যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘ইখতিলাফুল লাইল ওয়ান নাহার’ অর্থ রাত ও দিনের পালাক্রমে আসা এবং উভয়ের কখনো | ছোট হওয়া ও বড় হওয়া । এ উভয়টি এমন প্রাকৃতিক বাস্তবতা, যা আমরা প্রতিনিয়ত অবলোকন করি। এ দুটো অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করলে অনুভূতিতে এর এমন তীব্র প্রভাব পড়ে যে, তাতে মানুষের প্রাতনিয়ত অবলোকন জনিত পরিচিতি দূর হয়ে যায়। তবে মন ও চেতনার জাগৃতির মুহূর্তগুলোতে সে নতুন মানুষের রূপ ধারণ করে উদয় ও অস্তের ব্যাপারে চিন্তা ভাবনা করে। তখন প্রত্যেক নতুন জিনিসকে সে খোলা চোখ ও আগ্রহী চেতনা নিয়ে দেখে ৷ প্রকৃতপক্ষে এরূপ মুহূর্তগুলোতেই মানুষের জীবন প্রকৃত ও পূর্ণাংগ জীবনে পরিণত হয় এবং তার গ্রহণ ও উপলব্ধির ইন্দ্রিয়গুলোতে যে পরিচিতিজনিত শুদ্ধতা বিরাজ করে, তা দূর হয়ে যায়৷ ‘আর আকাশ ও পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তাতে সংযমীদের জন্যে মানুষ যদি এক মুহূর্তের জন্যেও আকাশ ও পৃথিবীতে বিরাজমান আল্লাহর বিচিত্র সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে, তাহলে সে এতো শিক্ষা লাভ করতে পারে, যা তার গোটা জীবনের জন্যে যথেষ্ট । স্বয়ং আকাশ ও পৃথিবীকে যেক্কপ বিস্ময়কর পন্থায় সৃষ্টি করা হয়েছে, তার কথা না হয় আপাতত বাদই থাক । কারণ এ ব্যাপারে মানুষের মনকে একটি সংক্ষিপ্ত ইংগিতের মাধ্যমে নির্দেশ দেয়া হয়েছে। তারপর সে যাতে ওই ইংগিত অনুসারে নিজেই অগ্রসর হয়, সে জন্যে এ ব্যাপারে আর জোর দেয়া হয়নি শুধু বলা হয়েছে যে, ‘এ সব কিছুর মধ্যেই নিদর্শন রয়েছে সংযমী তথা খোদাভীরুদের জন্যে ৷' এ কথাটা বলে মানুষের তাকওয়া তথা খোদাভীরুতা ও সংযম জাগিয়ে তোলা হয়েছে। আর এ তাকওয়া বা খোদাভীতি এমন একটি গুণ, যা মানুষের মনকে সচকিত ও অনুভূতিপ্রবণ করে দেয় । দ্রুত প্রভাবিত হওয়া ও দ্রুত গ্রহণ করার গুণ তার মধ্যে বিকশিত করে, আর আল্লাহর সীমাহীন শক্তি ও ক্ষমতা, তার সৃজনশীলতার নিদর্শনাবলী এবং সৃষ্টি ও শ্রবণেন্দিয় দ্বারা অনুভবযোগ্য মোজেযা বা অলৌকিক কর্মকান্ডসমূহ সম্পর্কে মন মগযকে সচেতন করে তোলে । মানুষের চতুর্দিকে বিস্তৃত প্রাকৃতিক নিদর্শনাবলীর উল্লেখ সহকারে মানবীয় বিবেক ও জন্মগত স্বভাবপ্রকৃতিকে কোরআন যেভাবে সম্বোধন করে, এ হচ্ছে তারই নমুনা । আল্লাহ জানেন যে, মানুষের স্বভাবের মাঝে ও বিশ্ব প্রকৃতির মাঝে এমন একটা ভাষা রয়েছে যাকে উভয়ে বুঝতে পারে ও শুনতে পায়। কোরআন নাযিল হওয়ার অনেক পরে আমাদের আকীদা শাস্ত্রীয় ব্যাপারে দার্শনিক ও তার্কিকরা যে তার্কিক পদ্ধতি অবলম্বন করেছেন, কোরআন সে পদ্ধতি অবলম্বন করেনি । কেননা আল্লাহ তায়ালা জানেন, এ পদ্ধতি মানুষের মন জয় করতে সক্ষম হয় না, তা মানুষকে কোনো আন্দোলন ও সংগ্রামেও উদ্ুদ্ধ করে না, জীবন গঠনেও উত্সাহ যোগায় না, উপরস্তু ঠান্ডা মস্তিষ্কে যা কিছু প্রেরণা ও উদ্দীপনা সঞ্চিত থাকে, তাও হাওয়ায় বিলীন হয়ে যায় । কিন্তু কোরআনী পদ্ধতি, বিশেষত তার অনুসৃত সহজ সরল বাচনভংগি যে প্রমাণগুলো উপস্থাপন করে, তা হচ্ছে মনমগযকে উদ্ধুদ্ধকারী সবচেয়ে শক্তিশালী প্রমাণ । বস্তুত এটাই তার বৈশিষ্ট্য । এ পৰ্যায়ে সর্ব প্রথম তুলে ধরা হয় এ মহাবিশ্বটাকে এবং এর সুশৃংখল নিখুঁত, নির্ভুল ও সুসমত্বিত পরিচালনা পদ্ধতিকে, দ্বিতীয়ত এর পেছনে কোনো সুদক্ষ শক্তির উপস্থিতি মেনে নেয়া ছাড়া । এ সব কিছুর কোনো ব্যাখ্যা দেয়াই সম্ভব নয়৷ যারা এ সত্যকে নিয়ে বিতর্ক তোলে, তারা তাদের মতের সপক্ষে কোনো গ্রহণযোগ্য যুক্তি পেশ করতে পারে না। তারা বড়জোর এতোটুকুই বলতে পারে যে, মহাবিশ্বকে তার সমস্ত ১০ সূস্না ইউ সুস Ww DoiEIGRND 00 ১. অনিল ৩

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।