যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আর প্রকাশ থাকে যে, আল্লাহ তায়ালাই প্রকৃতপক্ষে তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তিনিই তাদের জীবনকে গড়ে তোলার যোগ্যতা দিয়েছেন, একথা তারা অস্বীকার করতো না। কিন্তু ‘সকল শক্তি ক্ষমতার মালিক (ইলাহ সর্বশক্তিমান)’ একথা মুখে স্বীকার করলেও বাস্তবে তারা তাকে ইলাহ মানছিলো না ও ইসলামী জীবন ব্যবস্থার অনুসরণ করছিলো না। একথাও তারা মানছিলো না যে, পৃথিবীতে তাদেরকে আল্লাহর প্রতিনিধি বা খলীফা বানানো হয়েছে, যার কারণে তাদের জন্যে একমাত্র আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা মেনে চলা প্রয়োজন এবং জীবনের জন্যে প্রদত্ত ব্যবস্থা আরও কেউ দিতে পারে- একথা মানা দ্বারা শেরেক থেকে বেঁচে থাকা দরকার । আর নির্দ্বিধায় একমাত্র তার হুকুম মানা তাদের জন্যে জরুরী । আর এ কথাগুলোই তো সালেহ (আ.) জানাতে গিয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছেন, ‘হে আমার জাতি, একমাত্র আল্লাহর গোলামী করো এবং তোমাদের জন্যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই ৷' এ দাওয়াতের মধ্যে আসল বিষয়টা হচ্ছে ...রবৃবিয়্যাত বা প্রতিপালক, মনিব এবং আইনদাতা হওয়ার বিষয়টা । এখানে ইলাহ হওয়ার বিষয়টাই মুখ্য নয়, যেহেতু ইলাহ (সর্বময় মালিক) তারা আল্লাহকেই মানতো; কিন্তু তারা তাকে একমাত্র আইনদাতা মানতো না বা শাসন-কর্তৃত্ব একমাত্র আল্লাহর এবং একমাত্র তাঁরই যাবতীয় হুকুম মানতে হবে!এ কথাটাই তারা এটাই হচ্ছে সেই জরুরী ও স্থায়ী বিষয়টি, যাকে কেন্দ্র করে জাহেলিয়াতের সাথে ইসলামের লড়াই বরাবর চলে এসেছে এবং এখনও চলছে ও ভবিষ্যতেও চলতে থাকবে এ সংঘর্ষ দুনিয়া বিলীন না হওয়া পর্যন্ত চলতেই থাকবে । | ১১ সুরা হৃদ (২৫৪) পাক্না ১২ মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।