[7 ভাফসীর কী যিলালিল কোরআন এ কঠিন শাস্তি হয়তো মৃত্যুর পর পরকালীন জীবনে আল্লাহর কাছ থেকে আসবে অথবা পার্থিব জীবনে এ ধোকাবাজি যখন ধরা: পড়বে, তখন ব্যবসায়ের ওপর এসে পড়বে এক মারাত্মক প্রতিক্রিয়া, যার ফলে ব্যবসায় মার খাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে । এতোটুকুতেই এ ক্ষতি সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং এসব ধোকাবাজিকে কেন্দ্র করে ঝগড়া-ফাসাদ মারামারি কাটাকাটি ও যুদ্ধ বিগ্রহ লেগে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, যাতে অগণিত জান মালের সমূহ ক্ষতির আশংকা দেখা দেবে। এ ক্ষতি গ্রাস করে ফেলবে দৈনন্দিন জীবনের সকল কর্মকান্ড, প্রতিটি কাজ ও প্রতিটি যোগাযোগকে । এসব উপদেশ দানের পর শোয়ায়ব (আ.) যখন দেখলেন তার জাতির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া আসছে না, তখন তিনি অত্যন্ত আবেগপূর্ণ ও হৃদয়গ্রাহী এক ভাষায় তাদেরকে ওই ঘৃণ্য পন্থার লেন দেন পরিত্যাগ করার আহ্বান জানাচ্ছেন । তার কথার উদ্ধৃতি দিতে গিয়ে আল কোরআন বলছে, ‘হে আমার জাতি, মাপের পেয়ালা ও দাড়িপাল্লার ওযন ইনসাফের সাথে পূর্ণ করে দাও ৷' এখানে লক্ষ্য করার বিষয়, ‘ঈফাউল কায়লা' (পূর্ণতাবে মাপ) শব্দদ্বয় ‘ইনসাফের সাথে মাপ’ কথাটার চেয়ে বেশী শক্তিশালী । কারণ একথাটা ‘একটু বেশী দাও’ কথাটার সাথে বেশী সম্পর্কযুক্ত । আর আলোচনার ধারায় “পূর্ণভাবে মাপ’ কথার মধ্যে যে গভীর অনুভূতির দিকে ইংগিত করা হয়েছে তা অবশ্যই ‘কম দিয়ো না’ কথাটার চাইতে বেশী সুন্দর, বেশী ভ্দ্রতাপূর্ণ এবং দানশীলতার দিকে অধিক ইংগিত দানকারী । তাই এরশাদ হচ্ছে, ‘খবরদার, মানুষকে তাদের পণ্যুদ্রব্য দেয়ার সময় কম দিয়ো না ।' আর এ হুকুম সকল ধরনের মাপের পাত্র ও যে কোনো পাল্লার ব্যাপারে সাধারণ নির্দেশ, মানুষের লেন দেন যোগ্য সকল শ্রেণীর পণ্যদ্রব্যের ব্যাপারেই একথাটা প্রযোজ্য- এটা মাপের কোনো পাত্র হতে পারে, ওযন করার যন্ত্র বা পাল্লা হতে পারে, কোনো দরপত্র ছাড়া অথবা নিলাম ডাকা হতে পারে, অথবা হতে পারে কোনো ট্যাকস নির্ধারণ ও বস্তুগত বা অর্থগত জরিপ করা । আসলে মানুষকে ঠকানোর এ কাজটা কোনো কাজ বা কোনো আচরণ বা কোনো গুণ দ্বারা সম্পন্ন হতে পারে। কারণ ‘শাইউন' (জিনিস) বলতে সর্বপ্রকার লাভজনক জিনিস বুঝালেও ধরা ছোঁয়া যায় না এমন জিনিসকেও বুঝায় । আর মানুষকে তাদের পাওনা জিনিস থেকে কম দেয়া- এটার ক্ষতি অন্য যাই হোক না কেন, এটা অবশ্যই একটা যুলুম ৷ এ যুলুম দ্বারা মানুষের কু-প্রবৃত্তিকে হাওয়া দেয়া হয়। এর দ্বারা মানুষকে কষ্ট দেয়ার মনোবৃত্তি ও সাহায্য করার পরিবর্তে ঘৃণা করার প্রবণতা বৃদ্ধি পায়। অপরদিকে ক্রেতা বা গ্রহীতার মনে জাগে ইনসাফ, কল্যাণ ও সদ্ধ্যবহারপ্রাপ্তির ব্যাপারে হতাশা । ' আর এসব অনুভূতি মানুষের সুন্দর ও পারস্পরিক সৌহার্দ বিনিময়ের জীবনকে সংকীর্ণ করে ফেলে সামাজিক জীবনে মানুষের মধ্যে যে হদ্যতা থাকা দরকার, সেটাকে নষ্ট করে দিয়ে সেখানে বৃদ্ধি পায় একে অপরকে কষ্ট দিয়ে স্বার্থ বাগানোর প্রতিযোগিতা, মন মানসিকতার সুন্দর বৃত্তিগুলো ধ্বংস হয়ে গিয়ে জীবনের সৌন্দর্য নষ্ট হয়ে যায় । তাই এরশাদ হচ্ছে, ‘আর পৃথিবীর বুকে কাসাদ সৃষ্টিকারী হিসাবে ছড়িয়ে পড়ো না ৷' ‘আসবুন’ শব্দটির আভিধানিক অর্থ মানুষকে কষ্ট দেয়া, অন্যায়ের প্রসার ঘটানো ও সমাজে বিশৃংখলা সৃষ্টি করা । সুতরাং, আয়াতাংশের অর্থ দাড়াচ্ছে সমাজে তোমরা এমনভাবে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করো না যে, তোমরা এ কদর্য কাজটা পছন্দ করো বলে সাধারণভাবে মনে হতে পারে এবং তোমাদের সম্পর্কে ধারণা সৃষ্টি হতে পারে যে, তোমরা এ অভ্যাসটা পছন্দ করো । '[_>>সুরা হদ ৫২৭২১ পাক্সা ১২ সনখিল ৩ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।