যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

জানে এবং মনে করে, সে নিয়মের তো ব্যতিক্রম হতে পারে না। আসলে তারা সর্বশক্তিমান আল্লাহর সার্বভৌম ক্ষমতার সেই তাৎপর্যটাই বুঝে না, যার বর্ণনা আল্লাহ সোবহানাহু্‌ ওয়া তায়ালা তার পবিত্র কেতাবের মধ্যে দান করেছেন। তার কথা তো কালামে পাকে সুস্পষ্ট ও চূড়ান্ত ফয়সালা হিসাবে এসে গেছে । এ ব্যাপারে মানুষের বুদ্ধি অনুযায়ী কোনো মত বা কোনো কথা থাকতে পারে না বা এ বিষয়ে তাদের বিস্মিত হওয়াও উচিত নয়। এমনকি যে সব মানুষ আল্লাহর ফয়সালাকে সীমাবদ্ধ করতে চায় অর্থাৎ একটা নিদিষ্ট সীমার মধ্যে থাকতেই হবে বলে মনে করে নিয়েছে, তারাও আল্লাহর অসীম ক্ষমতার তাৎপর্য বুঝতে সক্ষম হয়নি । আল্লাহ তায়ালা চির স্বাধীন এবং তার ক্ষমতা প্রয়োগ করার ব্যাপারে তার স্বাধীনতা পুরোপুরিই রয়েছে। এ ক্ষমতাকে কেউ সীমাবদ্ধ করে দিতে পারে না বা তার নিয়মের কোনো ক্ৰটিও কেউ ধরতে পারেনা । হা, এটা ঠিক, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা সৃষ্টিজগতকে এক বিশেষ নিয়মে চালাবেন বলে পূর্বেই স্থির করে রেখেছেন, এটা এক কথা, আর তার ক্ষমতাকে কেউ সীমাবদ্ধ মনে করবে, সেটা আর এক কথা । তার নিয়ম যা তিনি সৃষ্টির বহু পূর্বে স্থির করে রেখেছেন, সেই অনুযায়ীই সব কিছু চলছে- অবশ্যই ভবিষ্যতেও চলবে ঠিক এবং এভাবেই সব কিছু সদা সর্বদা চলতে থাকবে- তাও ঠিক । কোনো সময়ে এটা বন্ধ হবে না৷ কিন্তু পূর্বের নিয়মের মধ্যে যখন আল্লাহ তায়ালা নিজেই কোনো ব্যতিক্রম ঘটাতে চাইবেন, তখন এ নতুন নিয়মের সামনে পুরাতন নিয়মগুলো হার স্বীকার করতে বাধ্য হয়ে যাবে। এটা দ্বারা আল্লাহ তায়ালা বুঝাতে চান যে, তিনি সকল কিছুর মালিক, তিনি যেভাবে তীর সৃষ্টিকে চালাতে চাইবেন সেভাবেই তা চলবে । তার মধ্যে তিনি নিজেই পরিবর্তন আনতে সদা-সর্বদা সক্ষম, এতে বাধা দেয়ার বা কৈফিয়ত তলব করার এখতিয়ার কারও নেই । আল্লাহর সৃষ্টির মধ্যে অন্য কেউ এ পরিবর্তন আনার অধ্র রাখে না। তীর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার ব্যাপারে একমাত্র তিনিই স্বাধীন । এ কারণেই দেখা যায়, ওদের শাস্তির খবরে ইবরাহীম (আ.)-এর অন্তরে প্রশান্তি নেমে আসছে। আর ওই দারুণ সুসংবাদ শুনে তার অন্তরে পরিতৃপ্ত হয়ে গেলে যা আল্লাহর পক্ষ থেকে তাকে শোনোনো হলো । কিন্তু এ মেহমানরা লূত ও তার জাতির কথা ভুলে গেলেন না । লূত (আ.) তো তারই ভাতিজা, যিনি তারই মতো তার জাতির নাফরমানী ও দুর্ব্যবহারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার ধারে কাছেই ওই ভাতিজা বাস করতেন তিনি তো এ ফেরেশতাদের নাযিল হওয়ার উদ্দেশ্য কি, তা বুঝে গেলেন এবং তিনি নিশ্চিত হলেন যে, ওই হতভাগা জাতির ওপর এমন এক আযাব নেমে আসবে, যা তাদেরকে সম্পূর্ণভাবে মূলোৎপাটিত করেই ছাড়বে কিন্তু ইবরাহীম (আ.) বড়ই দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন। গোটা জাতির মধ্যে সবাইকে ধ্বংস করে দেয়া হবে-এটা তিনি সহ্য করতে পারছিলেন না৷ মহান দয়াবান আল্লাহ তায়ালা তার এই ‘তারপর ইবরাহীম (আ.)-এর ভয় যখন দূর হয়ে গেলো, আর তার কাছে সন্তান সম্পর্কিত সুসংবাদ যখন এসে গেলো, তখন সে লূতের জাতির ব্যাপারে আমার সাথে ঝগড়া (যুক্তি-তর্ক) করতে শুরু করে দিলো । অবশ্যই সে বড় সহনশীল এবং আল্লাহর দিকে রুজুকারী অনুতাপকারী । এমন সহিষ্ণু তিনি, যিনি গযবের ঘটনাগুলো যখন দেখেন সবর করেন, ধীরস্থির ভাবে নিজ কর্তব্য স্থির করেন, উত্তেজিত হন না। আর কোনো ভুল করলে অনুতাপের সাথে ও অনুনয় বিনয় করে তিনি প্রার্থনা করেন, যার মধ্যে প্রতি মুহূর্তে তাকওয়া পরহেযগারী (আল্পাহভীতি) ঝরে পড়তে থাকে। এমন আল্লাহমুখী তার মন যে, যে কোনো ব্যাপার বিষয় ও স্থান থেকে তিদ্দি অত্যন্ত দ্ুতগতিতে আল্লাহর (হুকুমের) দিকে ফিরে আসেন । আর এ সব মহৎ গুনের কারণেই | ১১ সুরা হদ (২৬০১) পারা >২ মনখিল্ল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।