যাচাই বাছাই ও বিচার বিবেচনা সম্পূর্ণ পাল্টে যায়। ফলে এক সময় সে যা ভালো বা মন্দ বলে চিহ্নিত করে, অন্য সময় তা ঠিক বিপরীতভাবে চিহ্নিত করে। তাই তার এমন একটা স্থিতিশীল, নির্ভুল, অটুট ও চিরস্থায়ী মানদন্ড প্রয়োজন, যা কোনো ধরনের সাময়িক বিপর্যয় বা বিপরীতমুখী প্রভাব দ্বারা প্রভাবিত হয় না । তাই সর্বাবস্থায় সে তার পথনির্দেশ গ্রহণ করতে পারে এবং তার থেকে নির্ভুল পথের সন্ধান পেতে পারে। এ চিরস্থায়ী, নির্ভুল ও অটুট মানদন্ডই হচ্ছে আল্লাহর বিধান বা ইসলামী শরীয়ত । এ কারণে আল্লাহর দ্বীনের একটা স্থায়ী ও অটল মৌল উপাদান বা মূলনীতি থাকা চাই, যার কাছে বিবেক যা কিছু বুঝেছে তা সঠিক কিনা যাচাই করার জন্যে যেতে পারে। এ চিরস্থায়ী মানদন্ডের আলোকে নিজের বুঝকে পরখ করে সে বুঝতে পারে কোন বুঝটা সঠিক এবং কোনো বুঝটা জ্রান্ত । যারা বলে যে, ‘আল্লাহর দ্বীন’ বলতে মানুষ যা বোঝে, সেটাই প্রকৃত পক্ষে আল্লাহর দ্বীন- তাই তার মূলনীত সব সময়ই পরিবর্তনশীল, তারা আল্লাহর দ্বীনের এ মূলনীতিকে তথা তার মৌল উপাদান ও মানদন্ডকে মানুষের বুঝ ও তার বিবেকবুদ্ধির অধীন করে দিতে চায় এবং এর ফলে আল্লাহর দ্বীন আপোসকামী, নিত্য পরিবর্তনশীল ও নমনীয় হওয়ার ঝুঁকির মধ্যে পড়ে যায় । এভাবে তার কোনো স্থায়ী মানদন্ড থাকে না, যার সাহায্যে মানুষ নিজেদের ভুলত্রান্তি নিরসন করতে পারে। উপরোক্ত বক্তব্যের সাথে এ উক্তির ব্যবধান খুবই কম যে, ধর্ম হলো মানব রচিত বিধান । কেননা উভয় বক্তব্যের শেষ ফল একই এবং তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক । এ ধারণা ও এর নিকটবর্তী ও দূরবর্তী উভয় ধরনের ফলাফল সম্পর্কে কঠোর সতর্কতা অবলম্বন করা জরুরী । এভাবে ওহীর অপরিহার্যতা স্পষ্ট হয়ে যাওয়ার পরও কাফেররা ওহীকে একটা আজব ও অদ্ভুত জিনিস মনে করে। ‘কাফেররা বলে, এতো একজন যাদুকর ।' জাদুকর বলার কারণ এই যে, রসূল যা বলেন, তার সমকক্ষ কোনো বাক্য রচনা করতে তারা অক্ষম । এমতাবস্থায় তারা যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করতো, তবে বুঝতো ও বলতো যে, তিনি একজন নবী এবং তার কাছে ওহী আসে । কেননা তীর উচ্চারিত কথা এতো উঁচুমানের যে, তার সাথে কোনো কিছুর তুলনা চলে না। জাদুমন্ত্র প্রাকৃতিক জগত সংক্রান্ত উঁচুমানের বক্তব্য থাকে না। মানব জীবন ও তার কর্মকান্ড নিয়ে কোনো আলোচনা থাকে না। আদেশ-নিষেধ ও আইন কানুন থাকে না। একটা গতিশীল ও উন্নয়নশীল সমাজের যা কিছু প্রয়োজন, তার আলোচনা যাদুমস্ত্রে থাকে না। অথচ রসূল (স.)-এর কাছে আগত ওহীতে এসব উচ্চন্তরের আলোচনা ও তত্ব সন্নিবেশিত রয়েছে। কাফেরদের চোখে ওহী ও যাদু একাকার হয়ে গিয়েছিলো। কেননা সমস্ত পৌত্তলিক ধর্মমতেই ধর্মের সাথে যাদুমন্ত্রের মিশ্রণ রয়েছে। একজন মুসলমান যখন আল্লাহর দ্বীনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে এবং সমস্ত পৌত্তলিক কুসংস্কার থেকে মুক্ত হয়, তখন তার কাছে সত্য ও মিথ্যা এবং ইসলাম ও পৌত্তলিকতার পার্থক্য যেভাবে স্পষ্ট হয়ে যায়, কাফেরদের কাছে তেমন হয় না। : বিচিত্ৰমস্স বিস্যের্স এক সুনিপুন স্রষ্টা তোমাদের প্রভু আল্লাহ, যিনি ছয় দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন.......' (আয়াত ৩, ৪, ৫ ও ৬) বস্তুত ইসলামী আকীদা বিশ্বাসে এ রবুবিয়াত তথা প্রভূত্ব সংক্রান্ত আকীদা নিয়েই যতো জটিলতা ৷ বিশ্বের যে একজন ইলাহ তথা সৃষ্টা ও বিধাতা আছেন সে কথা মোশরেকরা কখনো অস্বীকার করতো না ।তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো । কেননা চরম বিকৃতিজনিত বিরল অবস্থা ছাড়া মানুষের স্বভাব প্রকৃতি কখনো বিশ্বের একজন বিধাতা থাকার কথা বিশ্বাস না করে ১০ সুরা ইউনুস ০0৩৫০), পাত্তা ১১ অসখিল ৩ VWVW: DUOIKTIAV. DIOE SDPO TOM
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।