‘তিনিই আল্লাহ, তোমাদের প্রভু, অতএব তার গোলামী করো ।' অর্থাৎ তিনিই সেই মহান প্রষ্টা আল্লাহ, যিনি সৃষ্টির পরিচালকও, সর্ব বিষয়ে চূড়ান্ত ফয়সালাকারীও এবং যার অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশও করতে পারে না । তিনিই প্রভু হওয়ার যথার্থ যোগ্য, কাজেই একমাত্র তিনিই আনুগত্য ও দাসত্ব পাওয়ারও যোগ্য, অন্য কেউ নয় । ‘তবু কি তোমরা শিক্ষা গহণ করবে না? অর্থাৎ বিষয়টা এতো পরিষ্কার যে, শুধু শিক্ষা গ্রহণ করাই যথেষ্ট । আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই । গবাদাতেক্স প্রচন্সিত কিছু অপব্্যাব্থ্যা আকাশ ও পৃথিবীতে আল্লাহর একক প্রভুত্বের অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর বলা হয়েছে যে, ‘তিনিই সেই আল্লাহ, তোমাদের প্রভু, অতএব তোমরা তার এবাদাত করো ।' এ উক্তিটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করা প্রয়োজন । আমি আগেই বলেছি যে, মোশরেকরা আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করতো না । আল্লাহই যে সকল জিনিসের সৃষ্টিকর্তা, রেযেকদাতা, জীবন ও মৃত্যুদানকারী, ব্যবস্থাপক ও নিরংকুশ ক্ষমতার অধিকারী, সে কথা তারা স্বীকার করতো । কিন্তু এ স্বীকৃতির দাবী অনুযায়ী কাজ করা হতো না। আল্লাহকে সৃষ্টিকর্তা, রেযেকদাতা, জীবন ও মৃতত্যুদাতা, সর্ব বিষয়ের চূড়ান্ত ব্যবস্থাপক ও সর্ব সক্ষমতার মালিক বলে মেনে নেয়ার স্বাভাবিক দাবী এ দাড়ায় যে, মানুষ তার জীবনের জন্যে আল্পাহকেই একমাত্র রব’ বা প্রভু তথা হুকুমদাতা ও আইনদাদাও মেনে নেবে, তারই আনুগত্য করবে, তারই এবাদাত করবে এবং তারই নির্দেশমতো কাজ করবে । তিনিই আল্লাহ, তোমাদের প্রভু, তাই তারই এবাদাত:করো’- কথাটার এটাই মর্মার্থ । এবাদাত হলো দাসত্ব, আনুগত্য, অনুসরণ ও অনুকরণ । শুধুমাত্র আল্লাহর দাসত্্ ও আনুগত্য করাই মুসলমানের কর্তব্য । কেননা তাকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা মানার স্বাভাবিক দাবী এটাই । সকল জাহেলী ব্যবস্থায় ‘উলুহিয়াতের' অর্থ খুবই সংকীর্ণ । সৃষ্টিকর্তা ও বিশ্ববিধাতা হিসাবে আল্লাহকে মেনে নেয়াই যথেষ্ট মনে করা হয় এবং এটাই ঈমান বলে গণ্য হয়। মানুষ য্খন আল্লাহকে মাবুদ ও ইলাহ হিসাবে মেনে নেয়, তখন তার কর্তব্য পালন শেষ হয়ে যায় । এর ফলে যে ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রভুত্ব বা রবুবিয়ত মেনে নেয়াও অপরিহার্য হয়ে দাড়ায় এবং তীর হুকুম, আইন ও সার্বভৌমত্ব মেনে নেয়াও জরুরী হয়ে দাড়ায়, সেটা অনুধাবন করা হ্য় না। অনুরূপভাবে জাহেলিয়াতে এবাদাতের অর্থ ও সংকীর্ণ । এর অর্থ কেবল আনুষ্ঠানিক উপাসনা, বন্দনা ও জপতপ । মানুষ যদি শুধু আল্লাহর জন্যে এ সব করে, তাহলে সে একমাত্র তারই এবাদাতকারী সাব্যস্ত হয় । অথচ আসলে ‘এবাদাত’ শব্দটা ‘আবদুন' শব্দ থেকে নির্গত । ‘আবদুন' অর্থ মূলত দাস, ভৃত্য ও অনুগত ব্যক্তি । আনুষ্ঠানিক এবাদাত দাসত্বের একটা অংশমাত্র- পুরো দাসত্ব নয়। জাহেলিয়াত কোনো বিশেষ কাল রা স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃতপক্ষে জাহেলিয়াত হচ্ছে উলুহিয়াত বা থোদায়ী ও এবাদাতের অর্থকে এমনভাবে সংকীর্ণ করা যে, মানুষ শেরেকে লিপ্ত হয়েও মনে করে যে, সে আল্লাহর দ্বীনের অনুসারী । পৃথিবীর সব ক’টি দেশে বর্তমানে এ অবস্থাই বিরাজ করছে। এমনকি মুসলিম নামে পরিচিত দেশগুলোতে এ অবস্থাই বিরাজমান । তারা আনুষ্ঠানিক এবাদাত উপাসনা আন্তাহর জন্যেই করে, কিন্তু তাদের প্রভু হচ্ছে গায়রুল্লাহ অর্থাৎ ১৩ ছভনল ক লন ১১ মলবিল ত VW WW. DOLTKLTUD.DLOSSDOL. CON
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।