যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

রসূলের দাওয়াতের প্রথম শ্রোতা আরবরা যদিও অতীতের কাফের জাতিগুলোর ধ্নংসের ইতিহাস জানতো, তথাপি তাদের মধ্যে যারা ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তারা রসূলের কাছে কোরআনকে সামগ্রিকভাবে বা আংশিকভাবে পরিবর্তন করার মতো গোয়ার্তুমিপূর্ণ দাবী জানাতো। এ ধরনের দাবী জানানোর সময় তারা বুঝতো না বা ভেবেও দেখতো না যে, কোরআন আল্লাহর পক্ষ থেকে আগত গ্রন্থ এবং এর পেছনে আল্লাহর এমন একটা চির স্থায়ী উদ্দেশ্য রয়েছে, যার সাথে এ গ্রন্থের পরিবর্তন মানানসই নয়। আরো বলা হয়েছে যে, তারা সম্পূর্ণ যুক্তি প্রমাণহীনভাবে এমন উপাস্যের পূজা করে, যা তাদের কোনো লাভক্ষতি ঘটাতে পারে না। আর আন্তাহর ওহী দ্বারা সঠিক প্রমাণিত হওয়া সত্তেও তারা একমাত্র আল্লাহর এবাদাত করে না৷ তাছাড়া কোরআনের সুস্পষ্ট আয়াতগুলো এবং বিশ্ব প্রকৃতিতে বিরাজমান মানবীয় সৃষ্টিক্ষমতার সাধ্যাতীত নিদৰ্শনাবলীকে বিবেচনায় না এনেই তারা অলৌকিক ঘটনাবলীর দাবী জানায় । এরপর পুনরায় সুখ ও দুঃখে মানুষের যে স্বভাবগত প্রতিক্রিয়া হয়ে থাকে, তার উল্লেখ করা হয়েছে। সেই সাথে এর একটা জীবস্ত উদাহরণও উপস্থাপন করা হুয়েছে। একটা আলোড়ন সৃষ্টিকারী দৃশ্য তুলে ধরা হয়েছে। দৃশ্যটা হলো একটা সামুদ্রিক জাহাজের যা স্বাভাবিক আবহাওয়ার মধ্যে যাত্রা শুরু করে এক পর্যায়ে ঝড় তুফানের কবলে পড়ে । এ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে যাত্রীরা আল্লাহকে একনিষ্ঠাভাবে ডাকে এবং বিপদ কেটে গেলে আবার খোদাদ্রোহী আচরণ শুরু করে দেয়। আরো একটা দৃশ্য দেখানো হয়েছে দুনিয়াবী জীবনের চাকচিক্য ও জাকজমকে প্রতারিত হওয়ার উপমা স্বরূপ । দেখানো হয়েছে কিভাবে দুনিয়ার প্রতারিত অধিবাসীরা এর চাকচিক্যে প্রলুব্ধ হয়ে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে উদাসীন হয়ে যায়। অথচ এ সমস্ত চাকচিক্য সহসাই উধাও হয়ে যায়। এ প্রসংগে বলা হয়েছে যে, মানুষের দুনিয়ার প্রতারণাপূর্ণ জৌলুসে প্রতারিত হওয়ার কোনো যুক্তি ছিলো না। কেননা আল্লাহ তায়ালা তো আসল চিরস্থায়ী শান্তির ভুবনের দিকে অনবরতই ডাকছেন। সেই শাস্তি চিরন্তন । তা কখনো আকস্মিকভাবে হাত ছাড়া হয়ে যাবে না। এভাবেই আল্লাহ তায়ালা তার আয়াতগুলো সবিস্তারে ব্যাখ্যা করে বুঝান চিন্তাশীলদেরকে এবং আল্লাহর সৃষ্টি ও ব্যবস্থাবনার মহৎ উদ্দেশ্য যারা বুঝতে চায় তাদেরকে । ওহী নাখিশের বাস্্তবসন্মত প্রক্রিময্মা ‘আলি-লাম-রা- এগুলো হচ্ছে আল্লাহর বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ ।' অর্থাৎ এ অক্ষরগুলো এবং অনুরূপ অন্যান্য অক্ষরগুলো দিয়েই এ বিজ্ঞানময় মহাগ্রন্থ কোরআনের আয়াতগুলো লিখিত হয়েছে। এ কেতাব আল্লাহ তার রসূলের কাছে ওহী যোগে পাঠিয়েছেন একথা কাফেররা অবিশ্বাস করে। অথচ যে অক্ষরগুলো দিয়ে এ কেতাব লেখা হয়েছে, সেগুলো ওদের নাগালের মধ্যেই । তবু তা দ্বারা তারা এ কেতাবের একটি ক্ষুদ্র আয়াতের মতো কোনো আয়াতও রচনা করতে পারেনি, যেমনটি কোরআন তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। তথাপি এ দ্বারা তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি এবং এ কথা বোঝেনি যে, রসূল ও সাধারণ মানুষের মধ্যে ওহীই একমাত্র প্রভেদকারী জিনিস । ওহী যদি না আসতো, তাহলে তাদের মতো রসূল (স.)-ও একটি আয়াতও রচনা করতে পারতেন না। ‘হাকীম’ অর্থ বিজ্ঞানময়। অর্থাৎ এটি এমন খগ্রন্থ, যা মানুষের সাথে তার স্বভাব ও মেযাজের সাথে মানানসই ও সংগতিশীল ভাষায় কথা বলে। এ সূরায় মানুষের সেই স্বভাবের কিছু কিছু দিক তুলে ধরা হয়েছে, যা চিরস্থায়ী, যা সম্পূর্ণ সত্য এবং যার নমুনা: আমরা প্রত্যেক প্রজন্মের মধ্যেই দেখতে পাই ৷ এ গ্রন্থকে ‘হাকীম’ বা বিজ্ঞানময় বলার | ১০ সুস্থা হউনুস (৩২১) পারা ১১> মনযিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।