প্রাকৃতিক দৃশ্যের মাব্ধে আল্লাহুস্স সার্বভ্টৌোমত্ত্বের নিদর্শন আকাশ ও পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এক আল্লাহর এবাদাত প্রভৃতি বিষয় বর্ণনা করার পর এবং আল্লাহর কাছেই রয়েছে কর্মফল ও প্রত্যাবর্তন এ কথা বলার পর পুনরায় প্রাকৃতিক নিদৰ্শনাবলীর আলোচনা শুরু হয়েছে। ‘তিনিই সেই আল্লাহ, যিনি সূর্যকে আলো ও চাদকে প্রদীপ বানিয়েছেন......'। (আয়াত ৫) বস্তুত সূর্য ও চাদ হচ্ছে মহাবিশ্বের দুটো দর্শনীয় জিনিস, এদেরকে আমরা সব সময় দেখি বলেই এর গুরুত্ব ভুলে গিয়েছি । নচেত কোনো মানুষ যদি প্রথম সুর্যোদয় ও সূর্যাস্ত এবং প্রথম চাদ ওঠা ও চাদ ডোবার দৃশ্য দেখতো, তবে এদৃশ্য তার অনুভূতিতে আলোড়ন সৃষ্টি না করে পারে না। এ দুটো দর্শনীয় জিনিস বারবার দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তাই কোরআন আমাদেরকে পুনরায় ওই দৃশ্যাবলী অবলোকন করাতে নিয়ে যেতে চাইছে, যাতে করে আমাদের অনুভূতিতে নতুনত্বের সাড়া জাগে এবং আমাদের অস্তরে জীবস্ত অধ্বেষার চেতনা পুনরুজ্জীবিত হয়। বারংবার দেখা সত্তেও যে চিন্তাশক্তি লুপ্ত হয় না ও যে জাগৃতি বিনষ্ট হয় না, তাকে পুনরুথিত করা এর উদ্দেশ্য । এ দুটো শক্তির সৃষ্টির মূলে বিশেষ কৌশল গৃহীত হয়েছিলো বলেই কোনো জিনিস বারবার দেখলেও এ দুটো শক্তি লোপ পায় না। ‘তিনি সূর্যকে আলোকিত করেছেন ।' অর্থাৎ উত্তাপময় আলো দিয়ে সৃষ্টি করেছেন। ‘আর চাদকে উজ্জ্বল করেছেন।' অর্থাৎ চাদকে নিরুত্তাপ আলো দিয়েছেন। ‘এবং তাকে (চাদকে) বহু সংখ্যক স্তর বা মনযিল অতিক্রম করতে হয় ।' প্রতি রাত্রে চাদ একটা নির্দিষ্ট মনযিলে অবস্থান করে এবং এটা বিশেষ আকৃতি ধারণ করে। এটা চাদে স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হয়। জ্যোতির্বিদদের জ্যোতির্বিদ্যা প্রয়োগ করার প্রয়োজন হয়না। ‘যেন তোমরা বর্ষ গণনা ও হিসাব করতে পারো ।' এখনও সূর্য ও চাদের সাহায্যে সময নির্ধারণের খঝতু সকল মানুষের মধ্যেই প্রচলিত রয়েছে। এ সব কি বৃথা? এ সব কি নিছক কাকতালীয় ঘটনা? কক্কণো নয়। এতো শৃংখলা, এতো |' সমন্বয় ও এতো নিখুঁত আবর্তন বৃথা, নিরর্থক ও কাকতালীয় হতে পারে না। ‘এসবকে আল্লাহ সত্য সহকারেই সৃষ্টি করেছেন।' বস্তুত এর আগাগোড়াই সত্য । এর পদ্ধতিও সত্য এবং এর উদ্দেশ্যও সত্য ও মহৎ। সত্য চিরস্থায়ী । আর এর এ সব সাক্ষ্য প্রমাণও সুস্পষ্ট ও চিরস্থায়ী ‘আয়াতগুলোকে তিনি জ্ঞানী লোকদের জন্যে বিশদভাবে বর্ণনা করেন।' অর্থাৎ যে দৃশ্যগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন, যাতে করে ওগুলোর পেছনে কার্যকর সূক্ষ্ম ব্যবস্থাপনা অনুধাবন করা যায় । আকাশ ও পৃথিবীর সৃষ্টি, সূর্য ও চন্্রকে আলোকময় করা ও তার জন্যে বিভিন্ন মনযিল নির্ধারিত হওয়া দ্বারা রাত ও দিনের সৃষ্টি হয়। আর খোলা মন নিয়ে চিন্তা ভাবনা করলে এ বিশ্বয়কর সৃষ্টিঅগতে এটা একটা তাৎপর্যময় ঘটনা । আল্লাহ তায়ালা বলেন, ‘রাত ও দিনের পালাক্রমে আসায় এবং আকাশ ও পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তাতে সংযমীদের জন্যে অনেক নিদর্শন রয়েছে ।' (আয়াত ৬) ৯০ সুরা ইউনুস পাত্সা ১১ মনফিন্ল ৩ _C to WWW. DOIRIIAD.DIOESpOot. COM
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।