যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

: ভাফ্সীর কী যিন্লাল্সিল ক্কোর আন |! বস্তুত কোরআন মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের জন্যে একটা পূর্ণাংগ সংবিধান স্বরূপ । এ সংবিধান মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের সকল দাবী পূর্ণ করে এবং তাকে পার্থিব জীবনে পূর্ণতার পথে পরিচালিত করে। অতপর চূড়ান্ত পর্যায়ে তাকে আখেরাতের জীবনের অনস্ত সুখের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি কোরআনকে যথাযথভাবে বুঝতে পারে, সে কোরআন ছাড়া অন্য কিছু চাওয়ার কথা কল্পনাও করতে পারে না। কোরআনের কিছু অংশ পরিবর্তন করার এ উদ্ভট দাবীও সে তুলতে পারে না। এরূপ উদ্ভট দাবী তোলার কারণ সম্ভবত এই যে, আল্লাহর সাথে সাক্ষাত হওয়ার বিষয়টি যারা বিশ্বাস করতো না । তারা মনে করতো যে, বিকল্প একটা কোরআন রচনা করা বা এ কোরআনের অংশ বিশেষ পরিবর্তন করা একটা সাহিত্যিক দক্ষতার ব্যাপার । তারা ভেবেছিলো, এ বিষয়টাকে জাহেলিয়াতের আরবের বাজারে বাজারে একটা প্রতিযোগিতার বিষয়ে পরিণত করতে পারবে। ফলে মোহাম্মদ (স.) এ চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং পুরো কোরআন বা তার অংশ বিশেষকে পরিবর্তন করতে পারবেন না । ‘বলো, এটা আমার কাজ নয় যে, কোরআনকে নিজের খেয়াল অনুসারে বদল করে দেবো! বস্তুত এটা কোনো খেলোয়াড়ের খেলা বা কোনো কবির কাব্য দক্ষতার বিষয় নয়। বরং এ হচ্ছে সমগ্র বিশ্বের স্রষ্টা ও পরিচালক এবং মানব জাতির স্রষ্টা মহান আল্লাহর রচিত পূর্ণাংগ সংবিধান । সুতরাং কোনো নবীর পক্ষে এতে কোনো মনগড়া পরিবর্তন আনার কোনোই অবকাশ নেই । তার কাজ হলো, তার কাছে আগত ওহী হুবহু অন্যদেরকে শেখানো ও জানানো । এ ধরনের পরিবর্তন সাধন মারাত্মক গুনাহ এবং তার জন্যে নির্ধারিত রয়েছে কঠোর শাস্তি ৷ ‘তুমি বলো, আল্লাহ যদি চাইতেন, তবে এ ওহী আমি তোমাদের সামনে পড়ে শোনাতে বা জানাতেই পারতাম. না। আমি তো তোমাদের মধ্যে একটা জীবনই কাটিয়ে দিয়েছি। তবু কি তোমরা বুঝবে না?’ অর্থাৎ এ ওহী আল্লাহর পক্ষ থেকেই আগত । একে তোমাদের কাছে পৌছানোর নির্দেশ আল্লাহ তায়ালাই আমাকে দিয়েছেন। আল্লাহ তায়ালা যদি চাইতেন যে, তোমাদের সামনে আমি যেন এটা না পড়ি এবং তোমাদেরকে না জানাই, তাহলে তা পড়তে বা জানাতে পারতাম না। কোরআন নাযিল করা ও তাকে জনগণের কাছে পৌছানোর কাজ সম্পূর্ণরূপে আল্লাহর ৷ তাদেরকে এ কথা বলে দাও । অতপর একথাও বলো যে, রসূল হবার আগে আমি তোমাদের মধ্যে জীবনের একটা বড় অংশ কাটিয়েছি । সেটা ছিলো ৪০ বছর । তখন আমি তোমাদেরকে কোরআনের কিছুই বলিনি কেননা তখন ওটায় আমার কোনো অধিকার ছিলো না । আমার কাছে তখনো কোনো ওহী আসেনি । এ ধরনের গ্রন্থ আমার নিজের রচনা করার ক্ষমতা যদি থাকতো, তাহলে চল্লিশ বছর যাবত কেন চুপটি মেরে বসে ছিলাম? বস্তুত এটা সেই ওহী, যা হুবহু পৌছিয়ে দেয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই । আল্লাহর সম্পর্কে মিথ্যা রটনা করা আমার পক্ষে সম্ভব নয়। এ ওহী আমার কাছে সম্পূর্ণ নির্ভুলভাবে এসেছে। এর ভেতরে আমার পক্ষ থেকে অন্য কিছু ঢুকানোর চেয়ে বড় অন্যায় আর কিছু হতে $ পারে না। ৮১৩ হল বত লন সলিল ত DWV. DOIKITAD:DIOGSDOT. TOM

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।