করত, এমনকি ফেরাউনের হুকুম মানতে গিয়ে বেওকুফী, মূর্খতা ও সীমা ছাড়া ব্যবহার করতে হলেও তাতে ওদের কোনো আপত্তি ছিলো না। এ জন্যে বলা হচ্ছে, ‘ওরা ফেরাউনের নির্দেশ মানতে থাকলো, অথচ ফেরাউনের নির্দেশ মোটেই সঠিক ছিলো না ৷' এ ব্যাপারে ওরা যখন ফেরাউনের অনুসারীই ছিলো, তখন তার পেছনে পেছনেই তারা চলতো এবং ভুল পথের দিকে পরিচালিত রাস্তাতে ওরা বিনা বাক্য ব্যয়ে ও চিন্তা ভাবনা না করে ফেরাউনের পদাংক অনুসরণ করতো, এমনকি তাদের নিজস্ব কোনো মতই ছিলো না । নিজেকে তারা অত্যন্ত ছোট ও শক্তিহীন মনে করতো । এতো বেশী হীনমন্যতায় তারা ভূগতো যে, আল্লাহ তায়ালা তাদেরকে ইচ্ছাশক্তি ও বুদ্ধি-বিবেচনা অনুযায়ী চলতে এবং যে কোনো পথ গ্রহণের যে স্বাধীনতা দিয়েছেন, তার সদ্্যবহার করার চিন্তাও করতে পারতো না । তারা যখন এভাবেই হক-না হক সকল জিনিসে ফেরাউনের অনুসরণ করতে থাকলো, তখন অবশ্যই একথাটা এসে যায় যে, কেয়ামতের দিন ফেরাউন তাদেরকে পরিচালনা করবে এবং ওরা তার অনুসরণকারী হবে । এরশাদ হচ্ছে, ‘সে কেয়ামতের দিন তাদেরকে পরিচালনা করবে।' আলোচ্য অধ্যায়ে আমরা অতীতের কাহিনী এবং ভবিষ্যতের ওয়াদা সম্পর্কে শুনতে পাচ্ছি। আবার এও দেখতে পাচ্ছি যে সকল দৃশ্য পরিবর্তনশীল হয়ে থাকে, আর ভবিষ্যত যখন এসেই যায়, তখনই তা পার হয়ে চলে যায়। এমতাবস্থায় ফেরাউন তার অনুসারীদেরকে জাহার্বামের আগুনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা শেষও হয়ে যাবে। বলা হচ্ছে, ‘অতপর সে তাদেরকে আগুনের মধ্যে পৌছে দেয়ার জন্যে তাড়িয়ে নিয়ে যাবে ।' পৌছে দেবে তেমনি করে, যেমন করে রাখাল ছাগলের পালকে তাড়িয়ে নিয়ে যায় । যারা চিন্তা করে না, তারা কি ছাগলের পাল থেকে বেশী নির্বোধ নয়? ওদের মধ্যে ইচ্ছাশক্তির স্বাধীনতা ও ভালো মন্দ বিচার ক্ষমতা দেয়া .সতেও তার সঠিক ব্যবহার না করার কারণে কি ওরা জীব জানোয়ারের তুলনায় এতোটুকু বৈশিষ্ট্যের অধিকারীঃ এ কারণেই তাদেরকে তাড়িয়ে নিয়ে জাহান্নামের আগুনে পৌছে দেয়া হবে। হায়, হায়! কত নিকৃষ্ট সে ব্যক্তি, যাকে সেখানে ফেলা হবে। সেখানে কোনো পিপাসা মিটবে না এবং কোনো পিপাসার্তকে পানি পান করানো হবে না। সেখানে পেট ও অস্তর (দিল) সিদ্ধ হয়ে যাবে। ‘নিকৃষ্ট সে ফেলে দেয়ার স্থানটা, নিকৃষ্ট সেই ব্যক্তি, যাকে সেখানে ফেলা হবে।' আর এসব কিছু অবশ্যই হবে যেহেতু তাদেরকে ফেরাউন পরিচালনা করেছিলো। এ জন্যে তাদের ওই নিক্ষিপ্ত হওয়ার স্থানই হবে তাদের উপযুক্ত স্থান। এ হচ্ছে তাদের পিপাসা নিবারণের কাহিনী । আর এ অবস্থাতেই তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। ‘আর এ ধরার বুকে রয়েছে তাদের জন্যে লানত এবং কেয়ামতের দিনেও রয়েছে তাদের জন্যে অভিশাপ আর অভিশাপ ।' তাদেরকে সেখানে বিদ্রবপ করা হবে এবং তাদের মাথাকে নীচের দিকে দিয়ে ছুড়ে ফেলা হবে। ‘নিকৃষ্ট এ দান এবং অতি নিকৃষ্ট সেই স্থান্টা- যেখানে তাদেরকে এসব পুরস্কার দেয়া হবে।' এ আগুনই হবে তাদের উপযুক্ত পুরস্কার এবং ফেরাউন তার জাতির যে উপকার করেছিলো, তার সমুচিত প্রতিদান হবে এটাই!! যে জাদুকরদের পোষণ করা হয়েছিলো ওই সরকারী পৃষ্ঠপোষকতায়, তাদের জন্যে কত চমৎকার পুরস্কার এটা এবং কত সুন্দর এ আগুনভরা বাসস্থান তাই না! কী নিকৃষ্ট এ আগমন স্থল, আর কী নিকৃষ্ট এ পুরস্কার! কেয়ামতের দিনের ভয়াবহতা ও দোযখের কঠিন ওই অবস্থার চিত্র অংকনে আলোচ্য সূরাটি (আশ্চর্য এ কেতাবের মধ্যে) এমন এক চমৎকার ভূমিকা পেশ করেছে, যা মানবীয় কল্পনার অতীত! TD RAE LAA RSALAYIAV i HUE TS SPOT COT
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।