যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

পারে না। কিন্তু তারা আল্লাহর সাথে অন্য কতক প্রভু বা প্রতিপালকের শরীক করে এবং তাদের উপাসনা করে। এর উদ্দেশ্য, ওই সকল শরীকরা যেন মানুষকে আল্লাহর ঘনিষ্ঠ করে দেয় এবং তার কাছে সুপারিশ করে আযাব থেকে মুক্ত করে দেয় । তা ছাড়া তারা প্রভুসুলভ কর্মকান্ডও চালায় এবং নিজেদের জন্যে আইন রচনা করে, যার অধিকার আল্লাহ কাউকে দেননি। কোরআন খোদাসুলভ ও প্রভুসুলভ গুণবৈশিষ্ট্য (উল্লুহিয়াত ও রবুবিয়াত) সম্পর্কে গ্রীক দর্শনের ন্যায় জটিল বিতর্কে জড়িত হয় না। সে এ ব্যাপারে অত্যন্ত সহজ সরল ও স্বাভাবিক বক্তব্য পেশ করে। কোরআনের বক্তব্য নিম্নরূপ, আল্লাহ তায়ালা আকাশ, পৃথিবী ও উভয়ের ভেতরে যা কিছু রয়েছে, তার সৃষ্টা। তিনিই সূর্য ও | চাদকে আলোকময় করেছেন এবং তার জন্যে কিছু সংখ্যক রাশিচক্র নির্ধারণ করেছেন । তিনি রাত ও দিনের পালাও নির্ধারণ করেছেন। এ সব দর্শনীয় ও লক্ষণীয় নিদর্শন চেতনাকে স্পর্শ করে ও হৃদয়কে জাগ্রত করে, যদি তা নিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা করা হয়। যে আল্লাহ তায়ালা এ সব কিছু সৃষ্টি কেন এবং এ সবের সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনা করছেন, তিনিই ‘রব' বা প্রভু হওয়ার অধিকারী এবং মানুষের উচিত কেবল তারই দাসত্ব ও আনুগত্য করা ৷ তার সাথে তার সৃষ্টির কাউকে শরীক করা উচিত নয়। এটাই একমাত্র সহজ সরল স্বাভাবিক ও যুক্তিসংগত বক্তব্য । এতে এমন কোনো জটিল মনস্তাত্বিক ও দার্শনিক বিতর্ক নেই, যা মনমগজকে কখনো ঠাডা ও কখনো উত্তপ্ত করে। এ বিশ্বয়কর বিচিত্র মহাবিশ্ব, আকাশ ও পৃথিবী, চাদ ও সূর্য, দিন ও রাত, আকাশ ও পৃথিবীতে যতো সৃষ্টি, যতো জাতি ও যতো নিয়মরীতি আছে এবং যতো তরুলতা, উদ্ভিদ, পশু ও পাখী আছে, সব কিছুই আল্লাহর নির্ধারিত নিয়মে চলে। যে নিথর নিস্তব্ধ তিমিরাচ্ছন্র রাতে কেবল স্বপ্ন ও আত্মা ছাড়া আর কোনো কিছুর চলাচল থাকে না, যে প্রভাত আনন্দোদ্বেল নবজাত শিশুর হাসির মতো রাতের আধার চিরে জন্ম নেয়, যে কর্মচাঞ্চল্য প্রভাত হওয়ার সাথে সাথে পৃথিবীর জীবকুলকে মাতিয়ে তোলে, যে প্রশান্ত ছায়াগুলোকে দর্শক স্থির মনে করে, অথচ তা ধীরগতিতে চলমান, যে সদাচঞ্চল পাখিকুল সকাল সন্ধ্যা দিক থেকে দিগন্তে উড়ে চলে, যে উদ্ভিদ ও তরুলতা ক্রমাগত বিকাশ, বৃদ্ধি ও সজীবতার দিকে অগ্রসরমান, পালাক্রমে ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সুশৃংখলভাবে যে সৃষ্টিকুল ক্রমাগত আসছে ও যাচ্ছে, মায়ের যে উদরসমূহ ক্রমাগত সন্তান প্রসব এবং মাটিতে খনন করা যে কবরসমূহ ক্রমাগত সেগুলোকে গ্রাস করে চলেছে, আর সামগ্রিকভাবে সমগ্র বিশ্বে জীবন যেভাবে সর্বক্ষণ স্পন্দিত ও গতিশীল ।- এই সমস্ত রূপ ও ছায়া, আকৃতি ও প্রকৃতি, অবস্থা ও তৎপরতা, আগমন ও নির্গমন, নতুনত্ব ও প্রাচীনত্ব, ঘাটতি ও বৃদ্ধি, জন্ম ও মৃত্যু এবং দিনে ও রাতে এক মুহূর্তের জন্যে যে তৎপরতা ও গতিশীলতা স্তক্ধ হয় না-এ সবই একজন চিন্তাশীল মানুষের মনকে ক্রমাগত নাড়া দেয়, তার চেতনাকে উজ্জীবিত করে, সারা বিশ্ব-প্রকৃতিতে ছড়িয়ে থাকা নিদৰ্শনাবলীর পর্যবেক্ষণ ও চিন্তা গবেষণায় উদ্বুদ্ধ করে এবং মনমগজকে জাগিয়ে তোলে ও সক্রিয় করে। এ সব নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করার জন্যে কোরআন প্রত্যক্ষভাবে মানুষের মন ও বিবেককে জাগ্রত করে। ‘তোমাদের ‘রব’ (প্রভু) হচ্ছেন সেই আল্লাহ, যিনি ‘ছয় দিনে’ আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন' ......... অর্থাৎ তোমাদের যে প্রভু এককভাবে তোমাদের ওপর সর্বময় প্রভুত্ব করার এবং তোমাদের দাসতৃ্‌ ও আনুগত্য লাভের হকদার, তিনি আকাণ ও পৃথিবীর এ সুদক্ষ, বিজ্ঞ, কুশলী ও নিপুণ সৃষ্টা,

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।