দেখুন, কেমন করে মাদয়ানবাসী শোয়ায়ব (আ.)-এর সাথে ঠাষ্টা মস্কারি করছিলো! আজকের দিনে যেভাবে মানুষেরা তাওহীদের হক দাওয়াতদানকারীদেরকে বিদ্রূপ করে থাকে, সেই একইভাবে ওরা বিদ্বপ করতে গিয়ে বলছে, ‘অবশ্য তুমি বড়ই সহনশীল, বড়ই ভালো মানুষ (তাই না)!’ তির্যকভাবে একথাটা উচ্চারণ করে প্রকৃতপক্ষে ওরা বলতে চেয়েছে এর বিপরীত কথাটা । অর্থাৎ বিপরীত অর্থেই ওরা কথাটা উচ্চারণ করেছে। ওদের কাছে তো ছিলো প্রকৃত সহিষ্ণুতা ও ভালো মানষীতা, কিন্তু কোনো প্রকার চিন্তা ভাবনা না করে ওরা যে বাপ দাদার অন্ধ অনুকরণে দেব দেবীর মূর্তিপূজা করতো এবং ওরা অবলীলাক্রমে তাদের বাস্তব জীবনের কাজ কর্ম থেকে এবাদাতকে আলাদা করে দেখতো! আর এভাবেই আজকের দিনের আধুনিক প্রগতিবাদীরা নিষ্ঠাবান লোকদেরকে এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসারীদেরকে প্রতিক্রিয়াশীল ও প্রাচীনপষ্থী বলে দেয়! জ্ঞাতির ল্রতি শোয়ায়েব (আ.)-এর কন্ল্যাণ কামনা শোয়ায়ব (আ.) তার জাতির ওইসব উপহাস বিদ্রপকে উপেক্ষা করে তার ওপর অর্পিত সত্যের দিকে দাওয়াত দান করার দায়িত্ব বিনয়-নত্রতার সাথে কিন্তু অত্যন্ত বলিষ্ঠভাবে পালন করে গিয়েছেন। ওদের সত্য বিরোধিতা ও হঠকারিতাকে তিনি কিছুমাত্র পরওয়া করেননি । কারণ তাদের ক্রটি বিচ্যুতি ও মূর্খতা তিনি বুঝতেন তাই অত্যন্ত বিনয়ের সাথে ও সুমিষ্ট কথা দ্বারা তিনি তীর জাতির কাছে সত্যসঠিক কথাটা অত্যন্ত নরমভাবে পেশ করেছেন। বুঝিয়েছেন তাদেরকে তার কথার যৌক্তিকতা এবং অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তাদের বিবেকের কাছে তুলে ধরেছেন তার রবের কাছ থেকে প্রাপ্ত যুক্তিপূৰ্ণ কথাগুলোকে । আর তিনি যা কিছু বলেছেন, সে বিষয়ে তিনি ছিলেন সন্দেহমুক্ত ও নিশ্চিত । কারণ তাকে তো সেই জ্ঞান দেয়া হয়েছে, যা ওদেরকে দেয়া হয়নি । তাই দেখা যায় তিনি তাদেরকে লেনদেনের ব্যাপারে এবং আমানতের হক আদায়ের জন্যে উপদেশ দিচ্ছেন এবং আহ্বান করছেন যেন তারা এমন কোনো কাজ না করে, যার ফলে তাদের পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তিনি জানাচ্ছেন, এভাবে তারা প্রত্যেকে নিজ নিজ কর্তব্য পালন করলে অবশ্যই তারা নিজেরাই উপকৃত হবে এবং অপরকেও উপকৃত করতে পারবে, কারণ তারা বেশ সম্পদশালী ছিলো । ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্যে অবশ্যই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন । একাকী নিজ খুশী মতো যা কিছু করলে তার দ্বারা সমাজের কোনো উপকার তো হয়ই না, নিজেরও ক্ষতি হয়। কারণ বাজারে মাল নিলে ক্রেতা বিক্রেতার মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য । সুতরাং শোয়ায়ব (আ.) নিজ জাতির সার্বিক কল্যাণের লক্ষ্যেই তাদের আচরণগুলোকে সংশোধন করে নেয়ার আহ্বান জানাচ্ছিলেন। এতে তার নিজের, জাতির ও গোটা মানবমন্ডলীর কল্যাণ নিহিত ছিলো । ওদের মনে হচ্ছিলো তিনি বোধ হয় তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছেন, মোটেই তা নয়। তাদের বুঝা দরকার ছিলো যে, তিনি তাদেরই ভাই, তাদেরকে এ দাওয়াত দেয়ায় তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই । তার কথাগুলোকে উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, ‘সে বললো, হে আমার জাতি, তোমরা কি ভেবে দেখেছো, আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো দলীল প্রমাণ নিয়ে এসেছি কিনা এবং আমার রব আমাকে উত্তম রেযেক দিয়েছেন কিনা! তোমাদেরকে যে সব কাজ করতে আমি নিষেধ করছি, তার দ্বারা আমি তো তোমাদের কোনো ক্ষতি বা ব্যক্তিগত স্বার্থের কারণে বিরোধিতা করছি না । আমি সাধ্যানুযায়ী তোমাদের মধ্যে সংশোধনী আনতে চাই । আর আল্লাহ ছাড়া আমার নিজের কোনো যোগ্যতা নেই ৷ তার ওপরই আমি ভরসা করেছি এবং আমি বিশ্বাস করি যে, তার কাছেই আমাকে ফিরে যেতে হবে ।' [ >১১স্ুলা হৃদ ৫২৭৭১) পারা ১২ অনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।