কাফসীর ফী খযিশ্লাল্সিব্স কোরআন যে শেরেকের মধ্যে লিপ্ত ছিলো বলে আমরা জানতে পাই, হিসাব করতে গেলে আমরা দেখবো, সাধারণভাবে আজকের যুগের মুসলমানেরা একই ব্যাধিতে আক্রান্ত । এরাও নামায রোযা ও কতিপয় আনুষ্ঠানিক এবাদাতের ক্ষেত্রে আল্লাহর হুকুম মান্য করে। কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে এরা স্বাধীন চিন্তা রাথে এবং সে সব ক্ষেত্রে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করা জরুরী মনে করে না। একবার খেয়াল করে দেখুন, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, ষ্টক এক্সচেঞ্জ ও শেয়ার বাজারের আদান প্রদান ইত্যাদি বিষয়ে তারা ইহুদী, নাসারা না মুসলমান, তা কিছুই বুঝার উপায় নেই, যেহেতু সেখানে তাদের সবার ভূমিকা একই প্রকারের । এদের কাছে আকীদা বিশ্বাস ও বাস্তব কাজ কর্ম এবং লেন দেনের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এরা মনে করে আকীদা বিশ্বাস এক জিনিস এবং বাস্তব জীবনের লেন দেন ও অন্যান্য বিষয় অন্য জিনিস । আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তারা আল্লাহর দেয়া নির্দেশাবলী মানার পক্ষপাতী, কিন্তু তাদের মতে আইন-কানুন এবং জীবনে চলার পথে মানুষের অভিজ্ঞতাসঞ্চিত ব্যবস্থাই গ্রহণ করতে হবে (অর্থাৎ এসব ক্ষেত্রে আল্লাহর আইন থেকে এগুলো শ্রেয়.......) আর এটাই প্রকৃতপক্ষে শেরেক ৷ শোয়ায়ব (আ.)-এর জাতির মতো এরাও একইভাবে চিন্তা করছে। আজকে আমরা যে জাহেলিয়াতের মধ্যে জীবন যাপন করছি, তা ওই পূর্বের জাহেলিয়াত থেকে কোনো অংশে ভালো বা যুক্তিসংগত নয় । আজকের দুনিয়ায় শুধু ইহুদীরাই মনে করছে না যে, তাদের কাজ-কর্ম, লেন দেন ও ব্যবসা-বাণিজ্য পরিচালনার ব্যাপারে তারা স্বাধীন, সেখানে ধর্মের কোনো হাত নেই, তারা যেভাবে বুঝবে সেভাবেই তারা চলবে এবং যেভাবে তারা ভালো মনে করবে, সেভাবেই তাদের আইন কানুন তারা নিজেরাই বানিয়ে নেবে । সেখানে ধর্মীয় আকীদা থেকে তারা নযর সরিয়ে নেবে। যদিও আমরা একথা সবাই মনে করি যে, আজকের জগতে একমাত্র ইহুদীরাই তাদের ঈমান আকীদা ও সঠিক আমল থেকে পুরোপুরিভাবে সরে গিয়ে তাদের মনগড়া আইন কানুন অনুসারে চলছে । কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি, অন্যরাও একইভাবে আল্লাহর আইন থেকে সরে গেছে। একবার একটা ইসরাইঈলী জাহাজে অ-ইহুদী নাবিকদের জন্যে শরীয়তের দৃষ্টিতে হারাম কিছু খাদ্য পরিবেশন করা হলো এবং তাদেরকে খেতে বাধ্য করা হলো। এবিষয়ে আইনসতায় প্রশ্ব তোলা হলে বিরাট সংকট দেখা দিলো। কারণ জাহাজে শুধু হালাল খাদ্য পরিবেশন করারই বিধান রয়েছে। সে সময় কোথায় ছিলো সেসব মুসলমান, যারা দ্বীন ইসলামকে আঁকড়ে আছে বলে দাবী করে- তাদের তরফ থেকে তো সে সময় কোনো প্রতিবাদ উদ্ধিত হয়নি! আজকে আমাদের মধ্যে এমন অনেকে.আছে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে, কিন্তু আকীদা বিশ্বাস ও বাস্তব চরিত্রের মধ্যে যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে- এ কথাটাকেই তারা অস্বীকার করে। বিশেষ করে বস্তুগত লেনদেন সম্পর্কিত ব্যবহারের ব্যাপারে তারা ইসলামের নিয়ম নীতিকে কার্যত অস্বীকার করে। এসব মানুষ সাধারণভাবে বুদ্ধিজীবী বলে পরিচিত । এরা স্বদেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয়সমূহ থেকে বড় বড় ডিগ্রি লাভ করেছে। তাদের প্রথম কথাই হচ্ছে, “ব্যক্তিগত ব্যাপারসমূহে আমরা স্বাধীন- সেখানে ইসলামের হস্তক্ষেপ হবে কেন? সমুদ্র সৈকতে প্রকৃতিবাদীরা পোশাকের ঝামেলা থেকে মুক্ত হয়ে সূর্যস্নান করবে, সে ব্যাপারে ইসলাম কেন মাথা ঘামাবেঃ? মহিলারা স্বাধীনভাবে সাজ গোছ করে রাস্তায় বেরুলে সেখানে তাদের ব্যাপারে ইসলাম কেন নাক গলাবে? যেমন খুশী তেমনি যৌনশক্তির ব্যবহার করতে গেলে সেখানে ইসলাম কেন আপত্তি তুলবে? মানসিক যন্ত্রণা থেকে রেহাই পাওয়া ও হৃদয়াবেগকে উপশম করার উদ্দেশ্যে দু'চার ঢোক সূরা পানে ইসলামের এতো আপত্তি কেন? আর আজকের প্রগতিবাদীরা একটু আমোদ ফুর্তির জন্যে যা কিছু করছে, তা নিয়ে ইসলাম কেন এতো মাতামাতি করবে?’ এখন বলুন, | ১১> সূরা হৃদ ৫২৭৫) _________ পাল্থা ১২ মনখযিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।