বিশ্বাস (মযবৃত ঈমান)-ই মানুষকে দান করে আল্লাহভীতি এবং উদ্ধুদ্ধ করে মানুষকে তার সত্ুষ্টি হাসিলের দিকে-এভাবেই মানুষের মধ্যে স্থায়ী মানবতাবোধ পয়দা হয়। আর তাকওয়ার ভিত্তিতে যখন এ মানবতাবোধ পয়দা হয়, তখন তা অন্য কোনো যুক্তি বা অন্য কোনো বিবেচনা বা আবেগের কারণে নিভে যায় না । মানবীয় যুক্তি, বিবেচনা বোধ বা ভাবের আবেগের কারণে তা নিভে যায় না। অবশ্যই সুষ্ঠু লেনদেন ও চারিত্রিক বলিষ্ঠতার পেছনে কোনো মযবুত ভিত্তি থাকতে হবে, যা নিও পরিবর্তনশীল কোনো মনমানসিকতার সাথে জড়িত নয়, আর তা হচ্ছে ইসলাম ৷ আর পূর্ণাংগ এ ইসলামী জীবন ব্যবস্থা বুনিয়াদীভাবে মানব নির্মিত যে কোনো সামাজিক ও নৈতিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন । মানুষের চিন্তা-প্রসৃত ও মনগড়া ধারণা, অনুমানের ভিত্তিতে গড়ে ওঠা ব্যবস্থায় তাদের বাহ্যিক সুযোগ সুবিধার দিকেই খেয়াল দেয়া হয় মাত্র! আর যখন ইসলামের স্থায়ী ভিত্তির ওপর কোনো নীতি নৈতিকতা গড়ে ওঠে, তখন সেখানে (সাময়িক ও) উপস্থিত সুযোগ সুবিধা ও বস্তুগত স্বাৰ্থ গৌণ হয়ে যায় এবং ইসলামী অনুভূতি ও আল্লাহর ভয়ের প্রভাবে গোটা পরিবেশের মধ্যে দেখা দেয় অভাবনীয় পরিবর্তন । মানুষ কৃষি ক্ষেত্রে কাজ করুক, পশু চরাক বা শিল্প কারখানার মধ্যে যেখানেই যখন কাজ করুক না কেন, আল্লাহর ভয় এবং তার কাছে জওয়াবদিহি করার চিন্তা না থাকলে তাদের লেন দেন কোনো স্থায়ী নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে সম্পাদিত হওয়া সম্ভব নয়। সে সব স্থলে তাদের লেন দেনের নীতির মধ্যে অবশ্যই বারবার পরিবর্তন হতে থাকবে । আর এ পরিবর্তনের মধ্যে হারিয়ে যাবে তাদের নৈতিক চেতনা । আর এর ফলে তাদের পক্ষে কোনো নৈতিকতাপূর্ণ আদান প্রদানও সম্ভব থাকবে না। অপরদিকে, যখন জীবনের সকল বিষয়কে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা হবে এবং সকল কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টির আশা, তার কাছেই প্রতিদান পাওয়ার আকাংখা এবং তার আযাব থেকে বাচার প্রেরণা কাজ করবে, তখন মানুষে মানুষে গড়ে উঠবে পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও শুভেচ্ছা । আর নীতি নৈতিকতা সম্পর্কিত মানুষের তৈরী বিভিন্ন মতবাদের যতোই প্রশংসা করা হোক না কেন, বাস্তব জীবনে ইসলামী নৈতিকতার মোকাবেলায় অর্থনৈতিক আদান প্রদান ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সে সব ব্যর্থ ও নিষ্ফল বলে প্রমাণিত হয়েছে।(১) এরশাদ হচ্ছে, ‘আর কম করোনা মাপ-যন্ত্রে এবং দাড়িপাল্লার ওযনে ৷' অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদেরকে উত্তম রেযেক দান করেছেন । সুতরাং সম্পদ বাড়ানোর জন্যে এবং হঠাৎ করে বড় লোক হওয়ার উদ্দেশ্যে এসব খারাপ ও ঘৃণিত পথ গ্রহণ করার কোনো প্রয়োজন তোমাদের নেই ৷ জেনে রেখো, যদি তোমরা মাপে কম না দাও, তাতে তোমরা কিছুতেই গরীব হয়ে যাবে না বা তোমাদের কোনো ক্ষতিও হবেনা... বরং এ হীন পদ্থায় তোমাদের যে লাভ হবে বলে তোমরা ধরে নিয়েছো, তা আসলে হবে তোমাদের জন্যে দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ, যেহেতু এ ঘৃণ্য পদ্থার মাধ্যমে লেন দেনের সময় মানুষকে ধোকা দেয়া হয় অথবা (বেচাকেনার সময়) দেয়া বা নেয়ার কাজ করতে গিয়ে (যদি এ ধোকাবাজি) ধরা পড়ে, তাহলে উভয় পক্ষের মধ্যে অবশ্যই রাগারাগি সৃষ্টি হয়, যার ফলে ক্রেতা বিক্রেতার মাঝে স্বাভাবিক সম্পর্ক ধ্বংস হয়ে যায়। এরপর শেষ পরিণতির দিকে ইংগিত দিতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘নিশ্চয় আমি ভয় করছি যে, তোমাদের ওপর সেই মহা কঠিন দিনে চূড়ান্ত শাস্তি এসে যাবে, যে দিন থেকে কেউ বাচতে পারবে না!’ (১) এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার জন্যে উত্তাদ আবুল আ'লা মওদূদী রচিত ‘নাযরিয়াতুল ইসলামি আল খালক্্য়্যাহ’ নামক পুস্তক আরো দেখুন এ লেখকের অন্য পুস্তক ‘নাহওয়া মুজতামাউ ইসলামী’ । | [১১ সলা হল ক সাল ১হ লখিল ত VT: DOIKTOAV. VOT SDOt TOT
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।