এখানে বিপদে পতিত প্রতিটি মানুষের দৃশ্য তুলে ধরা হয়েছে। একটি চলন্ত মানুষের সামনে প্রাচীর পড়লে যেমন তার চলার গতি স্তব্ধ হয়ে যায় অথবা পেছনে ফিরে বিপরীত দিকে চলতে আরন্ত করে, তেমনি বিপদে পড়া এ মানুষটিরও গতি থেমে যায় । আবার বিপদ সরে গেলেই কোনো শোকর, শিক্ষাগ্রহণ বা চিন্তাভাবনা না করেই সামনের দিকে চলতে আরম্ভ করে। আল্লাহ বলেন, ‘সে এমনভাবে চলে যায়, যেন কখনো তার কোনো বিপদ হয়নি এবং আমাকেও ডাকেনি ৷' অর্থাৎ দৈনন্দিন জীবনের কর্মকান্ডে যথারীতি লিপ্ত হয়ে যায়, এতে কোনো কুষ্ঠা বোধ করে না, কোনো আত্মসমালোচনাও করে না এবং কোনো কিছুর পরোয়াও করে না । শুধুমাত্র বিপদ মুসীবতের সময় আন্পাহকে স্বরণ করে। বিপদ সরে গেলে যথারীতি প্রাত্যহিক কর্মকান্ডে লিপ্ত হয়ে যায়। এটাই সীমা অতিক্ৰমকারীদের চিরস্তন স্বভাব। অথচ এতে যে সীমা অতিক্রম করা হয়, তা তারা টেরই পায় না। ‘এভাবেই সীমা অতিত্রমকারীদের কাছে তাদের কাজ সুশোভিত করা হয়েছে’ পরবর্তী আয়াতে বলা হচ্ছে প্রাচীনকালে সীমা অতিক্রমের মাত্রা কেমন চরম আকার ধারণ করেছিলো । ‘তোমাদের পূর্ববর্তী জঞাতিগুলো যখন যুলুম করেছে, তখন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি :............ ’ (আয়াত ১৩) অর্থাৎ তাদের সীমা অতিক্রম, বাড়াবাড়ি ও যুলুম তথা শেরেক এমন চরম পর্যায়ে উপনীত হয়েছিলো যে, তা তাদের ধ্বংস ডেকে এনেছিলো। আরব উপদ্থীপে আদ, সামুদ ও লূত (আ.)-এর জাতির আবাসভূমিতে সেই ধ্বংসযন্তের অংশ বিশেষ আরবরা স্বচোক্ষে প্রত্যক্ষ করতো । তোমাদের কাছে যেমন রসূল এসেছে, তেমনি তাদের কাছেও রসূলরা অকাট্য প্রমাণাদি সহকারে আসতো । ‘তারা ঈমান আনতে প্রস্তুত ছিলো না ।' কেননা তারা প্রথম থেকেই ঈমানের পথে চলেনি, বরং বিভ্রান্তি ও বিপথগামিতার পথে চলেছে । ফলে ঈমানের পথ থেকে তারা দূরে নিক্ষিপ্ত হয়েছে এবং ঈমান আনার জন্যে আর প্রস্তুত হয়নি । অবশেষে অপরাধীদের যা পরিণাম হয়ে থাকে, তা তাদেরও হয়েছে। ‘এভাবেই আমি অপরাধী জাতিকে শাস্তি দিয়ে থাকি ৷' আহশ্ধেরাতসুত্খী চেতনাই মানুষক্কে সৎক্রর্মশীল বানাতে পারে যাদের কাছে নবী রসূলরা অকাট্য প্রমাণাদি সহকারে আসেন এবং যারা তাদের ওপর ঈমান না আনার কারণে আযাবে পতিত হয়, সেই অপরাধীদের শোচনীয় পরিণাম বর্ণনা করার পর আরবের মোশরেকদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, তারা ওই ধ্বংস হয়ে যাওয়া কাফেরদের স্থলাভিষিক্ত । তাদেরকে স্থলাভিষিক্ত করার মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে যে, যে জিনিস সম্পর্কে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তার সাথে তারা কেমন আচরণ করে । ‘অতপর তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি, যেন তোমরা কেমন আচরণ করো, তা দেখতে পাই ।' (আয়াত ১৪) কোনো মানুষ যদি বুঝতে পারে যে, একটা জিনিসের পূর্বতন মালিকদেরকে উচ্ছেদ করে তাদের স্থলে তাকে ওই জিনিসের মালিক করা হয়েছে, অতপর সে নিজেও একদিন এ জিনিসের মালিকানা হারাবে, সে মাত্র কিছুদিনের জন্যে এর মালিক হয়েছে, এ মালিকানায় স্বল্পদিন কাটিয়ে সে কী উপার্জন করে, তার পরীক্ষা করা হচ্ছে এবং তার হিসাব নেয়া হবে, তাহলে এ উক্তিটা তার মনে অত্যন্ত বলিষ্ঠ প্রভাব বিস্তার করবে। তল হল _ তে নন ললমল ত] WWW.DOIKLHADV.DLOSSpot.conm
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।