বস্তুত মানুষের হৃদয়ে ইসলামের সৃষ্টি করা উপরোক্ত চিন্তাধারা একে তো তাকে একটা অকাট্য সত্য উপলব্ধি করায়, তদুপরি তার ভেতরে একটা তীব্র চেতনা, অনুভূতি ও খোদাভীতির সৃষ্টি করে। এ খোদাভীতি তার নিজের জন্যেও নিরাপত্তার নিয়ামক, তার সমাজের জন্যেও নিরাপত্তার গ্যারান্টি । মানুষ যে পৃথিবীতে পরীক্ষার সন্মুখীন, তার আয়ুফাল ও ধনসম্পদ সব কিছু দিয়েই যে তার পরীক্ষা নেয়া হচ্ছে, এ অনুভূতি তাকে দুনিয়া ও দুনিয়ার সম্পদ নিয়ে মেতে থাকা ও আখেরাত সম্পর্কে উদাসীন থাকা থেকে নিরাপদ রাখে। এ চেতনা তাকে পার্থিব সম্পদের লালসা থেকে মুক্ত রাখে। কেননা এ সম্পদ তার পরীক্ষার বিষয় এবং তার দায় দায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি করে। আয়াতের শেষাংশের ‘যেন তোমরা কেমন আচরণ করো, তা দেখতে পাই’-এ উক্তিটা মানুষকে এ ধারণা দেয় যে, তার চারপাশে প্রতি মুহুর্তে পাহারা দেয়া হচ্ছে। এ ধারণা তাকে আরো বেশী সতর্ক ও সচেতন, সৎকর্মে আরো বেশী আগ্রহী এবং এ পরীক্ষা থেকে মুক্তি লাভে A OP Mie এখানেই দুই ধরনের চিন্তাধারার মধ্যে প্রভেদ স্পষ্ট হয়ে ওঠে । একটি হলো ইসলামী চিন্তাধারা, যা এ ধরনের বলিষ্ঠ বক্তব্য দ্বারা ইসলাম মানুষের মনে সৃষ্টি করে। অপরাধ হলো অনৈসলামী চিন্তাধারা । তা আল্লাহর সার্বক্ষণিক প্রহরা ও আখেরাতের হিসাব নিকাশের ধারণা এ চিন্তাধারার আওতাবহির্ভূত। ইসলামী চিন্তাধারার অনুসারী ও অনৈসলামী চিন্তাধারার অনুসারীদের জীবন, চরিত্র ও আন্দোলন সংক্রান্ত দৃষ্টিভংগি একই রকম হতে পারে না। অনুরূপ এ পরস্পর বিরোধী ধ্যান ধারণা ও মতাদর্শের ভিত্তিতে গঠিত দুটো মানবীয় ব্যবস্থা কখনো এক রকম হতে পারেনা। ইসলামী জীবন ব্যবস্থা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা । ইসলামী মতাদর্শের ভিত্তিতে ব্যক্তি ও সমষ্টির জীবন ও চরিত্র যেভাবে গড়ে ওঠে, অনৈসলামী মতাদর্শের ভিত্তিতে গড়ে ওঠে ঠিক তার বিপরীত ধরনের জীবন ও চরিত্র । তাই ইসলামকে অন্য কোনো মতাদর্শের সাথে মিশ্রণ করা সম্ভব নয় । সম্ভব, তারা সেই সৃক্মাতিসূক্ম গভীর পার্থক্যটা বোঝে না, যা ইসলামী জীবন ব্যবস্থার সাথে অন্যান্য জীবন ব্যবস্থার রয়েছে। ক্যাফের্ূদের কিছু সঅবাসক্তর অভিযোগ কাফেরদেরকে সম্বোধন করে কথা বলার পর এবার তাদের কার্যকলাপের নমুনা তুলে ধরা হচ্ছে। ধ্বংসপ্রাপ্ত কাফেরদের স্থলাভিষিক্ত হওয়ার পর তাদের কর্মকান্ড কেমন ছিলো লক্ষ্য করুন, ‘যখন তাদের সামনে আমার আয়াতগুলো পড়া হয়, তখন কেয়ামতে অবিশ্বাসীরা বলে যে, TEE (আয়াত ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০) তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করার পর তারা এ ধরনের কাজ করেছে এবং রসূল (স.)-এর সাথেও এ ধরনেরই আচরণ করেছে। ‘যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়..... অন্য একটা কোরআন নিয়ে এসো এ একটা বিস্ময়কর দাবী, যা কোনো ব্যক্তি স্বাভাবিক অবস্থায় করতে পারে না। এ ধরনের দাবী কেবল ঠাট্টাচ্ছলেই করা সম্ভব । অনুরূপভাবে কোরআনের কর্মসূচী সম্পর্কে অজ্ঞ থাকার কারণেও এ ধরনের দাবী করা সম্ভব । যারা আল্লাহর সাথে সাক্ষাত করতে হবে বলে বিশ্বাস করে, তারা এ ধরনের দাবী করতে পারেনা। ১৩ কভলল লন ১ লিল ত PWW. DOIKIAD.DIOZSDOT. TOM
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।