যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

1 কিন্তু হায়, এ অভিশপ্ত জাতির হৃদয়গুলো সম্পূর্ণভাবেই বিপর্যস্ত হয়ে গিয়েছিলো । আর তারা তাদের জীবনের অবমূল্যায়ন করার কারণে, নিকৃষ্টতম পথটাকেই তারা গ্রহণ করেছিলো । আর নিকৃষ্ট চিন্তা চেতনার কারণে তাদের কাজ ও ব্যবহারগুলো ভুল পথে চালিত হয়ে গিয়েছিলো, যার কারণে তারা অত্যন্ত অহংকারের সাথে নবীকে বিদ্বপ ৰুরেছে এবং তাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছে। বলা হচ্ছে, ‘আর তারা বললো, হে শোয়ায়ব, তুমি যা বলছো, তার অধিকাংশই আমরা বুঝি না। আর আমরা তো তোমাকে আমাদের মধ্যে একজন দুর্বল লোক রূপে দেখতে পাচ্ছি। তবে এটাও ঠিক, তোমার মুষ্টিমেয় কতিপয় সংগী যদি না থাকতো, তাহলে তোমাকে আমরা পাথর ছুড়ে মেরে ফেলতাম । অবশ্যই তুমি আমাদের বিরুদ্ধে একজন শক্তিশালী ব্যক্তি হিসাবে দাড়াতে পারো না ।' ওদের অবস্থা ছিলো এই যে, আল্লাহর পক্ষ থেকে আসা সত্য সঠিক বিষয়গুলো গ্রহণ করার ব্যাপারে তাদের অস্তর একেবারেই সংকীর্ণ হয়ে গিয়েছিলো । কখনো তারা বুঝলেও সত্যকে বাস্তবে গ্রহণ করতে প্রস্তুত ছিলো না । ‘ওরা বললো, হে শোয়ায়ব, তুমি যা কিছু বলছো, তার অধিকাংশই আমরা বুঝছি না ।' ওরা দুনিয়ার এ জীবনটাকেই একমাত্র জীবন হিসাবে ভাবতো, যার কারণে সব কিছুকে দুনিয়ার জীবনের জন্যে ব্যবহৃত বস্তুগত ও প্রকাশ্য জিনিসের নিরিথে পরিমাপ করতো, তাই তাদের কথা, ‘তোমার মুষ্টিমেয় এ সংগীদল যদি না থাকতো, তাহলে অবশ্যই তোমাকে আমরা পাথর ছুড়ে মেরে ফেলতাম !' তাদের মতে দলীয় শক্তিরও উৎস হচ্ছে বংশীয় বা গোত্রীয় সম্পর্ক । ঈমানের কারণে দলীয় শক্তি সৃষ্টি হয় না । তারা বিশ্বাস করতো, রক্তের সম্পর্কই আসল সম্পর্ক, অন্তরের সম্পর্ক আসল নয়। এরপর, তারা আল্লাহর প্রিয় বান্দাদের আত্মসন্ত্রম বোধকে উপেক্ষা করেছে এবং তাদের বিশ্বাসের ওই পবিত্র অনুভূতিকে তারা আদৌ কোনো মূল্য দেয়নি । তাই তাদের কথা, ‘আমাদের ওপর (প্রভাব বিস্তার করার মতো) তুমি কোনো শক্তিশালী ব্যক্তি নও ৷' অর্থাৎ, ওদের দৃষ্টিতে আল্লাহ প্রদত্ত সম্মানের কোনো মূল্য নেই ৷ মূল্য নেই কোনো মহত্ব ও ভদ্রতার । কোনো মূল্য নেই যুক্তির বিজয়ের বা মানসিক প্রভাবের । ওদের কাছে শুধু বংশীয় ও গোৱ্রীয় শক্তিই একমাত্র হিসাবে আসে । কিন্তু মানুষের অস্তর যখন আল্লাহ রব্বুল আলামীনের প্রতি বিশ্বাস থেকে মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায় মর্যাদাপূর্ণ গুণাবলী থেকে এবং উচ্চতর আদর্শ থেকে, তখন তারা পৃথিবীর অর্থ সম্পদ, পদ মর্যাদা ও বিষয় আশয়ের কারণে অর্জিত শক্তির ওপর বড়াই করতে থাকে এবং পার্থিব সাময়িক শক্তি সামর্থের কারণে তর্জন গর্জন করতে থাকে। এসময় তারা কোনো মর্যাদাপূর্ণ আহ্বানকে মর্যাদা দিতে চায় না, কোনো মূল্য দিতে চায় না প্রকৃত মহা সত্যকে ৷ শক্তি ক্ষমতার দাপটে সত্য পথের দিকে আহ্বানকারীকে কষ্ট দেয়া বা আঘাত করা থেকে একমাত্র তখনই বিরত থাকে যখন ওই আহ্বানকারীর পেছনে সাহায্যকারী কোনো শক্তিশালী দল থাকে, অথবা থাকে তার পেছনে কোনো বস্তুগত শক্তি, যা তার সাহায্যে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসবে বলে তারা মনে করে। তাদের নযরে সত্য, সততা বা আকীদা বিশ্বাসের কোনো মর্যাদা নেই, ওই সকল শক্তিহীন, সম্পদহীন, লোকবলহীন মানুষের কোনো নিরাপত্তা বা মান মর্যাদা তাদের দৃষ্টিতে নেই । এ কারণে শোয়ায়ব (আ.)-এর আত্মবিশ্বাসে প্রচন্ড আঘাত লাগলো যেহেতু তিনি তো সেই মহান মনিবের প্রতিনিধি তার, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক তার মহানত্ব ও তাঁর সন্ত্রমের কারণে তার মধ্যেও গড়ে উঠেছে প্রবল এক আত্মমর্যাদাবোধ। এজন্যে তিনি তার নিজের ওই বসল হল কত নন ১ ত আলনযল ত WWW.DOIKLHUADL.DLOSSpot.con

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।