ভূমিকায় বিস্ময় প্রকাশ, আল্পাহর অপার: কুদরতের প্রাকৃতিক নিদর্শনাবলীর বিবরণ দান, কেয়ামতের দৃশ্য তুলে ধরা, বিভিন্ন বিপদ মুসিবতে ও সুখকর ঘটনায় মানুষের প্রতিক্রিয়া, অতীতের কাফেরদের ধ্বংসের কাহিনী ইত্যাদি । সূরাটাকে যদি বিভিন্ন অংশে বা পর্বে বিভক্ত করার অবকাশ থাকেও, তাহলে এর প্রথম “অর্ধেকেরও বেশী অংশকে একটা পর্বরূপে চিহ্নিত করা যেতে পারে। একে ক্রমান্তয়ে আবেগের ঢেউ তোলার পর্ব বলা যেতে পারে। এরপর আসে হযরত নূহ ও হযরত মূসার কাহিনী এবং অতি সংক্ষেপে হযরত ইউনুসের ঘটনার বর্ণনা । এগুলোকে একত্রে দ্বিতীয় পর্ব রূপে চিহ্নিত করা যেতে পারে। এর পরেরটুকু হচ্ছে শেষ পর্ব । সূরার ব্যতিক্রমী চরিত্র থাকায় আমি কোথাও এর এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের তাফসীর আলাদাভাবে আবার কোথাও কয়েকটা অংশের তাফসীর একত্রে আলোচনা করবো । প্রথম অংশটা শুরু হচ্ছে তিনটে অক্ষর ‘আলিফ, লাম ও রা' দিয়ে সূরার শুরুতেই এসেছে। ইতিপূর্বে সূরা বাকারা, সূরা আলে ইমরান ও সূরা আরাফও এ ধরনের অক্ষর সমষ্টি দিয়ে শুরু হয়েছে এবং ওইগুলোর ব্যাখ্যা প্রসংগে আমার মতামত আমি যথাস্থনে উল্লেখ করেছি । এখানে এ অক্ষর কয়টি দিয়ে শুরু হয়েছে বাক্যের উদ্দেশ্য, যার বিধেয় হলো, ‘তিলকা আয়াতুল কিতাবিল হাকীম’ অর্থাৎ ‘এগুলো' হচ্ছে বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ ৷' এর পরবর্তী আয়াতগুলোতে এক এক করে সেই সব বিষয় আলোচিত হয়েছে, যাতে এ কেতাবের হিকমত তথা বৈজ্ঞানিক তত্ত্বসমূহ প্রতিফলিত হয়েছে। এ সব হেকমত বা বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে মানুষকে সতর্ক করা ও সুসংবাদ দানের জন্যে রসূলের কাছে ওহী প্রেরণ, একজন মানুষের কাছে ওহী পাঠানোর ওপর আপত্তিকারীদের জবাব, আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও পরিচালনা, সূর্য ও চাদকে আলোকময় করা, বছরের সংখ্যা ও হিসাব বের করার উপায় হিসাবে চাদের বিভিন্ন মনযিল নির্ধারণ, দিন ও রাতের ক্রুমাবর্তন এবং এসব জিনিসে যে গভীর কর্মকুশলতা ও বিচক্ষণতা নিহিত রয়েছে, তা অন্যতম । প্রাকৃতিক নিদর্শনাবলী উল্লেখ করার পর যারা এ সব নিদর্শন সম্পর্কে উদাসীন থাকে, সকল বিষয়ের পরিকল্পক ও ব্যবস্থাপক আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি যারা ভুলে বসে থাকে, এ সব উদাসীন লোকের জন্যে যে শোচনীয় পরিণতি অপেক্ষা করছে এবং মোমেনদের জন্যে যে সম্পদরাজি নির্দিষ্ট রয়েছে, সে সবের বিবরণ দেয়া হয়েছে। এ সাথে উল্লেখ করা হয়েছে এ উদাসীন লোকদের শাস্তি তাৎক্ষণিকভাবে না দিয়ে আখেরাতের নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্বিত করার ‘হেকমত’ তথা প্রকৃত ও বিজ্ঞানসম্মত কারণ কি। মানুষ যেভাবে কল্যাণজনক ফলাফল তাৎক্ষণিকভাবে দুনিয়াতেই পেতে চায়, সেভাবে মানুষের অন্যায় কাজের ফলাফল আল্লাহ তাৎক্ষণিকভাবে দুনিয়াতে দেন না কেন, তাও উল্লেখ করা হয়েছে। তাৎক্ষণিক কর্মফল তথা খারাপ কাজের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিতেন, তাহলে কর্মের সুযোগ শেষ হয়ে যেতো এবং মানুষকে আর কোনো অবকাশ না দিয়ে পাপের ফল স্বরূপ শাস্তি দিয়ে ধ্বংস করে দেয়া হতো । এজন্যে ভালো মন্দ ও সুখ দুঃখের সম্মুখীন হলে মানুষ যে স্বভাব সুলভ অস্থিরতা দেখায়, বিপদ মুসীবত পড়লেই আল্লাহর কাছে কাকুতি মিনতি করা তার স্বভাব এবং বিপদ সরে গেলেই আবার আল্লাহকে ভুলে যাওয়া ও আগের স্বেচ্ছাচারিতায় ফিরে যাওয়া তার যে আসল সহজাত চরিত্র, তার বর্ণনা দেয়া হয়েছে। অতীতের জাতিগুলো কি করেছে এবং কিভাবে ধ্বংস হয়েছে, তা বিবেচনায় না এনেই মানুষের এ মৌলিক স্বভাবটাই শুধু উল্লেখ করা হয়েছে এ অংশে । | >০ সূরা ইউনুস (৩১১ পাকা ১১ মনখিন্প ৩ WwWWwwW.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।