কিছু সংখ্যক মোফাসসের বিজ্ঞানের দৃষ্টিতে ওহীর সত্যতা প্রমাণ করতে চেষ্টা করেছেন। কিন্তু আমি মৌলিকভাবে এ নীতির সমর্থন করি না। কেননা বিজ্ঞানের জগতই আলাদা এবং তার উপায় উপকরণও স্বতন্ত্র, যা বিজ্ঞানের জগতেরই করায়ত্ত। আর এ জগতই তার আবিষ্কার উদ্ভাবন ও পর্যবেক্ষণের উপকরণ সংগ্রহ করে দেয় । বিজ্ঞান আত্মা সম্পর্কে কোনো তথ্য নির্ভুলভাবে জানতে পেরেছে এমন দাবী কখনো করেনি । কেননা আত্মা তার আওতাধীন বিষয় নয়৷ কেননা | বিজ্ঞানের কাছে বস্তুগত পরীক্ষা নিরীক্ষার যে উপকরণাদি আছে, তা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে | আত্মার নাগাল পাওয়া যায় না । এ জন্যে বিজ্ঞান আত্মার জগতে প্রবেশ করা থেকে বিরত রয়েছে। তবে ‘আধ্যাত্মিক বিজ্ঞান’ নামে যে জিনিসগুলো প্রচলিত আছে, সেগুলো নিছক চেষ্টা সাধনা মাত্র এবং তা সন্দেহ সংশয়ের উর্ধে নয়। এ জগতে কোনো সুনিশ্চিত তথ্য জানার জন্যে আমাদের কেবল কোরআন ও হাদীসের ন্যায় নিশ্চিত মাধ্যমের ওপরই নির্ভর করতে হবে এবং কোরআন ও হাদীসের আলোচ্য বিষয়ের সীমার মধ্যেই তা খুঁজতে হবে। এ ক্ষেত্রে রদবদল, হেরফের, অতির ন বা অনুমানের কোনো অবকাশ নেই । কেননা এ সব রদবদল, অতিরঞ্জন বা অনুমান বুদ্ধিবৃত্তিক ব্যাপার । অথচ আস্মার জগত বুদ্ধিবৃত্তির জগত নয় এবং এখানে তার প্রয়োজনীয় উপায়-উপকরণও তার হাতে নেই । “মানুষের কাছে এটা কি বিস্ময়ের ব্যাপার যে, তাদেরই একজনের কাছে আমি ওহী পাঠালাম এ মর্মে যে, মানুষকে সতর্ক করো এবং সুসংবাদ দাও .......... ? | অর্থাৎ ওহীর মূলকথা এতোটুকুই যে, মানুষকে সত্য বিরোধিতার পরিণাম সম্পর্কে সাবধান করতে হবে এবং মোমেনদেরকে আনুগত্যের পুরস্কার সম্পর্কে সুসংবাদ দিতে হবে। এ সতকীকরণ ও সুসংবাদ দানের কাজটার সাথে সাথে যথাক্রমে নিষিদ্ধ ও করণীয় কাজগুলো কি কি, তাও জানিয়ে দেয়া জরুরী । এ হলো, সংক্ষেপে সতর্কীকরণ, সুসংবাদ দান ও এ উভয় কাজের পরিধি ও পরিসীমা । সতকীকরণের কাজটা সকল মানুষের বেলায় প্রযোজ্য । কেননা সব মানুষই সার্বক্ষণিক প্রচার, দাওয়াত ও সতকীৰ্করণের মুখাপেক্ষী ৷ (নচেৎ শয়তানের প্ররোচনা যে কোনো মুহূর্তে তার সর্বনাশ ঘটাতে পারে।) পক্ষান্তরে সুসংবাদ দান শুধু মোমেনদের বেলায়ই প্রযোজ্য । তাদেরকে সুসংবাদ দিতে হবে চিরস্থায়ী শান্তি ও স্থিতির । ‘কদম’ (পা) শব্দটির সাথে ‘সিদক’ (সত্যনিষ্ঠতা)-এর সম্মন্ধ যুক্ত হয়েছে। ‘কাদামু সিদকিন্’ অর্থ ভয়ভীতি ও বিপদ মুসীবতের পরোয়া না করে সত্যের ওপর অবিচল থাকা । অর্থাৎ এ ধরনের অবিচল সত্যনিষ্ঠ মোমেনরা আল্লাহর কাছে শাত্তিপূর্ণ বাসস্থান পাবে, যখন অন্যদের মন থাকবে বিক্ষিপ্ত ও উদ্বেগাকূল এবং কদম থাকবে টলটলায়মান । মানুষের কাছে একজন মানুষকে রসূল করে পাঠানো ও তার কাছে ওহী পাঠানো যে কতো বিজ্ঞানসম্মত কাজ, তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে যে ব্যক্তি রসূল হয়ে আসে, তাকেও সবাই চিনে। আর রসূল নিজেও সবাইকে চিনেন । তার সম্পর্কে সবাই নিশ্চিত থাকে তার সাথে লোকেরা নিশ্চিন্তে ও নিসংকোচে আদান প্রদান করে.থাকে। আর রসূল প্রেরণের কাজটিও সম্পূর্ণ বিজ্ঞানসম্মত । কেননা ভালো মন্দ উভয় ধরনের কাজ করার ক্ষমতা ও প্রবণতা মানুষের সহজাত ও স্বাভাবিক । তার বিবেক এ ভালো মন্দ, যাচাই বাছাই করার কাজে তাকে সহায়তা করে থাকে। কিন্তু বিবেক এ কাজে স্বয়ংসম্পূর্ণ নয়। সে কখনো সন্দেহ সংশয় ও বিভ্রাটে পড়ে যায়। তখনই তার একটা সঠিক মানদণ্ডের প্রয়োজন হয়, যার সাহায্য নিয়ে সে নিজের সন্দেহ সংশয় দূর করতে পারে। বিবেক অনেক সময় প্রবৃত্তির লালসার প্রবল আকর্ষণে দ্বিধাবিত ও বিপথগামী হয়। তার দেহে, মেযাজে ও স্নায়ুতে কখনো কখনো সাময়িকভাবে এমন বিপর্যয় দেখা দেয় যে, বিবেকের
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।