আর এ বর্ণনাভংগির মাধ্যমে মানুষের চেতনার মধ্যে বিষয়টার গুরুত্ব যথাযথভাবে তুলে ধরা হয়েছে তাদেরকে নবীর অনুসরণের প্রয়োজন কতো অধিক তা বুঝানোর চেষ্টা করা হয়েছে এবং রোয হাশরের দিনের শাস্তির ভয়াবহতা এমনভাবে তাদের কাছে পেশ করা হয়েছে যে, তাদের হৃদয়ংগম হচ্ছে যে, আল্লাহর কাছে পৌঁছার জন্যে কোনো মাধ্যম দরকার নেই এবং তার আযাব থেকে কেউ তাদেরকে নিরাপত্তা দিতে পারেনা । কিন্তু আলোচ্য অধ্যায়ে বলা হয়েছে যে, শোয়ায়ব (আ.)-এর জাতি অহংকার প্রদর্শন করলো, বিদ্রোহ করে তারা অন্যায় পথটাকেই আঁকড়ে ধরলো ও অশান্তির সৃষ্টি করলো এবং চরম ও নিকৃষ্ট বাড়াবাড়ির পথে এগিয়ে গেলো এরশাদ হচ্ছে, ‘ওরা বললো, হে শোয়ায়ব তোমার নামায কি তোমাকে একথা বলতে হুকুম দিচ্ছে নাকি যেন আমরা সেই সকল দেব দেবীর এবাদাত করা পরিত্যাগ করি যাদেরকে আমাদের বাপ দাদারা পূজা করে এসেছেন অথবা (তুমি কি বলতে চাও নাকি যে, আমরা আমাদের সেই সব অভ্যাস, ছেড়ে দেই যা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমরা এ পর্যন্ত করে এসেছি? তুমি তো দেখা যায় বড়ই ধৈৰ্ষশীল- খুব একজন ভালো মানুষ বলে মনে হচ্ছে!’ এভাবে কথা বলাতে বুঝা যাচ্ছে যে, এটা ছিলো সুস্পষ্ট এক বিদ্বূপ, বরং এটা বাস্তব সত্য, সকল যুগেই এভাবে দ্বীনের দায়ীদেরকে মঙ্কারা করা হয়েছে, যদিও জাহেল নাদানরা পরিশেষে ধ্বংস হয়ে গেছে এবং এটাও ঠিক যে, বিরোধীদের এ দুশমনীর পেছনে কোনো যুক্তি বা সঠিক কোনো বুঝ ছিলো না । দেখুন খেয়াল করে তাদের কথা বলার ধরনটার দিকে । ‘তোমার নামায কি আমাদেরকে সেই সব পূজা পার্বণ করতে নিষেধ করতে বলছে নাকি, যা আমাদের বাপ দাদার আমল থেকে আমরা করে আসছিলাম, অথবা আমাদের ধন সম্পদ যে ভাবে খুশী আমরা ব্যয় করবো, সে ব্যাপারেও কি তা মানা করছে?’ আসলে ওরা একথা বুঝে না, অথবা বুঝতে চায় না যে, নামায এক অপরিহার্য দাবী এবং এ এবাদাত আল্লাহর দাসত্ব ও আনুগত্যের বাস্তব বিভিন্ন প্রমাণের অন্যতম । আর আল্লাহর একত্ব না মানলে অন্য কোনো বিশ্বাসই দাড়িয়ে থাকতে পারে না এবং তাদের বাপ দাদারা অন্য যে সব বস্তুর পূজা করছিলো ও এখনো করে চলেছে, সেগুলো তারা পরিত্যাগ করেছে বলে ততোক্ষণ পর্যন্ত মেনে নেয়া যায় না, যতোচ্ষণ পর্যন্ত না তারা ব্যবসা বাণিজ্যে, ধন সম্পদ আদান প্রদানের ক্ষেত্রে শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং জীবনের সকল কাজ কর্মে অর্থাৎ জীবনের সব বিষয়ের জন্যেই আল্লাহর দেয়া বিধান মেনে না নেবে। এটাই একমাত্র সিদ্ধান্তকর কথা যে, জীবনের যাবতীয় বিধান থেকে নামায কখনও বিচ্ছিন্ন নয়, বা এটা স্বতন্ত্র কোনো জিনিস নয়, অর্থাৎ সারা যিন্দেগীর জন্যে প্রদত্ত আল্লাহর সমুদয় বিধানের সাথে নামাযের অংগাংগি সম্পর্ক । সমানবরূচিত আইন মানা অবশ্যই শেরেক্েের্স অ্তর্ভুক্ত মানুষের মন মানসিকতা ও চিন্তা চেতনার মধ্যে গভীর বিশ্বাস জন্মানোর উদ্দেশ্যে আমরা ওই রোগগ্রস্ত জাতির বাকা চিন্তার অসারতা প্রমাণ করার জন্যে দীর্ঘ আলোচনার আগে আসুন একবার ভেবে দেখি, ভেবে দেখি, হাজার হাজার বছর আগে মাদইয়ানবাসীর মধ্যে এহেন ব্যাধিগ্রস্ত যে মন মানসিকতা গড়ে উঠেছিলো, সে বিষয়ে । অবশ্য তারও আগে একবার ভেবে দেখি যে, আজকের যামানায় ঈমান ইসলামের দাবীদার হাজারো লাখো মানুষ শোয়ায়ব (আ.)-এর যুগের মানুষ এর চেয়ে জেহালাত ও হঠকারিতার দিক দিয়ে কোনো অংশে কম যাচ্ছে না। এরা অনেকে নামায পড়ছে সত্য, কিন্তু লেন দেনের ক্ষেত্রে, ব্যবসায়ী আদান প্রদান ও জীবনের অন্যান্য ক্ষেত্রে আল্লাহর বিধান মানা জরুরী মনে করে না। এসব বিষ বিবেচনায় শোয়ায়ব (আ.)-এর যুগের লোকদের ॥ থেকে এদেরকে ভালো মনে করার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না । শোয়ায়ব (আ.)-এর কওম ১৯ সুস্লা হুদ (২৭৪) পারা >২. মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।