[_"__ ক্ৰসীর কব ব্িলালিল কোনআন প্রাকৃতিক নিয়মাবলী সহ এভাবেই পাওয়া গেছে। তার অস্তিত্বের জন্যে যুক্তির প্রয়োজন নেই । তার অস্তিত্বের সাথেই তার নিয়ম কানুনও যুক্ত । তাদের এ যুক্তি যদি কারো কাছে গ্রহণযোগ্য মনে হয়, "তবে আমার বলার কিছু নেই । এ যুক্তি ইউরোপে আল্লাহর অস্তিত্কে অস্বীকার করার জন্যে ব্যবহৃত হতো । কেননা তারা গীর্জাকে প্রত্যাখ্যান করার পর আল্লাহকেও প্রত্যাখ্যান করার প্রয়োজন অনুভব করে । তাদের জন্যে আল্লাহর অস্তিতুকে মেনে নেয়ার দাবী থেকে নিস্তার লাভের এটাই ছিলো মোক্ষম উপায় । কারণ প্রাচীন জাহেলিয়াতের অনুসারীদের অধিকাংশই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো । তারপর সেই আল্লাহর প্রভুত্ব মানা ও তার দাসত্ব ও আনুগত্য করা জরুরী কি না, তাই নিয়ে বিতর্ক তুলতো। যেমন আরব জ্ঞাহেলিয়াতকে আমরা দেখেছি এবং কোরআন বারবার তারই মুখোমুখি হয়েছে। আল্লাহর অস্তিত্বে তাদের এ বিশ্বাসকে সম্বল করে কোরআন নিজস্ব, যুক্তি প্রয়োগ করে তাদের কাছে দাবী করেছে যে, এ বিশ্বাস অনুসারে আল্লাহকে একমাত্র আইন ও হুকুমদাতা প্রভু বা রব মেনে নেয়া তাদের উচিত । তাই আল্লাহর আইন ও বিধানকেও হুবহু মেনে নেয়া তাদের কর্তব্য । কিন্তু বিংশ শতাব্দীর জাহেলিয়াত এ বিশ্বাসের দায়দায়িত্ব থেকেও রেহাই পেতে চায়। তাই আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করতে চায় । বিস্বয়ের ব্যাপার এই যে, ‘মুসলিম’ নামের দেশগুলোতেও যাবতীয় গোপন ও প্রকাশ্য পন্থায় ‘বিজ্ঞানের’ নামে আল্লাহকে অস্বীকার করার প্রচারণা চলে । বলা হয় যে, ‘বৈজ্ঞানিক’ বিধি ব্যবস্থায় ‘অদৃশ্য’ কোনো জিনিসের স্থান নেই । আর ‘অদৃশ্য’ জিনিসের যখন স্থান নেই, তখন আল্লাহ ও তদ্ সংক্রান্ত সব কিছুই সেখানে অচল । এ পশ্চাদমুখী দরজা দিয়ে পলায়নকারীরা মূলত আল্লাহর কাছ থেকেই পালানোর চেষ্টা করে। তারা আল্লাহকে ভয় করে না । ভয় করে শুধু মানুষকে । তাই তাদের বিরুদ্ধে এ ফন্দি-ফিকির প্রয়োগ করে। কিন্তু এতদসত্তেও স্বয়ং বিশ্বজগতের অস্রিতৃই আল্লাহর অস্তিত্বের নীরব সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। তারপর রয়েছে বিশ্ব জগতের সুশৃংখল, সুসমন্বিত ও নির্ভুল ব্যবস্থাপনা । এ সাক্ষ্য গলায়নপর অবিশ্বাদীদেরকে পিছু খাওয়' করে ছুটে চলেছে ক্রমাগত ৷ মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি, তার বিবেক ও মন এ সাক্ষ্য প্রমাণকে সর্বান্তকরণে সমর্থন করছে। তদুপরি কোরআনও. তার সমগ্র স্বভাব প্রকৃতিকে সর্বাত্বকভাবে এদিকেই আহ্বান জানাচ্ছে। যারা এ সব কিছু দেখে শুনে বুঝেও আল্লাহর মুখোমুখি হবার অবশ্যন্তাবিতা বিশ্বাস রাখে না এবং উপলব্ধি করে না যে, দুনিয়ার এ সুশৃংখল ব্যবস্থার দাবীই এই যে, আখেরাত থাকতেই হবে, দুনিয়াটা শেষ কথা নয়, কেননা মানুষ এখানে তার চূড়ান্ত ফলাফল পায় না, যারা বিশ্ব চরাচরে দৃশ্যমান এত সব নিদর্শনকে অবজ্ঞাভরে উপেক্ষা করে, এসব নিদর্শন তাদের মনে ও বিবেকে কোনো চিন্তার উদ্রেক করে না, তারা কখনো তাদের মনুয্যত্বের গূর্ণতা সাধন করতে পারবে না এবং বেহেশতে কখনো পৌছতে পারবে না । এ বক্তব্যই বিধৃত হয়েছে ৭, ৮, ৯ ও ১০ আয়াতে । 'যারা আমার সাক্ষাতে বিশ্বাস করে লা বরং দুনিয়ার জীবন নিয়েই সুখী ও পবিতৃপ্ এবং আমার আয়াতগুলোর প্রতি উদাসীন। .........,. এ আয়াত ক’টিতে বলা হয়েছে যে, যারা উপলব্ধি করে না যে, প্রাকৃতিক জগত সাক্ষ্য দিচ্ছে, মহাবিশ্বের একজন সৃষ্টা ও পরিচালক রয়েছে। তারা বুঝতে পারে না যে, দুনিয়ার এ জীবনই আখেরাতকে অনিবার্য ও অবশ্যম্ভাবী করে তুলেছে। তারা জানে না যে, আখেরাতেই ন্যায়বিচার ঠি হবে এবং লেখে দুম তার রব নর্ে গৌহাল হনে। এথা না জানন
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।