যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

নগণ্য দল বা বংশের শক্তি থেকে নিজেকে সম্পর্কমুক্ত বলে ঘোষণা দিচ্ছেন এবং অন্যায়কারী ও অপশক্তির মোকাবেলায় তিনি একমাত্র সেই মহা শক্তিমান মালিকের আশ্রয় প্রার্থনা করছেন, যিনি বিশ্বসজগতের সৃষ্টিকর্তা, মালিক মনিব প্রভু পালনকর্তা, আইনদাতা ও শাসন কর্তা, যার ইচ্ছায় টিকে আছে গোটা সৃষ্টিজগত ৷ সকল কিছুর মালিক মহান আল্লাহ রব্বুল আলামীনের প্রতি তাদের উপেক্ষা প্রদর্শনে তিনি বিচলিত বোধ করছেন এবং তাই উচ্চারিত হচ্ছে তাঁর মুখ দিয়ে চূড়ান্ত ও শেষ কথা । আর তিনি এ আকীদার পার্থক্যের কারণে চূড়ান্তভাবে তার জাতি থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন এবং তাদের ও আল্লাহর মধ্যে সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিচ্ছেন। এ সাথেই তিনি ঘোষণা দিচ্ছেন সেই আযাবের যা তাদের মত জনপদ সদা সর্বদা অপেক্ষা করছে, আর তাদেরকে তিনি ছেড়ে দিচ্ছেন সেই কঠিন পরিণতির দিকে, যা তারা নিজেরাই পছন্দ করে নিয়েছে। এরশাদ হচ্ছে, ‘সে বললো, হে আমার জাতি, আমার এ ক্ষুদ্র দলটি (যার পরওয়া তোমরা রুরে থাকো এবং যাদের কারণে তোমরা আমাকে মেরে ফেলা থেকে বিরত রয়েছ বলে জানাচ্ছ, ওরা) কি তোমাদের কাছে আল্লাহ থেকে বেশী শক্তিশালী, যাকে তোমরা হেলা ভরে পেছনে ফেলে রেখেছো (তার কোনো পরওয়াই করছো না)? অবশ্যই তোমরা যা কিছু করে চলেছো, সে বিষয়ে আমার রব পুরোপুরি খবর রাখেন । আর হে আমার জাতি, তোমাদের স্থানে থেকে তোমরা যা কিছু করছো করে যাও । অবশ্য আমিও কিছু করতে চলেছি । শীঘ্রই তোমরা জানতে (ও দেখতে) পারবে, কার ওপর অপমানজনক আযাব আসে, আর কে মিথ্যাবাদী । অতএব, তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষারত রইলাম । আবারও দেখুন আল্লাহর নবীর কথাকে উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, ‘(আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনকারী) আমার ছোট্ট এ দলটা (যারা নিবেদিতপ্রাণ হওয়ার কারণে তোমাদের নযরে বেশ শক্তিশালী) তারা কি তোমাদের কাছে আল্লাহ থেকেও বেশী শক্তিশালী মনে হচ্ছে? অর্থাৎ মানুষের একটি দল, তারা যতোই শক্তিশালী হোক আর তারা যতোই সংখ্যা ও সাজ সরঞ্জামের অধিকারী হোক না কেন, তবু তারা তো মানুষ । কাজেই তারা অবশ্যই দুর্বল । তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকেই তো একটা জনগোষ্ঠী । তারা কি আল্তাহ থেকে বেশী শক্তিশালী হতে পারে? তোমাদের অস্তরের মধ্যে তাদের শক্তি ও ভীতি কি আল্লাহ(-র শক্তি) থেকে অধিক ক্রিয়াশীল? খুবই অশ্রদ্ধার সাথে ও (বেপরওয়াভাবে) তাকে তোমরা পেছনে ফেলে রেখেছো?' এ কথা দ্বারা ওদের আল্লাহকে পরিত্যাগ করা ও তার থেকে মুখ ফিরিয়ে নেয়ার এমন একটা চিত্র এখানে আঁকা হয়েছে যে, সহজে মানুষ বুঝতে ও অনুভব করতে পারে তাদের কদর্য চরিত্র ও নিকৃষ্ট কাজকে । তারা আল্লাহকে পরিত্যাগ করে চলেছিলো এবং তীর থেকে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছিলো । অথচ তারা তো তারই সৃষ্টি । তিনিই তাদের রিযিকদাতা । আর তিনিই তো দিচ্ছেন ভাদেরকে সেই সব ধন সম্পদ ও কল্যাণকর বস্তু ও বিষয়সমূহ, যা নিয়ত ওরা ভোগ করে চলেছে। এটা নিছক অহংকার ৷ নেয়ামতের না-শোকরী এবং এ সব আচরণ কুফরীর সাথে সাথে নিৰ্লজ্ঞতাও বটে! এ আচরণ দ্বারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করাও তার নিকৃষ্ট মূল্যায়ন করাও বুঝায় । নবী শোয়ায়বের কথা তুলে ধরতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আমার রব সেই সকল বিষয়ের ওপর ক্ষমতাবান এবং ওই সকল বিষয় সম্পর্কে ওয়াকেফহাল, যা তোমরা করছো ।' | ১১ সুরা হুল yw, boii WMoGSPOL COL “লা 2২ অনযিল ৩

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।