‘আমি তার ওপরেই তাওয়াককুল করেছি ।' অর্থাৎ একমাত্র তার ওপর ভরসা করেই আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর কারো ওপর আমার কোনো ভরসা নেই । অর্থাৎ ফিরে আমি একমাত্র তার কাছেই যাবো এবং যে বিপদের মধ্যে আমি রয়েছি তার থেকে বাচার জন্যে সমস্ত অস্তর প্রাণ দিয়ে আমি একমাত্র তারই মুখাপেক্ষী হচ্ছি, যিনি আমার একমাত্র উদ্ধারকারী । আমার যাবতীয় নিয়ত, কাজ ও প্রচেষ্টার সাথে আমি তার দিকেই রুজু করছি । এরপর জানানো হচ্ছে যে, নবী শোয়ায়ব (আ.) তীর জাতিকে নিয়ে যাচ্ছেন উপদেশদানের অন্য আর এক দিগন্তে । এপর্যায়ে এসে তাদের বিরোধী ভূমিকাকে তিনি তুলনা করে দেখাচ্ছেন অতীতের অভিশপ্ত জাতিগুলোর সাথে, যেমন নূদ, হুদ, সালেহ ও লূত (আ.)-এর যামানায়। ওই জাতিসমূহও তাদের কল্যাণের পথ স্বাধীনভাবে খুঁজতে গিয়ে না-ফরমানী করেছিলো নিজ নিজ নবীর সাথে তাদের বুদ্ধির ওপর নির্ভর করে তারা খুঁজেছিলো স্বাধীন পথ ৷ একথাটাই প্রতিধ্বনিত হয়েছে নীচের আয়াতটিতে । ‘হে আমার জাতি, আমার বিরোধিতা যেন তোমাদেরকে এমন কোনো পদক্ষেপ নিতে উঙ্কানি না দেয়, যার ফলে তোমাদের ওপর সেই মহা মুসীবত এসে পড়বে, যা নাযিল হয়েছিলো নূহ, হৃদ ও সালেহের জাতিদের ওপর ৷ আর (একটু তাকিয়ে দেখো) লূতের জাতি তোমাদের থেকে খুব বেশী দূরে (বেশী দিন পূর্বে) নয় ।' অর্থাৎ আমার বিরোধিতার প্রবণতা এবং আমার কাজের সাথে দুশমনী করার মনোভাব যেন তোমাদের দ্বারা এতো দূর অন্যায় কাজ না করিয়ে ফেলে এবং এমনভাবে তোমাদেরকে বিগড়ে না দেয় যে, তোমরা ডাহা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবে এবং শুধু বিরোধিতার উদ্দেশ্যেই সম্পূর্ণ যুক্তিহীনভাবে বিরোধিতা করবে। একথাগুলো পূর্বাহ্নেই সতর্কতামূলক ভাবে তোমাদেরকে এ জন্যে বলা হচ্ছে যে, তোমাদের নির্বুদ্ধিতা ও অসদাচরণ এতো দূর গড়িয়ে গেছে যে, যে কোনো মুহূর্তে আল্লাহর সেই কঠিন আযাব নাযিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যা তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপরে এসেছিলো । আর খোজ নিয়ে দেখো, তাদের মধ্যে লৃত (আ.)-এর জাতি, তোমাদের অনতিকাল পূর্বে তোমাদের এলাকার খুব কাছেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানে উল্লেখযোগ্য, (লৃত (আ.)-এর এলাকা) মাদইয়ান, হেজায ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত | যখন তারা আযাবের একেবারে মুখোমুখি হয়ে গিয়েছিলো এমনই ক্রান্তিকালে মহা দয়াময় ও সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তাদেরকে মাগফেরাত ও তাওবা করার শেষ সুযোগ দিচ্ছেন এবং শোয়ায়েব (আ.)-এর মাধ্যমে তাদেরকে নীচে বর্ণিত করুণা ও সশ্নেহভরা আশ্বাসবাণী দ্বারা আশ্বস্ত করতে গিয়ে বলছেন, ‘হে আমার জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে নাও এবং তাওবা করে (সর্বান্তকরণে) ফিরে এসো তীর দিকে । নিশ্চয়ই তিনি বড়ই দয়ালু মনিব, পরম দরদী বন্ধ ৷' আদই্য়্ানবাসীর চরম বিনাশ এমনি করে এগিয়ে চলেছে পরম করুণাময় রব্বুল আলামীনের উপদেশ ভরা এবং আশ্বাসবাণী সম্বলিত করুনাবাণী, যার মধ্যে ভীতি ও আশার সুর ধ্বনিত হচ্ছে, যাতে করে তাদের অন্তরের বদ্ধ দুয়ার খুলে যায়, তাদের প্রাণে বিশ্ব সম্রাটের ভয় এবং জেগে ওঠে তাদের লৌহ কঠিন হৃদয় বিগলিত হয় । ১১ সূস্া হদ ৫২৯১) পান্না ১২ মনযিল ৩ | WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।