যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

— —~ঁ হচ্ছে প্রকৃতপক্ষে সেই দাওয়াত, যা মানুষের অজ্ঞানের অন্ধত্ব দূর ক্র্নে। দেখতে পাই এ. দাওয়াতের মধ্যে ইসলামের মূল শিক্ষা ও তাৎপর্য । দেখতে পাই একমাত্র লা-শরীক আল্লাহ্র বন্দেগীর জ্বলন্ত দৃষ্টান্ত । দেখতে পাই একমাত্র আল্লাহর নিঃশর্ত আনুগত্যের ঝলক এবং ওই এতিহাসিক ঘটনার আলোকে আমরা আজ আবারো দেখতে পাচ্ছি ইসলামকে ধ্বংস করার জন্যে জাহেলিয়াতের সংঘবদ্ধ তৎপরতা । আমরা দেখতে পাচ্ছি তাওহীদের পেছনে শেরেকের নানা প্রকার ষড়যন্ত্র, দেখতে পাচ্ছি আদ জাতির মতো সামুদ জাতির লোকদেরকে । তারাও তো ছিলো সেই সকল মুসলমান জাতির বংশধর, যারা নূহ (আ.)-এর সাথে জাহাজে চড়ে মহা প্রলয়ংকরী সেই তুফান থেকে নাজাত পেয়েছিলেন কিন্তু তাদের বংশধররাই তো আবার ভুল পথে চলেছে এবং ফিরে গেছে জাহেলিয়াতের দিকে এবং সবশেষে তাদের মধ্যে আল্লাহর রসূল সালেহ (আ.) এসেছেন তাদেরকে পুনরায় ইসলামী জীবন ব্যবস্থার দিকে ফিরিয়ে নিতে । এরপর আমরা সালেহ (আ.) ও তার জাতির ইতিহাসে দেখতে পাই, ইসলামী দাওয়াত পেশ করা হলে ওই জাতির হতভাগা লোকেরা সালেহ (আ.)-এর কাছে মোজেযা বা অলৌকিক ক্ষমতা দেখানোর দাবী করতে থাকে । কিন্তু তাকে সত্যবাদী জেনে এবং তার ওপর ঈমান আনার পর তারা এ দাবী করছিলো তা নয়, বরং তাকে অস্বীকার করে এবং উটনীকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে যখন তারা নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হলো, সেই সময়েই তারা এসব মোজেযা দেখানোর দাবী করছিলো । একইভাবে আরবের মোশরেকরাও রসূল (স.)-এর কাছে মোজেযা দেখানোর দাবী করে যাচ্ছিলো, যেমন করে পূর্ববর্তী লোকেরা ঈমান আনবে বলে ওইসব দাবী করেছিলো । হা, তাদের দাবী পূরণ করা হয়েছিলো এবং যে মোজেযা তারা দেখতে চেয়েছিলো, তা তাদের দেখানো হয়েছিলো। কিন্তু তাদের জন্যে এ মোজেযা প্রদর্শন, কোনো কাজেই লাগেনি । প্রকৃতপক্ষে যে ঈমান আনতে চায় সে আল্লাহর ক্ষমতার অজন নমুনা তার (সুস্থ বুদ্ধি ও বিবেক দ্বারা) আশপাশে দেখতে পায় এবং তার ঈমান আনতে কষ্ট হয় না। কিন্তু যে দূরে সরে যাওয়ার বাহানা তালাশ করে ও বারবার মোজেযা দেখানোর দাবী করে- অন্তরে তার ঈমান আনার কোনো আগ্রহ বা প্রস্তুতি না থাকায় কোনো মোজেযাই তাকে ঈমান আনার দিকে এগিয়ে দেয় না। সত্য গ্রহণের জন্যে তার অন্তরের দুয়ার বন্ধ হয়ে থাকে । চোখেও সত্যের আলো ধরা পড়ে না। সালেহ (আ.)-এর ঘটনার যে বিবরণ আল কোরআন দিয়েছে, তার মধ্যে আমরা আবারও একবার আল্লাহ রব্বুল আলামীনের অস্তিত্বের ঝলক দেখতে পাই এবং তা যে কোনো পাক সাফ দিলওয়ালা মোমেনের হৃদয়কে বিগলিত করে। দেখুন আল্লাহর বাণী, ‘সে বললো, হে আমার জাতি! যদি প্রকৃতপক্ষেই আমি আল্লাহর পক্ষ থেকে আসা সুস্পষ্ট দলীলের ওপর থাকি, আর তিনি আমার প্রতি যে রহমত নাযিল করেছেন তা আমি বুঝতে পারি। আর তারপরও যদি আমি তার না-ফরমানী করি, সে অবস্থায় আমাকে কে আল্লাহর (আযাব) থেকে বাচাবে? এ অবস্থায় তোমরা আমার ক্ষতি ছাড়া কোনো উপকারই করতে পারবে না।’' আর অবশ্যই এভাবে ওদের কাছেও সত্যের আলো পেশ করা হয়েছিলো, যেভাবে তার সামনে পেশ করা হয়েছিলো । তাই তার কথার উদ্ধৃতি দিতে গিয়ে বলা হচ্ছে, ‘নিশ্চয়ই আমার রব অতি কাছে, তিনি ডাকে সাড়া দানকারী (দোয়া কবুল করনেওয়ালা)। ১১ আল ছলে হৈহে লন ১ মলছিল ত WWW.boikitab.blogspot. Com

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।