আরো একটা কারণ এই যে, তা উদাসীন লোকদেরকে আল্লাহর সেই নিদর্শনাবলী নিয়ে চিন্তা গবেষণা করতে উদ্বুদ্ধ করে, যা সৃষ্টিজগতের দিকে দিকে, আকাশে, পৃথিবীতে, সূর্যে, চাদে, দিনে, রাতে, অতীতের অবিশ্বাসী জাতিগুলোর ধ্বংস ও বিলুপ্তিতে, তাদের কাছে আগত রসূলদের কাহিনীতে এবং এ বিশ্বজগতে প্রকাশিত ও অপ্রকাশিত আল্লাহর অসীম শক্তির সাক্ষ্য প্রমাণে বিরাজমান । ‘এটা কি মানুষের কাছে বিস্ময়কর যে, তাদেরই একজনের কাছে আমি ওহী পাঠালাম .....?' (আয়াত ২) এটা নেতিবাচক প্রশ্ন । অর্থাৎ এটা মোটেই বিসশ্বয়কর ব্যাপার নয়। রসূলদের কাছে আগত ওহী সম্পর্কে মানুষ সব সময়ই এ ধরনের বিস্ময় বোধ করতো । প্রত্যেক রসূল এরূপ প্রশ্লের ' সম্মুখীন হতেন যে, ‘আল্লাহ কি একজন মানুষকেই রসূল করে পাঠালেন ৷’ এ প্রশ্ন করার কারণ এই যে, মানুষ মানুষের প্রকৃত মূল্য নির্ণয় করতে ও প্রকৃত মর্যাদা উপলব্ধি করতে পারেনি মানুষ আবার রসূল হতে পারে এবং আল্লাহর সাথে তার ওহীর মাধ্যমে কোনো সংযোগ বা সম্পর্ক হতে পারে, এটা তাদের কাছে অতিরঞ্জিত ও অবিশ্বাস্য মনে মতো । আল্লাহ তায়ালা মানুষের হেদায়াতের দায়িত্ব কোনো মানুষের ওপর অর্পণ করবেন এটা তাদের কাছে অসম্ভব মনে হতো । তারা ভাবতো, এ কাজের জন্যে আল্লাহ তায়ালা কোনো ফেরেশতা বা মানুষের চেয়ে উচ্চ মর্যাদাস্নম্পন্ন অন্য কোনো প্রাণীকে পাঠাবেন তা সে আল্লাহর দৃষ্টিতে রসূল হবার যোগ্য বলে বিবেচিত হবে কিনা এবং ওই সৃষ্টির মধ্য থেকে কেউ আল্লাহর সাথে প্রত্যক্ষ যোগাযোগের. উপযুক্ত | বিবেচিত হবে কিনা সেটা তেবে দেখা হয়নি। রসূল (স.)-এর যুগের অবিশ্বাসীদের এ ছিলো সন্দেহ । অতীতের অন্যান্য জাতির মনেও এরূপ সন্দেহ বিরাজ করতো । তবে আধুনিক কালেও এক শ্রেণীর মানুষ এ ধরনের প্রশ্ব করে থাকে। যেমন তারা প্রশ্ব করে আল্লাহর মতো স্বভাব প্রকৃতি তো কারো থাকতে পারে না। সুতরাং বস্তুগত স্বভাব প্রকৃতির অধিকারী মানুষ কিভাবে তার সম্পূর্ণ বিপরীত স্বভাব সম্পন্ন আল্লাহর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করতে পারে? এ প্রশ্ন করা কেবল সেই ব্যক্তির পক্ষেই শোভা পায়, যে আল্লাহর স্বভাব প্রকৃতি সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করেছে, যেমনটি মানুষ সম্পর্কে আল্লাহ তাকে দিয়েছেন। অথচ আল্লাহ সম্পর্কে এমন পরিপক্ব জ্ঞানের অধিকারী বলে নিজেকে কেউ দাবী করতে পারে না- যদি সে নিজের বুদ্ধি জ্ঞানের | সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকে। কেননা মানুষের সম্পর্কেও তো এখনো পূর্ণ জ্ঞান অর্জিত হয়নি । এখনও নিত্য নতুন তথ্যাদি উদঘাটিত হচ্ছে। ভবিষ্যতেও অনেক উদঘাটিত হবে এবং বহু তথ্যই অজানা থেকে যাবে। মানুষের এমন বহু শক্তি ও প্রতিভা রয়েছে, যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কাজেই যে মানুষকে তিনি রসূল বানান, তার জ্ঞান ও যোগ্যতা সম্পর্কে তিনিই সম্যক অবগত ! যে মানুষটির মধ্যে রসূল হবার যোগ্যতা রয়েছে, তাকে অন্য কোনো মানুষ নাও চিনতে পারে। এমনকি সে নিজেও তার এ যোগ্যতার কথা না জানতে পারে। যে আল্লাহ তায়ালা তাকে এ যোগ্যতা দিয়েছেন, তার প্রতিটি শিরা উপশিরায় এবং প্রতিটি অণুপরমাণুতে কী আছে তা তিনিই জানেন । তাকে তার সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক স্থাপনের ক্ষমতাও তিনি দিয়ে থাকেন এবং তা এমনভাবে দেন যে, সেই ব্যক্তি ছাড়া আর কেউ তা বোঝেনা । | >১০ সূুক্া ইউনুস (৩৩) পারা >> মনযিল ৩ WWW.bolkitub. blogspot.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।