যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

বব তাকসীন কী যিলালিল কোরআন যয স্তর থেকেই এমন কাজ ও ব্যবহারে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করে, যা তার জীবনকে বানায় সাবলীল, সচ্ছল ও সুন্দর, যা তাকে পারস্পরিক মেলামেশার মাধ্যমে সমৃদ্ধ করে দীর্ঘ ও সুন্দর জীবন লাভের পথে এগিয়ে দেয়। অথচ এ বিরল ব্যাধি জীবনকে সমৃদ্ধ করার পরিবর্তে ক্ষতি ও ধ্বংসের দিকে এগিয়ে দিলো । প্রকৃতির দাবী হচ্ছে সে মানুষকে এমন স্বাদ ও আনন্দ দেবে, যা তার জীবনকে করবে আরও মযবুত, আরও সুন্দর, আরও সমৃদ্ধ । জীবনকে বিগড়ানোর কাজ কখনও প্রকৃতিসংগত হতে পারে না । এ বিরল যেন ব্যাধি বাস্তবে মানুষের জীবনকে বিপন্ন করে এবং মানবতার অস্তিত্বকে ধ্বংসের দিকে এগিয়ে দেয়। কারণ জীবনের বীজকে এ বদ-অভ্যাস এমন অনুপযুক্ত ও অনুর্বর জমিতে ফেলার ব্যবস্থা করে, যেখান থেকে কোনো উৎপাদন আশা করা যায় না । সৃষ্টিকর্তা সেই উপযুক্ত উর্বর জমিতে বীজ বপনের ব্যবস্থা করে দিয়েছেন, যা বীজ গ্রহণের সাথে সাথে উৎপাদনমুখী হয়ে উঠবে এবং সচকিত হয়ে উঠবে জীবনকে বাড়ানোর জন্যে । এ কারণেই শুধু নৈতিক দিক দিয়েই কওমে লূৎ এর অপরাধ ছিলো না, বরং এ ছিলো গোটা মানব জাতিকে ধ্বংসের এক মারাত্মক পদক্ষেপ এবং মানব প্রকৃতিকে ধ্বংসের নামান্তর । আর আল্লাহর সেই আইন বিরোধী, যা মানুষের জন্ম ও বৃদ্ধির পথে মানুষকে এগিয়ে দিয়েছে এবং মানুষের দেহ ও মনে এনে দিয়েছে পরম আনন্দের অনুভূতি । এ আনন্দ তাদের প্রবৃদ্ধির পথে কোনো বাধা বা প্রতিবন্ধকতা হিসাবে আসেনি । আবার কখনো কখনো দেখা যায়, আমরা মৃত্যুর মধ্যেও কিছু স্বাদ অনুভব করি । হাঁ, দুনিয়ায় খ্যাতি ও সুনাম অর্জনের জন্যে অনেক সময় মানুষ মৃত্যুকে আলিংগন করতে প্রস্তুত হয়ে যায় । সেখানে যে স্বাদ সে পায়, তা কোনো অনুভূতির স্বাদ নয়, তা হচ্ছে জীবন অর্থপূর্ণ ও মূল্যবান হওয়ার স্বাদ, এটাও জীবনের বিরোধী কোনো প্রবণতা তা নয়- প্রকৃতপক্ষে এটাও জীবনকে উন্নত বানানো ও অন্যভাবে জীবনকে অগ্রসর করার আর এক পন্থা । যদিও এ কারণে জীবন দানের নযীর খুবই বিরল, তবু এমন বিরল কাজ কেউ করলেও এ কাজ জীবন ধ্বংসের নামান্তর নয় বা জীবনের বীজকেও ধ্বংসের পথে এগিয়ে দেয় না। লূত (আ.) তীর মেহমানদেরকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় পড়ে গেলেন। অথচ তিনি তো জানতেন যে, তার জাতির পাপের পেয়ালা কানায় কানায় ভর্তি হয়ে গেছে এবং তাদের জন্যে কী ভীষণ পরিণতি অপেক্ষা করছে। তবু তিনি তার মেহমানদের আসন্ন অপমানের কথা চিন্তা করে অত্যন্ত ব্বিত বোধ করতে লাগলেন। তার সেই কোমল অনুভূতিকে আল কোরআনের ভাষায় ‘সে বলে উঠল, হায়! বড়ই কঠিন আজকের এ দিনটি ৷' অর্থাৎ, প্ৰকৃতপক্ষেই আজ কঠিন দিনটি শুরু হয়ে গেলো । লূত (আ.) দেখতে পেলেন বহু লোক একযোগে তার বাড়ীর দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে । অর্থাৎ তাদের দিকে খেয়াল করে দেখে বুঝলেন, তাদের শরীরে ভীষণ উত্তেজনা বিরাজ কৰ্ছে। l ‘আর ইতিপূর্বে তারা বহু অন্যায় কাজ করেছে ।' এ ইতিহাস তার জানা ছিলো। এশন পরিস্থিতিতে যে কোনো মানুষই ব্বিত করবে, কারও মেহমানের সাথে দুর্ব্যবহার করার জন্যে কাউকে এগিয়ে আসতে দেখলে অবশ্যই তার খারাপ লাগবে । তাই লূত (আ.) এ পরিস্থিতি সহ্য করতে পারছিলেন না । যার কারণে তার পুরোপুরিই মনে হচ্ছিলো যে, ভীষণ কঠিন দিন আসন এবং আজকেই সেই অবশ্যম্ভাবী কঠিন দিনটি এসে যাবে। লূত (আ.) দেখতে পেলেন তার জাতির শরীরে উত্তেজনা পরিস্ষুট হয়ে রয়েছে এবং তারা পাগলের মতো ছুটে আসছে তার বাড়ীর দিকে তার মেহমানদের বেইযযত করার এবং তার মান ১১ লা ছল কম লাক ১ মলমিল ত DIT HOT LD. lf DOL.COM

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।