যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্যই এটা সত্য কথা যে, আল্লাহ তায়ালা যাদেরকে মানবমন্ডলীর মধ্য থেকে পছন্দ করে সেভাবে অন্য কারো মনে কখনও সত্য উদ্ভাসিত হয়নি, হতে পারে না । তারা যেভাবে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মৰ্যাদা, শক্তি ক্ষমতা ও মাহাসত্বের কথা অনুভব করতে পেরেছেন, সেভাবে আর কেউ অনুভব করতে পারে না। তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে এবং তাদের মন মগযকে সত্য গ্রহণের জন্যে সেভাবে প্রস্তুত করা হয়েছে, যার কারণে তারা সত্যকে সমস্ত হৃদয় প্রাণ দিয়ে খহণ করেছেন এবং তার জন্যে সর্বপ্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে গেছেন। এমন চমৎকারভাবে আর কেউই গ্রহণ করতে পারে না ।0) এরপর জাহেলিয়াতের সামনে দাড়িয়ে সেই কাহিনীটির দিকে তাকাচ্ছি, যা সত্য পথের সুস্পষ্ট আলো দেখানো সত্তেও মানুষ গোমরাহীর অতল তলের দিকে এগিয়ে যাচ্ছে। ভেবে দেখুন একবার, সালেহ (আ.) ছিলেন কেমন ব্যক্তিত্ব, যার সম্পর্কে তার জাতি সাক্ষ্য দিচ্ছে যে, তিনি ছিলেন এমন ভাল মানুষ, যে তার জাতির সবার কাছে ছিলেন আশা ভরসার পাত্র । তার এ খহণযোগ্যতা ছিলো তার সৎ, সত্যনিষ্ঠ ও নেককার হওয়ার কারণে এবং তার সুস্থ বুদ্ধি ও সঙ্চরিত্রতার কারণে ৷ এমতাবস্থায়, যেই না তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন অমনি তারা বেঁকে তার দাওয়াত গ্রহণ করার অর্থ ছিলো আর্থিক ক্ষতি স্বীকার করা এবং বহু আপনজন থেকে সম্পর্ক ছিন্‌ হয়ে যাওয়ার আশংকা । কিন্তু কেন? এর কারণ এছাড়া আর কিছুই নয় যে, তিনি তার জাতিকে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান জানাচ্ছিলেন এবং নিষেধ করছিলেন আল্লাহ ছাড়া অন্য (দেব-দেবী)-দের পূজা অর্চনা করতে ও তাদের কাছে সাহায্য চাইতে! ৯ মানুষ যখন সহীহ আকীদা থেকে দূরে সরে যায়, তখন ভুল পথে চলতে চলতে অধঃপতনের কতো নীচু স্তরে নেমে যায়, তার কল্পনাও করা যায় না৷ অর্থাৎ তখন ভ্রান্তির সকল সীমা সে পার হয়ে যায়। সত্য থেকে এতো দূরে চলে যায় যে, তখন তার প্রকৃতির মধ্যে অবস্থিত সত্য চেতনা ও যুক্তি বুদ্ধি সব কিছুই যেন তার কাছে চরম আশ্চর্যজনক বোধ হতে থাকে এবং মনে হয় এসব কল্পনাতীত বিষয় । আর এ কারণে সে সত্য থেকে মুখ ফিরিয়ে গোমরাহীর দিকে ধাবিত হতে পারে, যদিও সে ভুল পথ তার চেতনা ও বিবেক বিরোধী মনে হোক না কেন! অবশ্যই সালেহ (আ.) তাদেরকে ডাকছিলেন। তার কথা আল কোরআন উদ্ধৃত করছে, ‘হে আমার জাতি, একমাত্র আল্লাহর গোলামী করো । তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই.... তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর তোমাদেরকে তিনি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত দুনিয়ায় বাচিয়ে রেখেছেন .....’ অতএব তিনি (নবী সালেহ) তাদেরকে সেই মহান সত্বার দিকে ডাকছেন যিনি তাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে । এ এমন একটি স্বাভাবিক যুক্তি, যা রদ করার সাধ্য কারো নেই... অথচ ওই নির্বোধ দল ভাবতো যে, তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে। কিন্তু বাস্তব অবস্থা তো হচ্ছে এই যে, তারা নিজেদের অস্তিত্‌ টিকিয়ে রাখার ক্ষমতা রাখে না বা নিজেদের জন্যে সেই সব জীবন ধারণ সামগ্রী (রেযেক) সংগ্রহ করার যোগ্যতাও তাদের নেই, যা তারা.প্রতিনিয়ত ভোগ করে চলেছে। (১) দেখুন খাসারয়ে সুত্তাসবীরুল ইসলামী ওয়া মুকাওয়ামাতিহী গ্রন্থের (২য় খন্ড) হাকীকাতুল উলূহিয়্যাত অধ্যায় । ১> সুরা হুল ww, bokit@MoSsSPOLCON লা ১২ মলহিল ৩

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।