লূত (আ.)-এর জাতিকে ধ্বংস করার প্রশ্নে তিনি ফেরেশতাদের সাথে ঝগড়া করতে শুরু করেন, যদিও কিভাবে ঝগড়া করছিলেন তা সঠিকভাবে আমরা জানি না । কারণ জানার একমাত্র নির্ভুল মাধ্যম হচ্ছে আল কোরআন, আর সে পাক কালামে এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে বলে আমরা জানি না। অতপর এর জওয়াবে আল কোরআন জানাচ্ছে যে, তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়েই গিয়েছিলো কাজেই যতো যুক্তিতর্কই করা হোক না কেন তা তাদের পরিণতি বদলাতে পারে না । এরশাদ হচ্ছে, ‘হে ইবরাহীম, এ ব্যাপারে তুমি থেমে যাও, এ সম্পর্কে তোমার রব-এর চূড়ান্ত ফয়সালা এসে গেছে। তাদের ওপর অবশ্যই আযাব আসবে, তা রদ হবার নয় ৷’ ক্ওমে ল্ূতের নৈতিক অধ্ব $প তন বর্ণনার এ পর্যায়ে এসে আল কোরআন নীরব হয়ে গেছে। নিসন্দেহে তিনিও চুপ হয়ে গেছেন বুঝা যাচ্ছে । তারপর ইবরাহীম ও তার স্ত্রী সম্পর্কিত দৃশ্যের ওপর পর্দা ফেলে দেয়া হলো, যাতে লূত (আ.)-এর ঘটনাবলী এবং তার কার্যকারণগুলো প্রধান গুরুত্ব পায় । যতদূর জানা যায়, লূত জাতির এলাকা ছিলো জর্দানের অন্তর্গত আমুরিয়া ও সাদুম । এরশাদ হচ্ছে, ‘আর যখন আমার.দূতরা লূত-এর কাছে এলো, তখন তিনি বড়ই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি বলে উঠলেন, হায় আজকের দিনটি বড়ই কঠিন!" তিনি তো তার জাতিকে ভালো করেই জানতেন, তাদের নাফরমানীর কথাও তার অজ্ঞানা ছিলো না । জানতেন তাদের অদ্ভুত চরিত্রের কথা-কী জঘন্য ছিলো তাদের মানসিকতা ৷ মানব জাতির সাধারণ ও স্বাভাবিক চাহিদার বিপরীত নারীদের পরিত্যাগ করে তারা পুরুষদের দিকে ঝুঁকে পড়েছিলো পৃথিবীতে মানব বসতি বৃদ্ধির লক্ষ্যে যে স্বাভাবিক চাহিদা মানুষকে আল্লাহ তায়ালা দান করেছেন, প্রকৃতির সে স্বাভাবিক নিয়মকে বাদ দিয়ে তারা এমন এক বাকা পথ ধরেছিলো, যা সৃষ্টির লক্ষ্যকে ব্যাহত করছিলো । মানব জাতির প্রসার ঘটানোর উদ্দেশ্যেই মানব প্রকৃতির মধ্যে আল্লাহ তায়ালা দিয়েছেন এক আস্বাদ, যেন মানুষ সৃষ্টির বৃদ্ধি প্রক্রিয়ার দায়িত্ পালন করতে গিয়ে ক্লান্তি বোধ না করে। এ নিয়ম মেনে চলার মাধ্যমেই মানুষ পেতে পারে এক অতুলনীয় আনন্দ এবং এ আনন্দই তার জীবনকে অর্থবহ, মায়াময় ও মোহময় করে তোলে । জীবনের ঘানি টানতে গিয়ে সে অবসাদগ্রস্ত হয় না। সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে এটাই হচ্ছে চিরন্তন সত্য । কিন্তু হায়, ওই অভিশপ্ত জাতি আল্লাহর এ উদ্দেশ্যকে ব্যর্থ করে দিলো তাদের ব্যতিক্রমধর্মী ঘৃণ্য প্রক্রিয়া দ্বারা । এটা বিশ্ব পালক কিভাবে মেনে নিতে পারেন। এ জন্যে প্রয়োজন ছিলো ওই জঘন্য জাতির পুঁই পোনাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়ার এবং পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত স্থাপন করা যেন মানুষ সৃষ্টিকর্তার উদ্দেশ্যকে বানচাল করে দেয়ার দুঃসাহস আর কোনো দিন না করে। এটা শুধু শাস্তিই ছিলো না, বরং এটা ছিলো সঠিক পথের বাইরে চলে যাওয়া ভ্রান্ত মানবতাকে পুনরায় তার নিজ পথে তুলে দেয়া এবং দৃঢ়ভাবে সে পথের ওপর টিকিয়ে রাখা । লূত (আ.)-এর কওমের বাকা পথে চলার যে খবর জানা যায় তা ছিলো এতোই কদর্য, পৃথিবীবাসী এমন জঘন্য ও সৃষ্টি ছাড়া পাপ আর কারো মধ্যে ইতিপূর্বে কখনও সংঘটিত হতে দেখেনি । তাদের এ মানসিক ব্যাধি যে কোনো শারীরিক ব্যাধির মতোই তীব্র ও সংক্রামক ছিলো । এ ব্যাধির কথা জানাজানি যতো বেশী হচ্ছিলো এবং যতো বেশী লোকের সাথে তাদের মেলামেশা হচ্ছিলো, ততো বেশী দ্রুততার সাথে মানুষের মন ও শরীর এ কঠিন ব্যাধিতে আক্রান্ত হচ্ছিলো । দূরাস্তরেও ছড়িয়ে পড়েছিলো এ মারাত্মক রোগ, যদিও এটা ছিলো মানুষের স্বাভাবিক প্রকৃতি বিরুদ্ধ । প্রকৃতি বলতে তো আমরা বুঝি সেই প্রেরণা ও প্রবণতা, যা মানুষের জীবনকে আপনা ১১ সুরা হুদ 7১7১১১ পারা >২. অনখিশল ৩ VV TV: UUOTTY HU. U Us VOL UOTF
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।