যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

হচ্ছে এবং অনুরূপ পরিণতি থেকে তাদেরকে সাবধান করা হচ্ছে। বলা হয়েছে যে, পার্থিব জীবন ' কেবল পরীক্ষার জন্যে । এ জীবনের পরই এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। ‘আল্লাহ যদি মানুষের শাস্তি সেই রকম দ্রুততার সাথে দিতেন যেমন দ্রুততার সাথে তারা পুরস্কার চায়, তাহলে তাদের অবকাশের মেয়াদ শেষ হয়ে যেতো....... । (আয়াত ১২, ১২, ১৩ ও ১৪) আল্লাহ তায়ালা একাধিক জায়গায় কাফেরদের এরূপ ধৃষ্টতাপূর্ণ চ্যালেঞ্জ উদ্ধৃত করেছেন। এ সূরায় বলা হয়েছে, ‘তারা বলে, কবে তোমার প্রতিশ্রুত আযাব আসবে?’ সূরা রাদে আছে, ‘তারা ভালো পরিণামের আগে মন্দ পরিণামের দাবী জানায় ৷.......... ’ সূরা আনফালে আছে, তারা বলতো, ‘হে আল্লাহ, এ দাওয়াত যদি সত্য হয়, তাহলে আমাদের ওপর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষাও, কিংবা কঠিন শাস্তি দাও ।' এসব কিছু থেকে বুঝা যায়, আল্লাহর দ্বীনের দাওয়াতের বিরুদ্ধে তাদের গুঁদ্ধত্য ও ধৃষ্টতা কোন পর্যায়ে গিয়ে পৌছেছিলো। আল্লাহর কুশলতা ও বিজ্ঞতার দাবী অনুসারে তিনি এ শাস্তি পাইকারী ধ্বংস ও নিশ্চিতকরণের মতো শাস্তি দেন না। কেননা তিনি জানতেন যে, তাদের অধিকাংশই ইসলাম গ্রহণ করবে। মক্কা বিজয়ের পর বাস্তবেও তাই ঘটেছিলো । যারা চ্যালেঞ্জ দিতো, তারা এটা জানতো না বলেই চ্যালেঞ্জ দিতো ৷ তারা জানতো না আল্লাহর প্রকৃত ইচ্ছা কী। প্রথম আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘যে কল্যাণ তারা দ্রুত চায়, অকল্যাণকে যদি তঅদ্রপ দ্রুততার সাথে আল্লাহ তায়ালা দিতেন, তাহলে তারা ধ্বংস হয়ে যেতো । কিন্তু আল্লাহ তায়ালা তাদের মেয়াদ পর্যন্ত তাদেরকে বাচিয়ে রাখতে চান। তারপর এ অবকাশ সম্পর্কে উদাসীন না হবার জন্যে তাদেরকে সতর্ক করে দেয়া হয়৷ যারা আল্লাহর সাথে সাক্ষাত হবে একথা বিশ্বাস করে না, তারা তাদের গোয়ার্তুমিতে সীমা ছাড়িয়ে যাবে এবং তাদের নিদিষ্ট মেয়াদ পর্যন্ত পাপে লিপ্ত থাকবে । অকল্যাণকে দ্রুত কামনা করার বিষয় প্রসংগে মানুষের একটা অবস্থা তুলে ধরেছেন, যা সে বিপদাপদে পতিত হলে সাধারণত দেখা দিয়ে থাকে। এ দ্বারা মানুষের সহজাত স্ববিরোধিতার মুখোশ খুলে দেয়া হয়েছে। কেননা যে মানুষ বিপদাপদকে এতো ভয় পায়, সে আবার আযাব আসুক তো দেখি' বলে চ্যালেঞ্জ দেয়ার ধৃষ্টতা দেখায় । আল্লাহ বলেন, ‘যখন মানুষের ওপর বিপদ আসে, তখন দাড়ানো, শোয়া ও বসা সর্বাবস্থায় আমাকে ডাকে ৷' (আয়াত ১৫) এটা মানুষের একটা চমকপ্রদ নমুনা । এটা প্রায়শ দেখা যায়। জীবন প্রবাহে মানুষ বারবার গুনাহ করে ও সীমালংঘন করে। অথচ সেখানে সুস্থতা অবারিত এবং পরিস্থিতি অনকুল । তথাপি আল্লাহ যার ওপর দয়া করেন ও থাকে রক্ষা করেন, সে ছাড়া কেউ সুস্থ ও সবল থাকার সময় স্মরণ করে না যে, দুর্বলতা ও অক্ষমতার সময়ও কাজে আসতে পারে। সচ্ছলতা মানুষকে অভাবের কথা ভুলিয়ে দেয় এবং প্রাচুর্য তাকে সীমালংঘনে প্ররোচিত করে। আবার যেই বিপদ আসে, অমনি কাকুতি-মিনতি করে অব্যাহতি লাভের জন্যে দোয়া করে, সুদিনের আশা করে। বিপদে পড়লেই দ্রুত ভালো অবস্থা কামনা করে। তারপর যেই বিপদ চলে যায়, অমনি এমন বেপরোয়াভাবে চলতে আরম্ভ করে যে, কিছুই চিন্তা ভাবনা করে না বরং আগের মতো ওদ্ধত্য দেখাতে থাকে এবং পাপাচারে লিপ্ত হয়। আয়াতে দেখানো হয়েছে বিপদে পতিত মানুষের কেমন দশা হয়, ্থয়ে, বসে ও দাড়িয়ে আমাকে ডাকে ৷' | ১০ সূক্না হউনুস (8) পান্া ১১ অনযিল্দ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।