‘যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায় বা তার আয়াতগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, তার চেয়ে যালেম আর কে হতে পারে।'. (আয়াত ১৭) আমি তোমাদেরকে এ দুটো অপরাধের দ্বিতীয়টা করতে নিষেধ করছি । সেটি হলো, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার ও মিথ্যা সাব্যস্ত করা । প্রথমটা আমি কখনো করবো না এবং কখনো আল্লাহর নামে মিথ্যা কথা প্রচার করবোনা । ‘অপরাধীরা কখনো সফলকাম হয় না !'......... নতুন কোরআন দাবী করা ছাড়া মোশরেকরা অন্য যে সব অন্যায় কাজ করেছে ও অন্যায় কথাবার্তা বলেছে, তার বিবরণ পরবর্তী আয়াতগ্ুলোতে এসেছে। ‘তারা আল্লাহ ছাড়া এমন সব দেব দেবীর পূজা করে, যারা তাদের ক্ষতি বা উপকার কিছুই প্রবৃত্তি যখন বিপথগামী হয়, তখন তার অপকর্মের কোনো সীমা থাকে না। যে সব দেব দেবীর পূজা তারা করতো, তারা তাদের ক্ষতি বা উপকার কিছুই করতে পারতো না। কিন্তু তারা মনে করতো, ওইসব দেবদেবী আল্লাহর সুপারিশ করতে পারবে। ‘তারা বলে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী ।' ‘বলো, আকাশ ও পৃথিবীতে আল্লাহ যে জিনিসের অস্তিত্ব টের পান না, সেই জিনিস সম্পর্কে কি তোমরা আল্লাহকে জানাবে?’ অর্থাৎ তোমাদের ধারণা অনুযায়ী আল্লাহর কাছে কোনো সুপারিশকারী আছে বলে আল্লাহ তায়ালা জানেন না। তাহলে আল্লাহ তায়ালা যা জানেন না, তা তোমরা জেনে ফেলেছো এবং আল্লাহ সম আকাশ ও পৃথিবীতে যার অস্তিত্ব টের পায়নি, তাকে তোমরা পেয়ে গেছ? এটা আসলে একটা বিদ্রপাত্মক বাচনভংগি। কাফেররা এমন একটা অপকর্মে লিপ্ত হয়েছিলো, যার জন্যে এ ভাষা প্রয়োগ যথার্থ ছিলো । আয়াতের শেষাংশে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়েছে যে, ‘তিনি পবিত্র ও মহান- তারা যা কিছু শেরেক করে তা থেকে ।' তাদের অন্যান্য কাজ ও কথাবার্তার বিবরণ দেয়ার আগে এ শেরেক সম্পর্কে মন্তব্য করেছেন যে, এটা পরে সৃষ্টি হয়েছে। মূল জিনিসটা ছিলো তাওহীদ ৷ তারপর ভিন্ন মতের সৃষ্টি হয়েছে। ‘মানব জাতি ছিলো একই জাতি পরে তারা ভিন্ন ভিন্ন মতের অনুসারী হয়েছে ।' আল্লাহ চেয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। তাই সেই অবকাশ দিয়েছেন একটি মহৎ উদ্দেশ্যে । ‘যদি তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা কথা আগেই বলা হয়ে না যেতো, তবে তাদের দন্ব-কলহ মিটে যেতো ৷’ এ মন্তবের পর কাফের ও মোশরেকদের কথাবার্তা নিয়ে আলোচনা করা হচ্ছে, ‘তারা বলে, তার ওপর তার প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন আসে না কেন?...... সমগ্র কোরআনের এতোগ্ুলো অলৌকিক আয়াত তাদের জন্যে যথেষ্ট হলো না । মহাবিশ্বে ছড়িয়ে থাকা এতো প্রাকৃতিক নিদর্শনেও তাদের চাহিদা মিটলো না । তারা পূর্ববর্তী নবীদের মতো এখনো অলৌকিক ঘটনা চাইছে। অথচ মোহাম্মদ (স.)-এর রেসালাত যে ভিন্ন বৈশিষ্টের অধিকারী তা তারা বুঝতে চেষ্টা করছে না। তার কাছে আগত মোজেযা বা অলৌকিক নিদর্শনের প্রকৃতি অনুধাবন করছে না । এটা কোনো সাময়িক মোজেযা নয়, যা একটা প্রজন্ম দেখলেই শেষ হয়ে | ১০ সুল্া হউনুস (6৪৮১ পান্না >> মনখিল ৩ WWW. DOIKIADb.bIOSSpot. com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।