যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর, আয়াতের শেষাংশে মানুষের মধ্যে বিরাজমান সুপ্ত মানবতাকে জাগিয়ে তোলার লক্ষ্যে এবং স্থায়ী শাস্তি ও সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্যে বলা হচ্ছে, ওই অসুন্দর ও কুৎসিত মনোভাবকে দমন করো এবং কোনো পাত্রে বা পাল্লায় ওযন করার সময় কম দেয়ার মনোবৃত্তিকে নিয়ন্ত্রণ করো, যার যা পাওনা তা সঠিকভাবে বুঝিয়ে দাও। তাহলেই দেখতে পাবে (দুনিয়ার জীবনের লাভ লোকসানের যোগ বিয়োগের পর) আল্লাহর কাছে রক্ষিত অংশটা হয়ে ওঠে কতো ভালো! দেখুন আল্লাহর তরফ থেকে নিশ্চয়তার সাথে ঘোষণা দানের ভাষাটা, (লাভ লোকসানের খতিয়ান করে দেখ তোমরা, হালাল পথে রোযগারের ফলে) যা কিছু অবশিষ্ট থাকবে আল্লাহর কাছে তাই তোমাদের জন্যে হবে ভালো- (একথা তোমরা বুঝতে পারবে) যদি তোমরা (প্রকৃতপক্ষে) মোমেন হও !' ওপরের কথাটা দ্বারা আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, মানুষের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দেয়ার মাধ্যমে সৎ জীবন যাপন কর । এতে আল্লাহর কাছে যা বাকি থেকে যাবে, তাই হবে স্থায়ী এবং তাই হবে উত্তম........... এ বিষয়টা বলতে গিয়ে আল্লাহ তায়ালা তাদেরকে প্রথমেই তীর দাসত্ব ও আনুগত্য গহণ করার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ চূড়ান্ত ও পূর্ণাংগভাবে নতি স্বীকার করতে হবে আল্লাহর কাছে ও জীবনের সকল ব্যাপারে আইন মানতে হবে একমাত্র তার । অন্য কারো আইন মানা দ্বারা শক্তি-ক্ষমতায় আরো কেউ আল্লাহর সাথে ভাগীদার আছে এটা কিছুতেই একজন মোমেন মেনে নেবে না । এজন্যেই তাদেরকে স্বরণ করাতে গিয়ে আল্লাহ তায়ালা এখানে জানাচ্ছেন, যদি আল্লাহর নির্দেশ মেনে নিয়ে পাওনাদারের পাওনা ইনসাফের সাথে বুঝিয়ে দাও, তাহলে তার প্রতিদান দুনিয়ায় যা পাওয়ার তা তো পাবেই, আসল পুরস্কার অবশ্যই বাকি থাকবে আল্লাহর কাছে, যা তোমরা পাবে সেই মহা সংকটের দিনে, যে দিন তোমাদের বড় প্রয়োজন হবে এবং সেদিন এ সতর্কতাপূর্ণ জীবন যাপনের নেকী একত্রিত হয়ে তোমার সাহায্যের জন্যে এগিয়ে আসবে । একথাগুলো তোমরা সহজেই বুঝবে যদি প্ৰকৃতপক্ষেই তোমরা আল্লাহ রব্বুল আলামীনের ওপর বিশ্বাসী হয়ে থাক । অতএব, এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো এ লেন দেনের স্বচ্ছতা ও সততা পোখতা ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ । তাই আবারও খেয়াল করে দেখুন, দুনিয়ায় বিনিময় পাওয়ার পর ‘আল্লাহর কাছে যা কিছু পাওনা সংরক্ষিত রয়ে যাচ্ছে, তাই তোমাদের জন্যে উত্তম ......... (বুঝতে কষ্ট হবে না) যদি (সত্যিকারে) তোমরা মোমেন হও ।' এরপর যাদেরকে একথাগুলো গ্রহণ করার জন্যে আহ্বান জানানো হচ্ছে, তাদের সাথে আল্লাহর এক মধুর সম্পর্ক গড়ে ওঠার ঘোষণা দেয়া হচ্ছে এবং তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হচ্ছে যে, যারা অন্যায় কাজ ও আল্লাহর আযাব থেকে বাচতে চায় না, তার জন্যে চেষ্টাও করে না, তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা মোটেই দায়ী নন। আল্লাহর নবীও তাদের জন্যে কেয়ামতের দিন কোনো দায়িত্ব নেবেন না । একই ভাবে, (যারা অন্যায় ও অসত্য থেকে বাচতে চায় না) তাদেরকে জোর করে ভুল পথে চলা থেকে তিনি বাচিয়ে নেবেন না, আর ভুল পথে তারা চলতে চাইলে তিনি তাদের জন্যে দায়ীও হবেন না, মোটই তার দায়িত্ব পৌছে দেয়া মাত্র এবং অবশ্যই তিনি সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তাই তার কথাটাই উদ্ধৃত করতে গিয়ে পাক কোরআন বলছে, ‘আর আমি তোমাদের ওপর হেফাযতকারী নই ৷' বসল হল বহ লন লছল ত \ WwWWwWw.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।