এ সম্বোধনের ভাষার দিকে খেয়াল করলে বুঝা যায়, কতো আদর-মহব্বত ও কাছের মানুষ হিসাবে তাদেরকে শোয়ায়ব (আ.) সম্বোধন করছিলেন। তিনি বলছেন, ‘তোমরা ভেবে দেখেছো কি, আমি যদি আমার রবের পক্ষ থেকে আসা কোনো দলীল প্রমাণের ওপর থেকে থাকি?’ অর্থাৎ আমি আমার নিজের মনের মধ্যে এ সত্যকে গভীরভবে অনুভব করছি এবং পরিপূর্ণভাবে বিশ্বাস করছি যে, তিনি (মহান আল্লাহ) আমার কাছে ওহী পাঠাচ্ছেন এবং তোমাদের কাছে আমি যা পৌছাচ্ছি, সে বিষয়ে তিনিই আমাকে নির্দেশ দিয়েছেন। আর আমার অন্তরের মধ্যে সুস্পষ্ট এ দলীল প্রমাণের ভিত্তিতেই আমি (তোমাদেরকে) পরিপূর্ণ নিশ্চযয়তার সাথে এ খবরগুলো পৌছাচ্ছি। | ‘আর তিনি আমাকে দিয়েছেন সুন্দর ও উত্তম রেযেক ৷' অর্থাৎ আল্লাহ তায়ালা আমাকে যে সম্পদ দিয়েছেন, তা দিয়েই তো তোমাদের মতো আমি মানুষের সাথে লেনদেন করি। ‘আর তোমাদেরকে আমি যা মানা করছি, তার ব্যতিক্রম তো নিজে (কখনও) করতে চাই না।' অর্থাৎ আমি তোমাদেরকে এক বিষয় মানা করছি, তারপর তোমাদের পেছনে (তোমাদের অজাস্তে) যা তোমাদেরকে নিষেধ করছি, নিজের স্বার্থের কারণে, সেই জিনিসটাই আমি নিজে করবো, তা কখনো হতে পারে না। ‘আমি তো যথাসাধ্য ইসলাহ (সংশোধনী) চাই ।' | অর্থাৎ ইসলাহ চাই আমি গোটা জীবনের জন্যে এবং সেই সমাজের জন্যে, যার সুফল ব্যক্তিগতভাবে প্রত্যেকে এবং সমষ্টিগতভাবে সমাজের সবাই পেতে থাকরে। আর যদি কারো মনে একথা জেগে থাকে যে, ইসলামী আকীদার অনুসারী হলে ব্যক্তিগত স্বার্থের কিছু ক্ষতি হবে এবং জীবনের কিছু সুযোগ সুবিধা অবশ্যই নষ্ট হয়ে যাবে, তাহলে তাকে বুঝতে হবে যে, কোনো ভালো ও কল্যাণকর সুযোগ নষ্ট হবে না, বরং নষ্ট হবে তাদের কিছু কদর্য ইচ্ছা, হীন স্বার্থ ও গোটা মানব জাতির জন্যে প্রকৃতপক্ষে যা কিছু অকল্যাণকর, সেই সব সুযোগ সুবিধা । এর পরিবর্তে (আল্লাহর মেহেরবানীতে) খুলে যাবে এমন কিছু উপার্জন ও হালাল রুজি রোজগারের দরযা, যা সে চিন্তাও করতে পারে না এবং গড়ে উঠবে এমন এক কল্যাণ সমাজ, যার ফলে সমাজের ব্যক্তিবর্গ হবে পরস্পরের প্রতি দরদী ও সহানুভূতিশীল, যারা একে অপরের জন্যে দায়িত্ব বোধ করবে এবং একে অপরকে সাহায্য করবে । তাদের মধ্যে থাকবে না ঘৃণা বিদ্বেষ, কোনো ধোকাবাজি বা কোনো বিবাদ ঝগড়া । এসব মধুর বাক্য দ্বারা আপন জাতিকে যথাসাধ্য সংশোধনের চেষ্টা করার পর শোয়ায়েব (আ.) অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছেন যে, (ইচ্ছা করলেই যে তোমাদেরকে আমি এ যুক্তিপূর্ণ কথাগুলো বুঝাতে পারবো, তা আমি বিশ্বাস করি না, বরং) আমার নিজের কোনো তাওফীক (যোগ্যতা) নেই আল্লাহর মেহেরবানী ছাড়া ।' অর্থাৎ আমার এ সংশোধনী প্রচেষ্টায় তিনিই আমার একমাত্র সহায় । আর তিনিই জানেন আমার নিয়তকে । কাজেই তিনিই আমার চেষ্টাকে সাফল্যমন্ডিত করবেন বলে আমি বিশ্বাস করি এবং আমার এ চেষ্টা সাধনার পুরষ্কার অবশ্যই তিনি আমাকে দেবেন বলে আমার আস্থা রয়েছে। WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।