অর্থনৈতিক দূ্ণীতিন্ন পৎক্কে নিমজ্জ্জিত মাদইয়ানবাসী ‘(স্বরণ করে দেখো), মাদইয়ানবাসীদের কাছে এলো তাদের ভাই শোয়ায়ব ৷ সে বললো, হে আমার জাতি! এবাদাত করো আল্লাহর, তিনি ছাড়া তোমাদের জন্যে আর কোনো ইলাহ নেই aR । নতি স্বীকার করতে হবে একমাত্র আল্লাহর কাছে, জীবনের সর্বক্ষেত্রে এবং সকল ব্যাপারে একমাত্র আল্লাহর ব্যবস্থাই মানতে হবে- এটাই তাওহীদ বিশ্বাসের প্রথম কথা এবং জীবনের প্রথম নীতি । আর শরীয়ত বা আল্লাহ প্রদত্ত আইন কানুনেরও প্রথম মূলনীতি এটাই । লেনদেনেরও প্রথম নীতিও এটাই । এ এমন এক মূলনীতি, যা বাদ দিলে অন্য জিনিসের ওপর কোনো বিশ্বাস, কোনো এবাদাত বন্দেগী (নির্বিচার ও নিরংকুশ আনুগত্য) কিছুই টিকে থাকতে পারে না। তাই এরশাদ হচ্ছে, ‘খবরদার, তোমরা মাপযন্ত্র এবং দাড়িপাল্লা দ্বারা জিনিসপত্র মাপার সময় কম দিয়ো না। আমি তোমাদেরকে তো বেশ স্বচ্ছলই দেখছি, আর তোমাদের জন্যে আমি সেই দিনের আযাবকে ভয় করি, যে দিন সব কিছুর বিচার হবে। আর হে আমার জাতি, পূর্ণভাবে মাপযন্তরে মেপে দাও এবং পাল্লা দিয়ে ওযন করে দেয়ার সময় সঠিকভাবে ওযন করো, আর মানুষকে তাদের পাওনা জিনিস থেকে কম দিয়ো না। এভাবে পৃথিবীতে অশান্তি ও বিশৃংখলা ছড়িয়ে দিওনা এবং উচ্ছংখল জাতিতে পরিণত হয়ে যেয়ো না । আল্লাহর কাছে যা আছে তাই তোমাদের জন্যে ভালো । যদি তোমরা মোমেন হও, তাহলে বুঝবে ৷ ‘আর আমি তোমাদের হেফাযতকারী হিসাবে নিয়োজিত হইনি ৷’!এ এ আয়াতে আকীদা ও আনুগত্য সম্পর্কে বলার পর আমানত ও ইনসাফের ওপরই বিশেষভাবে আলোচনা এসেছে, অথবা জীবনের আইন কানুন ও লেনদেন সম্পর্কিত বিধান যে আকীদা ও আনুগত্যের ভিত্তিতে গড়ে ওঠে, সে বিষয়েই আলোকপাত করা হয়েছে। মাদইয়ানবাসী এবং তাদের বাসস্থান হেজায থেকে সিরিয়াগামী রাস্তার ওপর অবস্থিত ছিলো । এ এলাকার লোকেরা সাধারণত মাপের কম দিতো এবং মানুষকে ঠকাতো । অর্থাৎ লেনদেনের সময় মূল্য পরিশোধ করতে গিয়ে কম দেয়া এদের নেশা ও পেশায় পরিণত হয়ে গিয়েছিলো । এ এমন এক জঘন্য খাসলাত, যা অন্তরের পরিচ্ছন্নতা এবং বাস্তব লেনদেন উভয়টাকেই দলিত মথিত করে দেয়, যেমন করে নষ্ট করে মানুষের প্রতি সৌজন্যে বোধ এবং ভদ্রতা জ্ঞানকে ৷ এ যালেম জাতি যেহেতু এমন সুবিধাজনক এলাকায় বাস করতো যে সেখান থেকে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ দিকে গমনকারী বাণিজ্য কাফেলাগুলোকে অতিক্রম করতেই হতো । অর্থাৎ সকল এলাকার বাণিজ্যযাত্রীদের এটাই ছিলো যাতায়াতের একমাত্র পথ । এ সুযোগে তাদের ওপর এ এলাকাবাসী প্রাধান্য বিস্তার করতো এবং জবরদস্তী করে তাদেরকে বাধ্য করতো ওদের শর্তেই লেনদেন করতে, যার বিশদ বর্ণনা এ সূরার মধ্যে এসেছে। এরপর দেখানো হয়েছে, লেনদেনের সময় মানুষকে ঠকানো ও কষ্ট দেয়ার এ দুরারোগ্য ব্যাধির চিকিৎসা হতে পারে একমাত্র আল্লাহর শক্তি ক্ষমতার ওপর অবিচল বিশ্বাসের ওপর ৷ তীর যাবতীয় হুকুম পালনের মাধ্যমে গড়ে ওঠে বাস্তব আনুগত্য, আমানতের হক আদায়ের অনুভূতি, লেনদেনের পরিচ্ছন্নতা, ব্যবসায়ী সততা ও লোকদের সাথে ভদ্রতাপূর্ণ আচরণ । ব্যক্তি বা রাষ্ট্রের সাথে লেনদেন কালে একমাত্র আল্লাহভীতিই তাদের গোপন চুক্তিকে ঠেকাতে পারে। এ পবিত্র ঈমানই মানুষের জীবনকে সুন্দর ও সমৃদ্ধিশালী বানানোর গ্যারান্টি দেয়, নিশ্চয়তা বিধান করে পৃথিবীর মানুষের মধ্যে সুবিচার ও শাস্তি প্রতিষ্ঠা করার । আল্লাহ রব্বুল আলামীন-এর প্রতি দৃঢ়
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।