যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

সম্মান নষ্ট করার উদ্দেশ্যেই তারা এগিয়ে আসছে। তখন তিনি তাদের প্রকৃতির মধ্যে সুপ্ত মানবতাবোধকে ও স্বাভাবিক মানব প্রকৃতি ও চাহিদা জাগিয়ে তোলার চেষ্টা করলেন, আর তাদের মনের গতিকে ফেরানোর ব্যবস্থা করলেন তাদের বিপরীত লিংগের দিকে যাদেরকে আল্লাহ্‌ তায়ালা সৃষ্টিই করেছেন পুরুষদের জন্যে । তার বাড়ীতেই তার মেয়েরা ছিলো, তারা সব দিক দিয়ে প্রস্তুত ছিলো, স্বাস্থ্যে, সৌন্দর্যে ও কোমলতায় তারা ছিলো আকর্ষণীয়, যে কোনো আগ্রহী পুরুষ দল চাইলে সাথে সাথে তাদের সাথে তাদের বিয়ে দেয়া যেতো, আর তাদের উগ্র ও পাগলপারা যৌন উত্তেজনার উপশম ঘটানো সম্ভব হতো । তাই তার কথার উদ্ধৃতি দিতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘সে বললো, হে আমার জাতি, এই যে রয়েছে আমার মেয়েরা, এরা তোমাদের জন্যে অধিক পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র । সুতরাং আল্লাহকে ভয় করো, আর আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কেউ কি প্রকৃত ভালো মানুষ নেই?' ‘এরা আমার মেয়ে, এরা তোমাদের জন্যে পবিত্রতর’......... এরা যে কোনো অর্থে অধিক পবিত্র, মনের দিক দিয়ে ও অনুভূতির দিক দিয়ে, সব দিক দিয়েই (যাদের জন্যে তারা লালায়িত ছিলো, তাদের তুলনায়) বেশী পবিত্র । তারা প্রকৃতির স্বাভাবিক ও পরিচ্ছন্ন আহ্বানে সাড়া দিতে এবং অতি চমৎকারভাবে চেতনার ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। এ পরিচ্ছন্নতা হবে প্রকৃতিগত দিক দিয়ে, নৈতিক দিক দিয়ে এবং আল্লাহর ব্যবস্থা মানার দিক দিয়ে । তার অনুভূতির দিক দিয়েও তারা পবিত্রতর ও সুকোমল মনোভাবের অধিকারিণী এ জন্যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এ পবিত্র ও পরিচ্ছন্ন সম্পর্কের মাধ্যমেই পৃথিবীতে ‘মানব জাতির বৃদ্ধির ব্যবস্থা করেছেন। এ জন্যে তিনি নির্দেশ দিতে গিয়ে বলছেন, ‘অতএব আল্লাহকে ভয় করো ।' বিবেককে আকর্ষণ করে এ কথাটা বলেছেন। আরও বলছেন, ‘খবরদার, আমার মেহমানের ব্যাপারে আমাকে অপমানিত করোনা ৷' বেদুইনদের মধ্যে মেহমানদারীর যে রেওয়াজ চালু ছিলো, তাদের সেই মহানুভবতার কথাটা উল্লেখ করে তিনি তাদেরকে যে অনুরোধ করেছিলেন তা তুলে ধরতে গিয়ে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা বলেন, ‘তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও নেই?' এখানে প্রশ্ন তোলা হয়েছে বিবেক বুদ্ধির ডাকে সাড়া দেয়া ও ইচ্ছাকৃতভাবে বিবেক বিরুদ্ধ কাজ করার পার্থক্যের মধ্য দিয়েই তাদের আহ্বান জানানো হচ্ছে। বলা হচ্ছে, বিষয়টাকে মানব প্রকৃতির স্বাভাবিক দাবী, ধর্মীয় অনুভূতি ও সাধারণ ভদ্রতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হোক । কিন্তু হলে কি হবে, এসব যুক্তিপূর্ণ কোনো কথাই ওই অভিশপ্ত ও ব্যাধিগ্রস্ত জনতার হৃদয়ে দাগ কাটতে পারলো না, আছর করলো না ওইসব মুর্দাদিল লোকদের অন্তরকে, যারা দ্বীন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো এবং বিবেক যাদের একেবারেই পচে গিয়েছিলো, সাড়া জাগাল না ওইসব অসুস্থ হৃদয়ের মাঝে, ব্যাধিগ্রস্ত বুদ্ধির অধিকারী ও নির্বোধ লোকেরা এ সব যুক্তিপূর্ণ কথা গ্রহণ করলো না, বরং ওই মারাত্মক মানসিক রোগগ্রস্ত হতভাগার দল ভীষণভাবে উত্তেজিত অবস্থায় একযোগে এগিয়ে এলো লূত (আ.)-এর বাড়ীর দিকে। তাদের কথা উদ্ধৃত করা হচ্ছে নীচের আয়াতে, ‘ওরা বললো, তুমি তো জানোই যে, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো নেই । আর অবশ্যই তুমি জানো যে, আমরা কী চাই !' অর্থাৎ তুমি তো ইতিপূর্বে জেনেই নিয়েছো যে, তোমাদের মেয়েদের যদি আমরা চাইতামই, তাহলে তাদেরকে তো আমরা আগেই বিয়ে করে নিতাম ৷ সুতরাং, (জেনে নাও) আমাদের চাহিদা ১১ ছল ত) লা ১ভ লিল ত DWT DO ID. DIOS Spot. com

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।