যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ ছাড়া অন্যরা । কেননা যে শাসক তাদের ওপর নিজের ক্ষমতা ও আইন প্রয়োগ করে, সেই প্রকৃত পক্ষে তাদের রব বা প্রভু, তারা তারই আদেশ-নিষেধের আনুগত্য করে থাকে। আর এটাই তাদের এবাদাত ৷ যেমন রসূল (স.) বলেছেন, ‘তারা তাদের হুকুমের আনুগত্য করেছে। এটাই তাদের এবাদাত ।'’ (তিরমিযী- আদী ইবনে হাতেম) এবাদাতের এ অর্থ আরো স্পষ্ট করে দেয়ার জন্যে আল্লাহ বলেন, ‘তুমি বলো, আল্লাহ তোমাদের জন্যে যে জীবিকা নাযিল করেছেন, তা থেকে যে তোমরা কিছু জিনিসকে হালাল ও কিছু জিনিসকে হারাম করো, সেজন্যে কি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর নামে অপবাদ আরোপ করো?’ আজ আমরা যে আচরণ করছি, তা জাহেলিয়াতের অনুসারীদের থেকে পৃথক কিছু নয় । তাদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ বলেছেন, ‘এই হচ্ছেন আল্লাহ, তোমাদের প্রভু ও মনিব, অতএব তারই এবাদাত করো ৷'..... অর্থাৎ তাঁর এমন এবাদাত করো, যাতে কোনো শেরেকের মিশ্রণ নেই । কেননা তোমাদেরকে অন্য কারো কাছে নয়, আল্লাহর কাছেই ফিরে যেতে হুবে এবং তাকেই হিসাব নিকাশ বুঝিয়ে দিতে হবে । তিনিই কাফের ও মোমেনদেরকে কর্মফল দিয়ে থাকেন। ‘তোমাদের সকলের প্রত্যাবর্তন হবে তারই কাছে, এটা আল্লাহর অকাট্য প্রতিশ্রুতি ৷” অর্থাৎ তোমাদেরকে শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তোমাদের মনগড়া শরীকদের বা 'সুপারিশকারীদের কাছে নয় । তিনি যে প্রতিশ্রুতি দেন, তা থেকে পিছু হটেন না। আখেরাত সম্পর্কেও তার প্রতিশ্রুতি অনুরূপ অকাট্য ও অস্রান্ত । কেননা আখেরাত হলো সৃষ্টিরই পরিপূরক । ‘তিনি সৃষ্টি শুরুও করেন, আবার পুনঃ সৃষ্টিও করেন, যাতে সৎকর্মশীল মোমেনদেরকে প্রতিদান দিতে পারেন। আর যারা কুফরী করে, তাদের জন্যে রয়েছে গরম পানির শরবত ও যন্ত্রণাদায়ক শাস্তি । কেননা তারা কুফরীতে লিপ্ত ছিলো ৷’ (আয়াত ৪) ‘বস্তুত ন্যায়সংগত কৰ্মফল দেয়াও সৃষ্টি ও পুন সৃষ্টির অন্যতম উদ্দেশ্য, মানব জাতি মনুষ্যত্বের পূর্ণতার যে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে, তা হচ্ছে সম্পূর্ণ ক্লেশমুক্ত সুখ ৷ অথচ মানব জাতি এ পৃথিবীতে এ লক্ষ্য অর্জনে সক্ষম নয়। কেননা এখানে সব কিছুই মিশ্র ও ভেজাল । এখানে কোনো আনন্দই কষ্ট থেকে মুক্ত নয়। অবশ্য নিষ্কলুষ আত্মার আনন্দ ভেজালমুক্ত । কিন্তু তা খুব কম মানুষই ভোগ করে থাকে । পার্থিব জী বনে যদি শুধু সুখের সর্বোচ্চ মাত্রার অনুভূতি ছাড়া আর কিছুই না থাকতো, তা হলে এ একটাই পার্থিব জীবনের অসম্পূর্ণতা বিবেচিত হতো । কেননা মানব জাতি পৃথিবীতে সর্বোচ্চ মাত্রায় কখনো পৌছতে পারবে না । এ সর্বোচ্চ মাত্রা হলো, দুর্বলতা ও অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা এবং হারানো ও ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে সুখ ভোগ করা। কোরআন বলেছে যে, এ সর্বোচ্চ মাত্রার সুখ শাস্তি মানুষ কেবল বেহেশতে গিয়ে ভোগ করতে পারবে- দুনিয়াতে নয়। সুতরাং সৃষ্টি ও পুন সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হলো, মানব জাতির মধ্য থেকে যারা হেদায়াত লাভ করেছে এবং নির্ভুল জীবন যাপনের পদ্ধতি অনুসরণ করেছে, তাদেরকে বেহেশতের সেই অনাবিল সুখ ভোগ করার সুযোগ দান ও মানবতার সর্বোচ্চ পর্যায়ে উন্ীতকরণ । পক্ষান্তরে যারা কুফরী করে, তারা মনুষ্যত্বের সর্বোচ্চ মাত্রায় পৌছার চেষ্টাই করে না । তাই স্বভাবতই তারা সর্বোচ্চ পর্যায়ে উনীত হতে পারে না। একজন রোগী যেমন স্বাস্থের নিয়ম না মানার কারণে রোগাক্রান্ত হয়, ঠিক তেমনি কোনো ব্যক্তি কুফরী করলে, সে দুঃখ, কষ্ট, দুর্বলতা ও পতনের ব্যাধিতে আক্রান্ত হয় এবং সে সব তার নিজেরই সৃষ্ট ।

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।