‘ছয় দিনে’ অর্থাৎ তার বিজ্ঞতা, কুশলতা ও বিচক্ষণতা যেভাবে তার ইচ্ছাকে রূপায়িত করার জন্যে সৃষ্টি জগতকে সামঞ্জস্যপূর্ণভাবে সৃষ্টি করতে চেয়েছে, সেভাবেই সৃষ্টি করেছে। এ ছয় দিন দ্বারা কী বুঝানো হয়েছে, তা নিয়ে আমরা কিছু বলতে চাইনে। কেননা এ দিনগুলো কেমন ও কতো বড়, তা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলা হয়নি এবং সে জন্যে এর উল্লেখও করা হয়নি । এর উল্লেখ করা হয়েছে শুধু একথা বুঝানোর জন্যে যে, তিনি এ জগতকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের দাবী অনুসারে এবং সেই উদ্দেশ্য সফল হওয়ার জন্যেই তিনি সুপরিকল্পিতভাবে বিজ্ঞতা সহকারে তাকে সৃষ্টি করেছেন। মোট কথা, ‘ছয়দিন’ কথাটা আল্লাহর অদৃশ্য ও অজ্ঞাত বিষয়গুলোর অন্তর্ভুক্ত । ওহীর ব্যাখ্যা ছাড়া এর প্রকৃত মর্ম বুঝার কোনো উপায় নেই । তাই যতোটুকু এখানে উল্লেখ করা হয়েছে, ততোটুকু পর্যন্তই আমাদের অগ্রসর হওয়া উচিত । এর চেয়ে বেশী কিছু বলা আমাদের সংগত হবে না। এথানে এটা উল্লেখ করার একমাত্র উদ্দেশ্য হলো পরিকল্পনা, ব্যবস্থাপনা শৃংখলা ও সময়ানুবর্তিতার প্রয়োজনীয়তার দিকে ইংগিত দান। কেননা মহাবিশ্বের সৃষ্টির আদিকাল থেকেই পরিকল্পনা, ব্যবস্থাপনা, শৃংখলা ও সময়ানুবর্তিতার নীতি অনুসৃত হয়ে আসছে। ‘অতপর তিনি আরশের ওপর অধিষ্ঠিত হলেন ।' ‘আরশের ওপর অধিষ্ঠিত হওয়া’ দ্বারা আসলে মানুষের বোধগম্য ভাষায় আল্লাহর প্রতাপ ও পরাক্রমের দিকেই ইংগিত করা হয়েছে। (বিষয়টি আমি আমার পুস্তক ‘আত্তাসবীরুল ফারী ফিল | কুরআন'-এ বিশদভাবে আলোচনা করেছি ।) | ‘চুম্মা’ শব্দটার অর্থ অতপর । কিন্তু এখানে এটা কালগত ব্যবধান অর্থে ব্যবহৃত হয়নি। কেননা এখানে কালের কোনো প্রভাব নেই । এমন কোনো অবস্থা থাকতে পারে না, যা ইতিপূর্বে আল্লাহর ছিলো না, কিন্তু পরে হয়েছে। কারণ আল্লাহ তায়ালা অনাদি ও অনস্ত । তার সত্বায় নিত্য নতুন অবস্থার উদ্ভব হওয়া সম্ভব নয় । তার সত্বায় কোনো স্থানগত বা কালগত আবর্তন, বিবর্তন বা পরিবর্তন সাধিত হওয়া অসম্ভব। তাই আমি সুনিশ্চিত যে, ‘ছুন্মা’ শব্দটা এখানে সৃষ্টির তুলনায় আল্লাহর মর্যাদাগত ব্যবধান বুঝানোর জন্যে ব্যবহৃত হয়েছে। আর এই অভিমত দিতে গিয়ে যে আমি মানবীয় বিবেকবুদ্ধির নিরাপদ সীমা অতিক্রম করিনি তাও সুনিশ্চিত । কেননা আমরা এ মূলনীতির ওপর আস্থাশীল যে, মহান আল্লাহর সত্ত্বা চিরস্তন ও অপরিবর্তনীয়। তার সনত্তবায় স্থানগত বা কালগত কোনো অবস্থার উদ্ভব হয় না এবং সময় বা স্থানের কোনো দাবী ও চাহিদা তার সত্ব্বায় প্রতিফলিত হয়না । ‘তিনি সর্ব বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা করেন।' অর্থাৎ সব কিছুর শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা ও ব্যবস্থাপনা আল্লাহই করেন, তার বিভিন্ন অবস্থা ও চাহিদার মধ্যে সমন্বয় সাধন করেন এবং সব কিছুর ফলাফল স্থির করেন। ‘কেবল তার অনুমতি দ্বারাই কেউ সুপারিশ করতে পারবে ৷” বস্তুত সব কিছু পুরোপুরিভাবে আল্লাহর ওপর নির্ভরশীল এবং সব কিছুর ফয়সালাও তারই এখতিয়ারাধীন। কোনো সুপারিশকারী তার নিকটবর্তী হতে পারে না শুধুমাত্র তার পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং ঈমান ও সৎ কর্মজনিত যোগ্যতার ওপরই সুপারিশ করা নির্ভর করবে, কেবল সুপারিশকারীদের নৈকর্ট্য যথেষ্ট হবে না। এ দ্বারা কাফেরদের এ ধারণার অপনোদন করা হয়েছে যে, ফেরেশতাদের সুপারিশ আল্লাহ তায়ালা অগ্রাহ্য করেন না। এ ধারণার ভিত্তিতে তারা ফেরেশতাদের মূর্তি বানিয়ে পূজাও করতো । | ১০ সুরা হউনুস (৩৭১) পান্না ১১ মসযিল ৩ DWE DO ADV. DLOS SPOOL. COHN
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।