যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ভাফ্্স্ীর ফী যিন্দান্লিল্স কোরআন এ পাথরগুলোকেও যেন একইভাবে প্রতিপালন করে মুক্তভাবে ছেড়ে দেয়া হয়েছিলো, যাতে করে ওইসব পশুর মতো স্াধীনভাবে এরা প্রতিপালিত হতে ও বাড়তে পারে। যাতে করে সময় মতো এদেরকে কাজে লাগানো যায় :......... এ এক আজব ছবি, যার ছায়া পড়ে অনুভূতির ওপর । আর এর ব্যাখ্যা সেইভাবে বুঝা যায় না, যেমন ব্যাপকভাবে বুঝা যায় ওই দৃশ্যের ছায়া থেকে, যা অন্তরের মধ্যে প্রতিফলিত হয়। এরশাদ হচ্ছে, ‘আর এগুলো (পাথরের বর্ষণ) যালেমদের থেকে মোটেই দূরে নয় ।' এ আযাব খুবই কাছে এবং এর জন্যে ফরমায়েশ দেয়া হয়েই গেছে এবং সময় প্রয়োজন হলেই এ আযাবকে ছেড়ে দেয়া হবে এবং ওদেরকে তা পাকড়াও করবে। আর লৃত (আ.)-এর জাতির ওপর বর্ষিত আযাবের যে ছবি এখানে আঁকা হয়েছে, তার তুলনা করা যায় কোনো আগ্নেয়গিরির সাথে । যখন এ সব আগ্ুয়গিরি থেকে লাভা বেরোতে থাকে তখন পাশের ভূমির ওপরে পাথর ও গলিত খনিজ পদার্থ কাদার ঢেউ আকারে উপর্যুঁপরিভাবে পতিত হয়ে পুরু আস্তর পড়ে যায় ...... আর তোমার রবের কাছে যালেমদের জন্যে বহু বহু (এমন আযাব) জমা হয়ে রয়েছে!’ : আমরা শুধু কথার কথা হিসাবে একথাগুলো বলছি- তা নয়। অবশ্য অন্যান্য আগ্নেয়গিরির মতোই এটাও ছিলো এক ভয়ানক আগ্নেয়গিরি, যা ওই সময়ে প্রচন্ড অগ্নি উদ্গীরণ করেছিলো, যার ফলে যা ঘটার তা ঘটেছিলো । আমি কিছুতেই এটা অস্বীকার করবো না যে, কার্যত অনুরূপ প্রচন্ড আগ্নেয়গিরিই ঘটেছিলো । তবে এটাও আমরা চূড়ান্তভাবে বলবো না যে, এটা আমাদের জানা কোনো সাধারণ আগ্নেয় গিরিই ছিলো । অর্থাৎ পৃথিবীর জীবস্ত আগ্নেয়গিরিসমূহ থেকে যে সব অগ্যুৎপাত এ পর্যন্ত ঘটেছে অবিকল সে ধরনের অগ্যুৎপাত হয়েছিলো- তা আমরা বলতে পারবোনা । এখানে প্রধান যে কথাটা আসে, তা হচ্ছে আল্লাহ তায়ালা গযব নাযিল করতে চাইলে তা যে কোনো ভাবে করতে পারেন। কোনো এলাকা ধ্বংস করতে চাইলে আমাদের জানা মতে যে সব প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তার যে কোনো একটাকে বেগবান করে দিয়ে যে ভাবে তিনি চান সেভাবে তার মধ্যে তীব্রতা দান করতে পারেন। সুতরাং তিনিই তার গায়েবী জ্ঞানের অধিকারী, তিনিই জানেন যে কোন ধরনের আগ্নেয়গিরির আগুন দিলে ওই যালেম জাতি সমূলে ধ্বংস হয়ে যেতে পারে। আর ওই নির্দিষ্ট সময়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আযাব নাযিল করা-এটা একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব যার নিয়ন্ত্রণে সৃষ্টির সব কিছু পরিচালিত হচ্ছে, চলছে সকল জীবস্ত প্রাণী ও প্রাকৃতিক জগতের সব কিছু ............ আর স্বাভাবিকভাবে এটাই হয়েছে যে, ওই আযাব এক নির্দিষ্ট উদ্দেশ্যে এবং নির্দিষ্ট পরিমাপ অনুসারে নাযিল হয়েছে, হয়েছে সেইভাবে যেভাবে লূত (আ.)-এর ওই নাফরমান জাতিকে ধ্বংস করার জন্যে ওই সময়ে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা চেয়েছিলেন। এ পর্যায়ে একথাটা বলা প্রয়োজন যে, ইবরাহীম (আ.)-এর ঘটনাটাও এ পর্যায়ে তুলে ধরে আল্লাহ তায়ালা মানুষকে তীর শক্তি-ক্ষমতার নিদর্শন দেখাতে চেয়েছেন এবং সৃষ্টির সাথে তার সম্পর্ক কতো ঘনিষ্ঠ, তাও এমনভাবে জানাতে চেয়েছেন যেন কোনো মানুষের কল্পনাতে শুধু নয়, বাহ্যিক সব কিছুর মধ্য দিয়েও আল্লাহর শক্তি ক্ষমতার নিদর্শন সুস্পষ্ট হয়ে ওঠে । (১) এরপর মাদইয়ানবাসীর কাছে হযরত প্রেরিত নবী শোয়ায়বের সাথে তাদের দুর্ব্যবহার এবং তার পরিণতি জানাতে গিয়ে নাযিল হচ্ছে, (১) তুলনামূলক আলোচনার জন্য দেখুন, ‘থাসায়েসুত্তাসাববুরিল ইসলামী ওয়া মুকাওয়ামাতিহী ৷’ ১ম কল কহ লালা ১ সলষিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।