যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

লূত (আ.)-এর জাতির কাছে ফেরেশতাদের কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তা ইবরাহীম (আ.) ভালো করেই বুঝছেন। কিন্তু এ মুহূর্তে এ প্রসংগকে এড়িয়ে গিয়েই তিনি কথা বললেন। এরশাদ হচ্ছে, ‘আর তার শ্রী পাশে দাড়িয়ে ছিলো, অতপর সে হেসে উঠলো!” অপবিত্র ও খবীছ ওই জাতির ধ্বংসের খবর আঁচ করতে পেরেই সম্ভবত খুশীর চোটে তার হাসি এসে গিয়েছিলো । এরশাদ হচ্ছে, ‘তখন তাকে আমি ইসহাকের (জন্মগ্রহণ করার) সুসংবাদ দিলাম এবং জানালাম ইসহাকের পরে আসবে তার ছেলে ইয়াকুব (নবী) ৷” তিনি ছিলেন বন্ধ্যা কোনো দিন সন্তান হয়নি, আর এ সময়ে তিনি বৃদ্ধাও হয়ে গিয়েছিলেন । এমনই অসম্ভব অবস্থার মধ্যে এলো ইসহাক (আ.)-এর জন্মের সুসংবাদ ......... এতোটুকুই শুধু নয়, এ ছিলো এক দ্বিগুণ সুসংবাদ । সুখবরের ওপর সুখবর । শুধু পুত্রই নয়, পুত্রের ঘরেও আসবে আর এক পুত্র ইয়াকুব (নবী), পরম প্রেমময় প্রভুর কি মধুর আশ্বাসবাণী । একজন স্ত্রীলোক, বিশেষ করে বন্ধ্যা, এ খোশ খবরীতে খুশীর আতিশয্যে, যার গোটা অস্তিত্ব প্রকম্পিত হয়ে উঠেছে, এ মহা সুসংবাদের আকস্মিকতায় তিনি প্রচন্ড বেগে দুলে উঠছেন এবং বিস্বয়ে অভিভূত হয়ে পড়ছেন। ‘সে বললো, হায় হায়, কী আশ্চর্য, আমি সন্তান জন্ম দেবো? আমি তো একজন বন্ধ্যা নারী । আর এই যে আমার স্বামী, তিনি তো একজন বৃদ্ধ মানুষ, এটা কি করে সম্ভব? এতো বড়ই বিস্ময়কর ব্যাপার ৷ .... সত্য সত্যই বিষয়টা ছিলো অত্যন্ত আশ্চর্যজনক । সাধারণত একটা নিদিষ্ট বয়সে মহিলাদের মাসিক খঝতু আসা বন্ধ হয়ে যায় এবং তারা আর সন্তান ধারণ করতে পারে না। কিন্তু এতো হচ্ছে সাধারণ নিয়ম । আল্যাহর কুদরতের কাছে এটা মোটেই কোনো বড় ব্যাপার নয়। সুতরাং এ সম্পর্কে জল্পনা কল্পনা করার কোনো প্রশ্রই আসে না । তাই এরশাদ হচ্ছে, ‘কি ব্যাপার, তুমি কি আল্লাহর ফয়সালার ওপর বিশ্বয় প্রকাশ করছো? হে নবীর ঘরের বাসিন্দারা, তোমাদের ওপর বিশেষভাবে আল্লাহর রহমত ও বরকত রয়েছে। অবশ্যই তিনি প্রশংসার যোগ্য, তিনিই মহান ৷' আল্লাহর কাজের ব্যাপারে আশ্চর্য হওয়ার কিছুই নেই । কেন, একটা কাজ সাধারণভাবে একটা নিয়মের অধীনেই হচ্ছে বলে কি সে নিয়মের কোনো পরিবর্তন হতে পারে না- তার কোনো ব্যতিক্রম হতে পারে না? বিশেষ করে যখন আল্লাহ তায়ালা বিশেষ কোনো উদ্দেশ্যে তা করতে চাইবেন । আর এখানে তো জানাই যাচ্ছে যে, নবীর ঘরের প্রতি আল্লাহর বিশেষ রহমতের বরকতও রহমতের দৃষ্টি আছেই, এমনকি যে কোনো মোমেনের জন্যেও এ রহমত আসতে পারে। এমনকি সাধারণ নিয়মের বাইরেও এ রহমত আসে, আসে আল্লাহর বিশেষ রহমত অনুযায়ী এবং সে নিয়ম কতো ব্যপক তার কোনো সীমা আমরা জানি না, আর প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো কিছু সংঘটিত হতেই হবে একথাও আমরা মনে করতে পারি না। যেহেতু সৃষ্টির সব কিছুর মধ্যে কতো প্রকার নিয়ম চালু রয়েছে আর কি কি নিয়ম প্রবর্তিত হওয়ার প্রয়োজন তা একমাত্র তিনিই জানেন, যিনি সব কিছুর নিয়ামক । আর যারা আল্লাহর ইচ্ছাকে তাদের বুঝ মতো সীমাবদ্ধ করতে চায়, অর্থাৎ যারা মনে করে, তারা যা বুঝেছে তেমনই তো আল্লাহর ফায়সালা হওয়ার কথা, তারা আল্লাহর সাধারণ নিয়মই

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।