূতরা যখন ষড়যন্ত্র লিখে রাখেন, তখন তা আল্লাহর অজানাও থাকে না, আল্লাহ তা ভুলেও যান না। এই দূতরা কারা এবং কিভাবে লিখে রাখে, সেটা একটা অদৃশ্য ব্যাপার । এ সম্পর্কে আমরা এ আয়াতের চেয়ে বেশী কোনো তথ্য জানতে পারি না। তাই কোনো ব্যাখ্যা বা সংযোজন ছাড়া এখানে সুস্পষ্ট ভাষায় যা আছে, সেটাই আমাদের বুঝে নিতে হবে। এরপর সেই জীবস্ত দৃশ্য ও বাস্তব উদাহরণ । মনে হয় যেন এখনই তা সবার চোখের সামনে ঘটছে, মন প্রকম্পিত এবং আবেগ উদীপ্ত হচ্ছে। জগতের সকল গতি ও স্থিতির ওপর আল্লাহর সর্বময় কর্তৃত্বের বর্ণনা দিয়েই উদাহরণটার শুরু হচ্ছে, ‘তিনি সেই ॥৷৯৷৫ যিনি তোমাদেরকে জলে স্থলে পরিভ্রমণ করান !' প্রসঙ্গত উল্লেখ্য যে, সমগ্র সূরা জুড়েই মহাবিশ্বের যাবতীয় শক্তির ওপর আল্লাহর একক কর্তৃত্ব ও ক্ষমতার উল্লেখ দেখা যায়! এরপর দৃশ্যটা একে একে দেখানো হচ্ছে ঘনিষ্ঠভাবে, ‘যখন তোমরা নৌকায় আরোহণ করো ।' তারপর নৌকা ধীর ধীরে চলতে শুরু করে। ‘যাত্রীদেরকে নিয়ে যখন তা মৃদু বাতাসে চলতে আরম্ভ করে।' যাত্রীদের মনের অবস্থা বর্ণনা করা হচ্ছে যে, ‘এবং তারা উল্লসিত থাকে ।' আর এ শান্ত পরিস্থিতিতে এবং এ আনন্দঘন পরিবেশে সহসা বিপর্যয় নেমে আসে এবং শান্ত শিষ্ট উল্লসিত মানুষদের ওপর চড়াও হয় । ‘সহসা এক তীব্ৰ বাতাস এসে পড়ে তার ওপর ৷' হায়, কী বিপদ! | ‘তাদের ওপর সর্ব দিক থেকে তরংগ আঘাত হানে’ বাচার সম্ভাবনা নেই । ‘তারা ভাবে যে, তারা হয়তো ঘেরাত্ত হয়ে গেছে।' তাই তাদের উদ্ধারের কোনো আশা নেই । শুধুমাত্র এ চরম বিপদের মুহুর্তে তাদের মন থেকে সমস্ত গোমরাহী ও ভ্রান্ত ধ্যান ধারণা দূর হয়ে যায়, আসল ও খালেস তাওহীদ ফিরে আসে এবং একমাত্র আল্লাহর প্রতি তাদের আনুগত্য বহাল হয়। ‘তারা আল্লাহর প্রতি সর্বাত্মক আনুগত্য প্রকাশ করে দিয়ে একনিষ্ঠভাবে তাকে ডাকে এবং বলে, যদি আমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করো, তাহলে আমরা কৃতজ্ঞ হবো ।' এরপর ঝড় থেমে যায়, তরংগ স্তিমিত হয়, ভীত বিহবল আরোহীদের মন শাস্ত হয়। নৌকা কিনারে ভিড়ে, আরোহীরা জীবনের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয় এবং তারা শুকনো মাটিতে নামে । তারপর কী হয়? এর জবাব দেয়া হয়েছে পরবর্তী আয়াতে । ‘তারপর যখন আল্লাহ তাদেরকে উদ্ধার করেন, অমনি তারা বিনা অধিকারে পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করতে আরম্ভ করে দেয় ৷'

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।