যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

নিশ্চয়ই তাদের প্রতিশ্রুত সময় (যে সময়ে আযাব আসবে বলে ঘোষণা দেয়া হয়েছে) হচ্ছে প্রভাত বেলা । প্রভাত কি আসন্ন নয়?’ আর রওয়ানা হওয়া এ শব্দ দ্বারা রাতের বেলায় সফরে রওয়ানা হওয়াকেই বুঝানো হয়েছে, কিন্তু রাত থাকতে, অর্থাৎ শেষ রাতে । আর তোমাদের মধ্যে কেউ যেন পেছনের দিকে না দেখে, অর্থাৎ কেউ পেছনে পড়ে থাকবে না, বা কারো জন্যে অপেক্ষাও করবে না । কারণ, ধ্বংসের প্রতিশ্রুত সময়ই হচ্ছে ঠিক ভোর সকালের সময়টা । অতএব, যে ওই সময়ে শহরে থেকে যাবে, সে যেই হোক না কেন তাদের সাথে একইভাবে ধ্বংস হয়ো!যাবে যাদের জন্যে আযাব নাযিল হচ্ছে। ‘সকাল কি খুব কাছে নয়?’ আযাব যখন এসে যাবে, তখন লূত (আ.)-কে কিভাবে বাচিয়ে রাখা যাবে, সে প্রশ্রটা সামনে আসছে এবং তার জন্যেই ওয়াদাকৃত সময়ের কথাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হচ্ছে এবং স্বরণ করাতে গিয়ে বলা হচ্ছে, সকাল কি কাছে নয়, অর্থাৎ রাত শেষ হওয়ার সাথে সাথে যে মুহূর্তে প্রভাতের শুভ্র রেখা পূর্ব দিগন্তে ফুটে উঠবে, ঠিক সেই মুহূর্তেই সেই প্রলয়ংকর আযাব এসে যাবে ওই এলাকার ওপর যে এলাকায় রয়েছে ওই যালেমদের বসতি এবং এটাও নির্ঘাত সত্য কথা যে, লূত (আ.)-এর বাড়ীও ছিলো সেই এলাকাতেই, যেহেতু ওরাও তারই জাতি ও জ্ঞাতি-(গোষ্ঠী) । আযাব সেই শক্তির কাছ থেকে আসবে, যে শক্তির সাহায্য তিনি কামনা করছিলেন। আর শেষ যে দৃশ্যের কথা এ প্রসংগে জানা যায়, তা হচ্ছে লৃত কওমের জন্যে সঠিকভাবে উপযোগী যে ভয়ানক ধ্বংসাত্মক আযাব, সেই কঠিন অবস্থার দৃশ্য । ‘তারপর যখন আমার হুকুম এসে গেলো, তখন আমি ওই অঞ্চলকে সম্পূর্ণভাবে উল্টে দিলাম । তার উপরিভাগকে নীচে এবং নীচের অংশকে উপরে তুলে দিলাম এবং তাদের ওপর পাকা মাটির পাথর বর্ষণ করলাম, যা উপর্যুপরিভাবে পড়ে স্তূপ হয়ে গেলো । এগুলো চিহ্নিত ছিলো তোমার রবের কাছে (অর্থাৎ কার উপরে কোনটা পড়বে, তা নির্ধারিত) । আর যালেমদের থেকে এগুলো মোটেই দূরে ছিলো না ।' অর্থাৎ যখন আল্লাহর ফায়সালা কার্যকর হওয়ার সেই নিদিষ্ট সময়টা এসে গেলো, তখন ‘আমি পরিণত করলাম উপরের অংশকে নীচের অংশে’!এটাই হচ্ছে তার সার্বিক ধ্বংসের চিত্র, যাতে বুঝা যায় যে, সব কিছু ওলট পালট হয়ে গিয়েছিলো, পরিবর্তন হয়ে গিয়েছিলো সকল চিহ্ন এবং ওই জাতির নাম নিশানা মুছে গিয়েছিলো আর ওই এলাকাকে ওলট পালট করে দিয়ে সেখানে আল্লাহ তায়ালা এই যে পরিবর্তন আনলেন এবং তাদের ওপরের অংশকে নীচের অংশে পরিণত করলেন- এটা এ জন্যে করা হয়েছিলো যে, ওই অভিশপ্ত জাতি আল্লাহর নিয়ম বদলে দিতে চেয়েছিলো এবং মানুষকে মানবতার স্তর থেকে চরম পশুর স্তরে নামিয়ে দেয়ার কাজে লেগে গিয়েছিলো, বরং পশু থেকেও তারা বহু বহু নীচে নেমে গিয়েছিলো । কারণ পশুও, পশুত্বের যে প্রকৃতি, তার মধ্যে তার আচরণকে সীমাবদ্ধ রাখে। কিন্তু ওই গযবপ্রাপ্ত জাতি পশুত্বের সকল সীমা ডিংগিয়ে গিয়েছিলো। ‘আমি মহান আল্লাহ তাদের ওপর পাকা মাটির পাথর বর্ষণ করলাম ।' এ পাথর ছিলো মাটি-মিশ্রিত । ওই ধরনের পাথরই সম্ভবত তাদের জন্যে উপযুক্ত ছিলো এবং উপযোগী ছিলো তাদের অবস্থানের জন্যে ৷ ‘মানদুদ’, পরতে পরতে সাজানো শিলাখন্ড, অর্থাৎ পাথরগুলো তাদের ওপর বর্ষিত হয়ে পরতে পরতে সাজানো হয়ে গিয়েছিলো। এই যে পাথরগুলো............. ‘এগুলো তোমার রব-এর কাছে চিহ্নিত ছিলো!’ যেমন চিহ্নিত করা হয় গবাদি পশুকে । অর্থাৎ, প্রতিপালন করে এদের অধিকাংশকে মুক্তভাবে ছেড়ে দেয়া হয় । | ১১ সূরা হৃদ ০১৯৬৫) পারা ১২ অসখিল ৩} WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।