এই যে তোমার সংগী সাথীর দল, এদেরকে আমি নানা প্রকার নেয়ামত দিয়ে ধন্য করবো । কিন্তু তারপর আবারো তাদেরকে বেদনাদায়ক আযাব স্পর্শ করবে !” ইবরাহীম ও তার অবর্তমানে তার পুত্রদ্ধয় ইসহাক ও তার বংশধর ইসরাঈলের বহু নবী এবং ইসমাঈল ও তার বংশে আগত শেষ নবীর ওপর আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার অবারিত রহমত ও বরকত নাযিল হয়েছে। শেষনবী মোহাম্মদ (স.) ছিলেন ইসমাঈল (আ.)-এর বং একমাত্র কিন্তু সকল নবী রসূলের সর্বশেষ নবী । এরশাদ হচ্ছে, ‘আর অবশ্যই আমার দুতেরা ইবরাহীমের কাছে সুসংবাদ বহন করে এসেছে ৷’ এ সুসংবাদ বর্ণনার মধ্যে শুধু ইবরাহীম (আ.) ও তার স্ত্রীর উপস্থিতির উল্লেখ দেখা যায় । সেখানে (বনী ইসরাঈল বংশে আগত) রসূলদের ও ফেরেশতাদের কোনো উল্লেখ পাওয়া যায় না। তাদের কথা এখানে বর্ণিত হয়নি। অতএব, তারা কারা ছিলেন, সে বিষয়ে অন্য তাফসীরকরা যে জল্পনা কল্পনা করেছেন, আমরা না জেনে ওই আন্দাজকারীদের দলে যোগ দিতে চাই না । এরশাদ হচ্ছে, ‘ওরা বললো, সালাম । সেও বললো, সালাম ৷' ইবরাহীম (আ.) তার জন্বস্থান ইরাকের অন্তর্গত ক্যালিডোনিয়ার রাজ্য থেকে হিজরত করেন এবং জর্দান নদী পার হয়ে কোনোয়ানের বিয়াবানে গিয়ে বসতি স্থাপন করেন। তিনি বেদুইনদের অভ্যাস অনুযায়ী মেহমানদারী করতে গিয়ে আযাবের ফেরেশতাদের খাবার পেশ করেন । তিনি তাদের সাধারণ মেহমানই ভেবেছিলেন। তাই বলা হচ্ছে, ‘সে একটি রোষ্ট করা বাছুর নিয়ে মেহমানদের সামনে পেশ করলো ।' অর্থাৎ ইবরাহীম (আ.) মোটা-তাজা একটা বাছুর রোষ্ট করে, একটা বিরাট খাঞ্চার ওপর সাজিয়ে এনে মেহমানদের সামনে পরিবেশন করলেন । কিন্তু ফেরেশতারা পৃথিবীবাসীদের কোনো খাদ্য গ্রহণ করেন না । (এ জন্যে তারা খাদ্য গ্রহণ করা থেকে হাত সরিয়ে নিলেন) । এরশাদ হচ্ছে, ‘অতপর [ইবরাহীম (আ.)] যখন দেখলেন তাদের হাত খাদ্য স্পর্শ করছে না’ অর্থাৎ খাদ্য গ্রহণ করার জন্যে হাত বাড়াচ্ছেনা। তখন তাদেরকে তিনি উপেক্ষা করতে চাইলেন এবং তাদেরকে এড়িয়ে সরে যেতে চাইলেন। যেহেতু তাদের ব্যাপারে তার মনের মধ্যে বেশ ভীতি সঞ্চার হয়েছিলো । বেদুইনদের মধ্যে সাধারণভাবে মনে করা হতো, কোনো ব্যক্তিকে খাবার দিলে যদি সে অস্বীকার করতো, তাহলে সে ভালো মনে আসেনি বলে সন্দেহ করা হতো । মনে করা হতো, সে কোনো দুরভিসন্ধি নিয়ে এসেছে অথবা সে বিশ্বাসঘাতকতা করবে বলে ধারণা আসতো ৷ ........ আর আমাদের কৃষি প্রধান অঞ্চলের লোকদেরকে খাবার দিলে তারা সাধারণত খাবারের খেয়ানাত করে বলে আমরা মনে করি, অর্থাৎ তার সাথে যারা খাবার খাবে তাদের থেকেই খেয়ানাতের আশংকা করা হয়। কিন্তু যদি ওরা কারও কাছ থেকে খাবার না চায়, তাহলে বুঝতে হবে ওরা তার কোনো ক্ষতি করতে চায় বলে খাচ্ছে না, অথবা মনে হচ্ছিলো, ওরা এ আশংকাতে খাচ্ছে না যে, ওই খাবার দাতা ওদের কোনো ক্ষতি করতে পারে বলে ওদের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে। তার মনের মধ্যে এমনই এক সন্দেহের ভাব পয়দা হওয়ার করণে ওই মেহমানরা নিজেরাই নিজেদের ‘ওরা বললো, প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি আমরা ৷' [১১ ছল ক লাম ১ অনিল ত www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।