তাফসীর ফী যিলাল্সিবন্স কোরে আন মাদইয়ানবাসীদের এই যে প্রশ্ু ‘তোমার নামায কি আমাদেরকে বাপ দাদার আমল থেকে চলে আসা পূজা পার্বণের রীতি নীতি সব ছেড়ে দিতে বলে নাকি?’ তাদের সাথে এসব মুসলমানের পার্থক্য কোথায়? দ্বিতীয়ত, ওরা পরস্পরকে জিজ্ঞাসা করছে, বরং অত্যন্ত কঠোরভাবে ও কড়া ভাষায় দ্বীন ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা থাকার কথা তারা অস্বীকার করছে এবং লেন দেনের ক্ষেত্রে ঈমান আকীদার সম্পর্ক থাকার কথাও তারা মানছে না! এমনকি তারা বলে, নৈতিক চরিত্রের পেছনে ঈমান কোনো জরুরী ভূমিকা পালন করে না। সুতরাং, ধর্মের সাথে ধর্মীয় লেন দেনের সম্পর্ক কিসের । আবার ধর্ম ও দক্ষতার সাথে ধোকা দেয়া এবং চুরির মধ্যেই বা কিসের সম্পর্ক! যতোক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত কোনো শাসন ক্ষমতার শক্তি প্রয়োগ না করা হবে, অর্থাৎ সরকারী চাপ ও শাস্তির ভয় না থাকলে শুধু ধর্মীয় চেতনা দ্বারা কি চুরি চামারি, ধোকাবাজি ও লেন দেনের সততা টিকিয়ে রাখা যাবে? না বরং ওরা অহংকার করে বলে যে, অর্থনেতিক ক্ষেত্রে অর্থনৈতিক চেতনা ঢুকলে সব কিছুই লন্ড ভন্ড হয়ে যাবে। নাস্তিকরাও এমনি করে বলে, আর পাশ্চাত্য দেশের অনেকে (খৃষ্টানরাও) আনুষ্ঠানিক কিছু প্রার্থনা ছাড়া বাস্তব কাজ-কর্মের ক্ষেত্রে ধর্মের হস্তক্ষেপকে অস্বীকার করে, বিশেষ করে নীতি নৈতিকতার আচরণে তারা ধর্মের ভূমিকাকে আদৌ মানতে চায় না। ওরা এ প্রশ্নকে প্রাচীন পন্থা বলে উড়িয়ে দিতে চায়! সুতরাং আমরাও যেন সেই প্রাচীন যুগের মতো ইসলামকে আনুষ্ঠানিক কিছু এবাদাতের মধ্যে সীমাবদ্ধ না করে ফেলি । বাস্তবে কিন্তু আমাদের অধিকাংশ মানুষ জীবনের বৃহত্তর ক্ষেত্র থেকে ইসলামী বিধি বিধানকে ঝৌঁটিয়ে বের করে দিয়ে প্রাচীন জাহেলিয়াত থেকেও আরো কঠিন অন্ধকারের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। আধুনিক জ্ঞান বিজ্ঞান, দক্ষতা অভিজ্ঞতা ও আমাদের অগ্রসরমান সভ্যতার দাবী হচ্ছে যে, আমাদের প্রয়োজনীয় সব কিছু আমরা নিজেরাই উদ্ভাবন করে নিতে পারি । যারা বিশ্বাস করে যে আল্লাহর প্রতি আকীদা বিশ্বাসই আমাদের সকল কাজ ও আচরণকে নিয়ন্ত্রণ করে, তারা ঈমানকেই সকল কাজ কর্মের পরিচালিকাশক্তি মনে করে। বরং আল্লাহর হুকুম মতো জীবনের ব্যক্তিগত ক্ষেত্রেও সামষ্টিক জীবনের (বস্তুগত) লেন দেনের ক্ষেত্রে এবং বাস্তব জীবনের সকল কাজ কর্মকে ঈমানের বাস্তব প্রমাণ হিসাবে তারা গ্রহণ করে। তাদেরকে আধুনিক তথাকথিত পডন্ডিতরা সেকেলে, প্রাচীনপস্থী ও সংকীর্ণ দৃষ্টিসম্পন্ন বলে অভিহিত করে। তাদেরকে আখ্যা দেয় প্রতিক্রিয়াশীল ও প্রগতিবিরোধী বলে । আর যখন কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহর একত্ব ও সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস আছে বলে দাবী করে, কিন্তু এরপর বাস্তব জীবনের লেন দেন ও ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর আইনকে অস্বীকার করে মানুষের তৈরী আইন মেনে নেয়, সে প্রকৃতপক্ষে তার অন্তরের বিশ্বাস ও মৌলিক স্বীকৃতিকে বাস্তব ব্যবহার দ্বারা বিকল করে দেয়। কারণ একই অন্তরে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস ও বাস্তব কাজে অন্যের আইনকে প্রশ্রয় মনে করা ও প্রাধান্য দেয়ার দুটো ভূমিকা একই সাথে বিরাজ করতে পারে না। প্রকৃতপক্ষে এমন আচরণ দ্বারা সে আল্লাহর সাথে শেরেকই করে, অর্থাৎ অন্যকে আইন রচনাকারী মেনে নেয়ার মাধ্যমে আল্লাহর শক্তি ক্ষমতায় তাকে অংশীদার বলে বিশ্বাস করার প্রমাণ দেয়। আসলে শেরেকের বিভিন্ন ধরন আছে । নানা কায়দার ও নানা বর্ণের শেরেকের মধ্যে এটাও এক ধরনের শেরেক, যার মধ্যে আমরা আজকের যামানায় কালাতিপাত করছি। এটাও ওই আসল শেরেকেরই শামিল, যা প্রত্যেক যামানায় ও প্রত্যেক দেশে মোশরেকরা বরাবর করে এসেছে। | ১১ সূল্া হুদ ৫২৭৬১) পান্না >২৷ অমনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।