এটা নয়......... আর তুমি অবশ্যই জানো, আমরা কি চাই ।'একথা দ্বারা এক নিকৃষ্ট কাজের দিকে ঘৃণ্যভাবে ইংগিত করা হয়েছে। লূত (আ.)-এর হাতে এ জাতির পতন ঘটে, কিন্তু এ জাতির লোকেরা লূত (আ.)-এর দুর্বলতা বুঝতো ৷ কারণ তিনি ছিলেন একজন পরদেশী, সুদূর অন্য দেশ থেকে এসে এদেশে বসবাস করছিলেন। তার সহায়তা করার জন্যে তার বংশীয় কেউ সেখানে ছিলো না। আর এ কারণেই এমনই এক কঠিন দিনে তিনি নিজেকে সম্পূর্ণ শক্তিহীন বোধ করছিলেন। তাই তার ঠোট ফেটে বেদনাদায়ক এক দুঃখের কথা বেরিয়ে এলো । ‘সে বললো, হায়, যদি তোমাদের মোকাবেলা করার মতো আমার কোনো শক্তি, অথবা আমি কোনো মযবুত এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারতাম!’ এ কথাগুলো যখন তিনি বলছিলেন, তখন সেই যুবকরা সামনেই ছিলেন, যারা আসলে ছিলেন ফেরেশতা এবং মানুষের রূপ ধরে তার বাড়ীতে মেহমান হয়ে ছিলেন। তাদেরকে শুনিয়ে শুনিয়েই তিনি কথাগুলো বলছিলেন। এরা ছিলেন কিশোর ছেলেদের মতো দেখতে, আর চেহারা ছিলো এদের বড়ই সুন্দর । কিন্তু তার দৃষ্টিতে এরা নাদুশ নুদুশ হওয়ার কারণে মনে হচ্ছিলো অত্যন্ত লাজুক ও দুর্বল । মোটেই এদেরকে শক্তিশালী মনে হচ্ছিলো না। এজন্যেই তিনি তাদের দিকে এগিয়ে গিয়েই শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, আহা, এরা যদি একটু শক্তিশালী হতো, তাহলে ওদেরকে নিয়েই তিনি ওই যালেমদের মোকাবেলা করতে পারতেন অথবা শক্তিশালী কোনো আশ্রয় কেন্দ্ৰ যদি তার জানা থাকতো, তাহলে এদেরকে নিয়ে সেখানে চলে গেলে আসন এ ভীতিপ্রদ অবস্থা থেকে বাচতে পারতেন । সাময়িকভাবে হলেও লূত (আ.)-এর অন্তর একথাটা একটু সরে গিয়েছিলো যে, অবশ্যই তার শক্তিশালী আশ্রয় স্থান আছে, আর তা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর আশ্রয় । আল্লাহ তায়ালা তার বন্ধু ও প্রিয় পাত্রদেরকে কখনো অসহায় অবস্থায় ছেড়ে দেন না, যেমন রসূলুল্লাহ (স.) থেকে জানা যায়। তিনি আল্লাহর এ আয়াতটি উদ্ধৃত করছিলেন, ‘আমার রহমত (অবশ্যই) ছিলো লূত এর ওপর ৷ অবশ্যই তিনি শক্তিশালী আশ্রয়ে পৌছে গিয়েছিলেন ।' যখন প্ৰকৃতপক্ষেই সংকট ঘনিয়ে এলো এবং বিপদের ঘনঘটায় চতুর্দিকে তাকিয়ে লূত (আ.) চোখে সর্ষে ফুল দেখতে লাগলেন, তখনই আল্লাহ রব্বুল আলামীন তার শক্তি ও অভংগুর আশ্রয় কেন্ন্বের সন্ধান তাকে দিয়ে দিলেন। ‘সেই ফেরেশতারা বলে উঠলো, হে লূত আমরা তো তোমার রবের দূত, ওরা কিছুতেই তোমার কাছে ঘেষতে পারবেনা ।' তখনই তারা তাকে সেই খবরটা জানালো, যা নিয়ে তারা প্রেরিত হয়েছিলো । আর তা ছিলো, তাকে, তার স্ত্রী ব্যতীত পরিবারের অন্যান্য পবিত্র ব্যক্তিবর্গকে আসন্ন সেই গযব থেকে নাজাত দেয়ার বার্তা, যা সকাল হওয়ার পূর্বেই ওই যালেম জাতির ওপর এসে পড়বে শুধু তার স্্রী বাচতে পারবে না। কারণ ওই ফাসাদ সৃষ্টিকারীদের সাথে তার যোগ সাজশ ছিলো । বরং সে প্রকৃতপক্ষে ওদের সাথে সহযোগিতার কারণে হোক বা তাদের কাজে মৌনতা অবলম্বনের কারণে হোক, ওদেরই একজন বলে পরিগণিত হয়ে গিয়েছিলো। ওরা আল্লাহর বাণী শুনাতে গিয়ে বললো, ‘রাতের কিছু অংশ বাকি থাকতেই তুমি এ এলাকা ছেড়ে রওয়ানা হয়ে যাবে। আর সাবধান, কেউ পেছন ফিরে তাকাবে না, তোমার স্ত্রী ছাড়া, তাকেও ওদের মতোই একইভাবে আযাব পাকড়াও করে নেবে। >> সূরা হুল Lf 08D 4 aoa" tল্লা ১২ অনিল ৩ aA AASTIAV LL Ue OU DY VU ULe LU .
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।