যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

বুঝার কারণেই তারা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা বিশ্বাস করে না। আর এটা বিশ্বাস না করার কারণে তারা দুনিয়ার জীবনেই সীমাবদ্ধ ও সম্ভুষ্ট থাকে । এখানে যতো ঘাটতি, লোকসান ও ক্ষতি হোক, তাতে তারা অসন্তুষ্ট হয় না। তারা বোঝে না যে, এ দুনিয়া মানুষের জীবনের চূড়ান্ত ও সর্বশেষ স্তর হবার যোগ্যই নয়। তারা যতো ভালো বা মন্দ কাজই করুক, তার পূর্ণ ফল ভোগ না করেই এখান থেকে বিদায় নিতে হবে। পার্থিব জবীনে সীমিত থাকার ফলে তাদের দৃষ্টিভংগিও সংকীর্ণ ও নীচ হয়ে যায়। কেননা তারা কখনো উর্ধ জগতের পানে তাকায় না এবং উচ্চতর আশা ও অভিলাষ পোষণ করে না । আল্লাহর যে নিদর্শনাবলী হৃদয় মনে জাগরণ আনে, চেতনায় মহত্ব আনে এবং শ্রেষ্ঠত্ব ও পরিপক্ৃতা অর্জনের প্রেরণা যোগায়, সেগুলো সম্পর্কে উদাসীন হয়ে শুধু ইহকালের সুখ ও সমৃদ্ধির কথা ভেবেই জীবন কাটিয়ে দেয় । ‘তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং সেটা তাদেরই কর্মফল ৷’ বস্তুত এর চেয়ে খারাপ ঠিকানা ও খারাপ কর্মফল আর কিছু হতে পারেনা । পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, ঈমান আনার কারণেই তারা বুঝেছে যে, দুনিয়ার জীবনের চেয়েও শ্রেষ্ঠ একটা জীবন আছে, অতপর এ বুঝ ও বিশ্বাসের দাবী অনুসারে সৎ কাজ করেছে। আন্গাহর হুকুম পালন করেছে এবং আখেরাতের পবিত্র জীবনের অপেক্ষায় ‘তাদেরকে তাদের প্রভু তাদের ঈমান অনুসারে সুপথে চালান....’ অর্থাৎ সৎ কাজ কবার প্রেরণা যোগান তাদের ঈমানেরই ওসীলায় । এ ঈমান আল্লাহর সাথে তাদের সম্পর্ক দৃঢ় করে, সত্যের পথে অবিচল থাকার শক্তি যোগায় এবং বিবেকের ডাকে সৎ কাজ করার উৎসাহ যোগায় । এরা জার্বাতে প্রবেশ করবে।' ‘তাদের নীতি নিয়ে ঝর্ণাগুলো প্রবাহিত !'........... বস্তুত পানি সব সময় সজীবতা, উর্বরতা ও প্রবৃদ্ধির আলামত । এ জান্নাতে তাদের ভাবনা কী, ব্যস্ততা কী, বক্তব্য কী, যা বাস্তবায়িত করতে চায়? তাদের ভাবনা সম্পদ ও মান মর্যাদার জন্যে নয়। তাদের ব্যস্ততা কোনো কষ্ট দূর করা ও স্বার্থ তারা উদ্ধার করার জন্যে নয়। কারণ এসব ব্যাপারে তারা পূর্ণ নিরাপত্তা লাভ করেছে। তাদের এ সবের কোনো প্রয়োজন নেই । আল্লাহর নেয়ামত পেয়ে তারা এসব ব্যাপারে কারো মুখাপেক্ষী থাকবে না। তাদের বক্তব্য থাকবে কেবল একটাই, ‘হে আল্লাহ! তোমার পবিত্রতা ঘোষণা করি । তাদের অভিবাদন হবে শাস্তি । তাদের সর্বশেষ বক্তব্য এই যে, বিশ্বপ্রভু আল্লাহর জন্যেই যাবতীয় প্রশংসা ।' এর অর্থ হলো, দুনিয়ার জীবনের সকল দুর্ভাবনা ও ব্যস্ততা থেকে তারা মুক্তি পাবে, দুনিয়াবী সকল প্রয়োজনের উর্ধে উঠে যাবে। সম্জোষ, প্রশংসা, সালাম, তাসবীহর উচ্চ মার্গে তারা বিচরণ করবে । এটা হচ্ছে মানবতার পূর্ণতার স্তর । বিপদের সমডয্মে ক্যাফ্রেের দের আল্গলাভহুক্কে ভাবা এরপর কোরআন রসূল (স.)-কে কাফেরদের প্রদত্ত চ্যালেঞ্জের জবাব দিয়েছে। তারা তার কাছে দাবী জানাতো, তুমি যে আযাবের ভয় দেখাও, ওটা এক্ষুণি নিয়ে এসো । কোরআন এর জবাব দিয়েছে যে, আল্লাহ তায়ালা ওটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত রেখেছেন। এটা তার বিচক্ষণতা ও দয়া । এ সাথে প্রাসংগিকভাবে কোরআন তাদের বিপদকালীন অবস্থার চিত্র তুলে ধরেছে যে, যখন বিপদ আসে, তখন তাদের সকল বক্রতা দূর হয়ে যায় এবং তারা আল্লাহর দিকে একাস্তভাবে মনোনিবেশ করে। আবার বিপদ দূর হলেই শিথিল ও উদাসীন হয়ে যায়। এ প্রসংগে অতীতের কাফেরদেরকে কিভাবে আযাব দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে, তা স্মরণ করিয়ে দেয়া সূক্সা হউসুস 8৩ পাক্সা ১১ অনিল ৩ cd Babes sid sa DWT DOI AU. ULOSSPOL. COI

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।