জেনে রাখো, একে কষ্ট দিলে খুব শীঘ্রই তোমাদেরকে পাকড়াও করে নেবে এক দারুণ শাস্তি । এখানে ‘ফা’ অক্ষরটা দ্বারা খুব জলদিই আযাব নেমে আসার কথা বুঝানো হচ্ছে এবং ‘কারীব’ শন্দ দ্বারা বুঝানো হয়েছে যে, এ আযাব আসা তোমরা অনেক দূরের কথা ভাবছো তাই না? না তা নয়। এরশাদ হচ্ছে, ‘অতপর পাকড়াও করবে তোমাদেরকে নিকটস্থ আযাব ৷' অর্থাৎ পাকড়াও করবে তোমাদেরকে অত্যন্ত শক্তভাবে৷৷এটা শুধু স্পর্শ করা বা আযাব এসে যাওয়াই নয়। এতবড় ধমকিকেও কোনো পরওয়া না করে ওই নাফরমান জাতির জঘন্য খাসলাতের লোকেরা যা করলো, তা জানাতে গিয়ে বলা হচ্ছে, ‘অতপর তারা এ উটনীটিকে মেরে ফেললো.... তখন সে বললো, ফুর্তির সাথে খেয়ে দেয়ে নাও, তোমাদের বাড়ীতে বসে তিন দিন ধরে। (জেনে রাখো) এটা (আল্লাহর) একটা ওয়াদা, যাকে কেউ মিথ্যা বানাতে পারবেনা!’ অর্থাৎ নিজ নিজ বাড়ীতে থেকে আমোদ ফুর্তির সাথে তিন দিন যতো খুশী খেয়ে দেয়ে নাও, মওজ করে নাও জীবনের মতো । এটা এমন একটা ওয়াদা, যাকে কেউ মিথ্যা বানাতে পারবে না। . একথা দ্বারা বুঝায় উটনীটির ঠ্যাং তারা এমনভাবে কেটে দিয়েছিলো যে, শেষ পর্যন্ত সেটা মারা যায়। তারা তরবারি দ্বারা উটনীটির পেছনের পা কেটে দিয়েছিলো, ফলে রক্তপাত হতে হতে সেটা মারা গিয়েছিলো । এ ঘটনা তাদের অন্তরের বক্রতা ও কলুষতার পরিচয় বহন করে। এ প্রসংগে উটনীটির আগমন এবং তার নিহত হওয়ার মধ্যবর্তী সময়টাতে আর যে সব ঘটনা ঘটেছিলো, তার কোনো বিবরণ দেয়া হয়নি। কারণ এ ঘটনা দ্বারা বুঝা যায় যে, দাওয়াত দেয়ায় তাদের অন্তরে কোনো সাড়া জাগেনি, তাদের হঠকারিতার মধ্যে কোনো পরিবর্তনও আসেনি। তারপর দেখা যায়, আযাব শীত আসার খবর দানের ঘটনা ৷ অবশ্য বর্ণনাভংগিতে বুঝা যায়, উটনীটি আসার অব্যবহিত পরেই তাকে হত্যা করা হয়েছিলো এবং অবিলম্বে ঘটনাটি ঘটার জন্যে ‘ফা’ অব্যয়টা যথেষ্ট বলে মনে হয়। বলা হচ্ছে। ফা আকারূহা ফাকালা;........ ‘অতপর ওরা তার ঠ্যাং কেটে দিলে (হত্যা করলো) ৷ তখন সে বললো, আমোদ-ফুর্তি করো তোমাদের গৃহে তিন দিন। এটা এমন এক ওয়াদা, যা মিথ্যা কেউ বানাতে পারবে না ৷” অর্থাৎ তোমাদের জীবনের শেষ দিন সমাগত প্রায় । অতপর এ স্বল্প সময়ে তোমাদের মনের মতো খেয়ে দেয়ে ও আমোদ-ফুর্তি করে নাও । ‘এটা এমন এক ওয়াদা, যাকে কেউ মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবে না!” অর্থাৎ এটা সত্য ওয়াদা, যার ব্যতিক্রম হবার নয়। এরপর পরবর্তী ‘ফা ক্বালা’-র মধ্যে ‘ফা' দ্বারা বুঝা যাচ্ছে, সাথে সাথেই তাদেরকে আযাবের ধমকি দেয়া হয়েছিলো এবং তিন দিন পার হওয়ার সাথে সাথেই তাদের ওপর আযাব এসে গিয়েছিলো এরপর অবিলম্বে আযাব যে এসে গেলো, তাও ‘ফা-লাশ্মা'-র ‘ফা’ দ্বারা বুঝা গেছে। এরশাদ হচ্ছে, তারপর যখন আমার (শক্তির) হুকুম এসে গেলো, আমি নাজাত দিলাম সালেহকে এবং তাদেরকে, যারা তার সাথে ছিলো আমার নিজ মেহেরবানী দ্বারা, আর বাচিয়ে নিলাম তাদেরকে সেদিনের লাঞ্ছনা থেকে । নিশ্চয়ই তোমার মালিক শক্তিমান মহাক্ষমতাধর । আর যুলুম যারা করেছিলো, তাদেরকে পাকড়াও করলো এক মহা চিৎকারধ্বনি (বিকট শব্দ), ফলে দেখা গেলো পরের দিন তারা নিজ নিজ ঘরে সবাই মুখ থুবড়ে পড়ে রইলো । ১১ সুরা হুদ boil 092060504 ০9744 “লবা ১২ অনিল ৩
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।