যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ভাফসীর ফী যিন্লাল্িন্স কোরআন | এক চিরস্থায়ী মোজেযা, যা প্রজন্মের পর প্রজন্মের বিবেক ও মনকে যুগ যুগ ধরে আবেদন জানাতে | তাদেরকে সোপর্দ । আল্লাহ তায়ালা যদি চান তাদেরকে কোনো মোজেযা দেখাবেন, নচেত দেখাবেন না । ‘বলো, অদৃশয/ জ্ঞান কেবল আল্তগাহর, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলা*, এ জবাবটা আসলে হুমকি ও অবকাশ মিশ্রিত । এতে বান্দার সীমাবদ্ধতার দিকটাও তুলে ধরা হয়েছে। মোহাম্মদ (স.) শ্ৰেষ্ঠ নবী ও রসূল হওয়া সত্তেও অদৃশ্য জ্ঞানের বিন্দুবিসর্গও জানতেন না। সমস্ত অদৃশ্য জ্ঞান আল্লাহরই হাতে নিবদ্ধ । মানুষের ভালোমন্দের ওপরও তীর কোনো নিয়ন্ত্রণ নেই । সব কিছু আল্লাহর কাছে সোপর্দ । এভাবে নবী (স.)-এর সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে । এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন কোনো সন্দেহ সংশয়ের অবকাশ না থাকে। বিপদ ক্ৰেটে গেলেই আল্লাহর অবাধ্যতা করা কাফের ও মোশরেকদের কথাবার্তা ও আচার আচরণের বর্ণনা দেয়ার পর আবার এক শ্রেণীর মানুষের এক ধরনের বিকৃত স্বভাবের বর্ণনা দেয়া হচ্ছে। তারা যখন দুঃখ কষ্ট ও বিপদ মুসীবতের পর সুখ সমৃদ্ধির নাগাল পায় তখন তারা উচ্ছংখলতা ও ষড়যন্ত্র শুরু করে দেয়। ইতিপূর্বে বলা হয়েছে যে, তারা যখন বিপদ মুসীবত থেকে উদ্ধার পায়, তখন এমন ভাব দেখায় যেন কখনো তাদের ওপর কোনো বিপদ আসেনি এবং কখনো আল্লাহর সাহায্য পায়নি । এ প্রসংগে আল্লাহ ‘| একটা বাস্তব উদাহরণও দিয়েছেন, ‘আর যখন আমি মানুষকে কোনো বিপদ মুসীবত থেকে উদ্ধার করার পর সুখ আস্বাদন করাই, তখন তারা আমার আয়াতগুলো নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠে............ (আয়াত ২১,২২ ও ২৩) ‘বস্তুত মানুষ একটা আজব সৃষ্টি । বিপদ মুসীবত ছাড়া আল্লাহকে স্মরণ করতে চায় না। আর চরম দুঃখ কষ্টে না পড়লে তার স্বভাবের বিকৃতি ও বিপথগামিতা থেকেও ফিরে আসে না। পক্ষান্তরে বিপদ ও কষ্ট থেকে যেই মুক্তি পায়, অমনি হয় স্বৈরাচারী হয়ে ওঠে, না হয় উদাসীন হয়ে যায়। তবে হেদায়াতপ্রাপ্ত লোকদের কথা স্বতন্ত্র । তারা সব সময় ঈমান ও সততার পথে চলতে থাকে। Se বিপদ মুসীবত থেকে উদ্ধার পেলেই ষড়যন্ত্রে মেতে ও0............' এ ধরনের আচরণ ফেরাউন করেছিলো মূসা (আ.)-এর সাথে। যখনই সে আল্লাহর কোনো আযাবে আক্রান্ত হতো, অমনি মূসা (আ.)-এর শরণাপন্ন হতো এবং যে সব অন্যায় অত্যাচারে লিপ্ত আছে, তা থেকে ফিরে আসবে বলে অংগিকার করতো । এরপর যখনই সুদিন আসতো, অমনি আল্লাহর নিদর্শন নিয়ে চক্রান্ত শুরু করে দিতো এবং তার অপব্যাখ্যা করতো । তারা বলতো, আমাদের ওপর থেকে আযাব হটে গেছে অন্য কারণে, তোমার দোয়া বা আল্লাহর অনুগহে নয়। কোরায়শরাও এ রকম করেছিলো। এর ফলে তারা দুর্ভিক্ষে পতিত হয়ে ধ্বংস হবার উপক্রম করেছিলো। অনন্যোপায় হয়ে তারা রসূল (স.)-এর কাছে এসে তার কাছে বৃষ্টির দোয়া য়ছিলো। তিনি বৃষ্টির জন্যে দোয়া করেছিলেন। এরপরও কোরায়শ চক্রান্ত অব্যাহত রাখে । উমান এনে চরিত্রের সংশোধন করেছে- এমন ব্যতিক্রমী কিছু লোক ছাড়া এ ধরনের স্বভাব মানুষের সব সময়ই দেখা গেছে। | ১০ সুন্থা হেলস (৪৯১) পালা ১১ সঅনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।