যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

বব" তাফসীর কী যিলালিল কোরআন _____ _ করব, যখন তিনি নিজের তরফ থেকে আমার প্রতি রহমত করেছেন, রেসালাত দান করার জন্যে আমাকে তিনি নিজে বাছাই করে নিয়েছেন এবং এ কাজের যোগ্য বানানোর জন্যে তিনি আমাকে কিছু বৈশিষ্ট্যও দিয়েছেন। এমতাবস্থায় আমি যদি তার নাফরমানী করি এবং তোমাদের কাছে দাওয়াত পৌছানোর ব্যাপারে কোনো ঢিলেমি করি, তাহলে তার আক্রোশ থেকে আমাকে কে রক্ষা করবে? তোমাদের মন রক্ষার জন্যে এবং আমার ব্যাপারে তোমাদের আশা অক্ষুণ্ন রাখার জন্যে যদি সজ্ঞানে এসব ক্রটি করি, তাহলে তার আযাব থেকে বাচার আমার কোনো উপায়ই থাকবে না। আমার সম্পর্কে তোমাদের এ আশা আমার সত্যিকার কোনো উপকারে আসবে কি এবং আল্লাহর আক্রোশ থেকে বাচার ব্যাপারে কোনো সহায়ক হবে কিঃ না, মোটেই না। ‘যদি আমি তার না-ফরমানী করি আল্লাহর শাস্তি থেকে তাহলে কে আমাকে সাহায্য করবে? এতে আমার ক্ষতি ছাড়া আর তো কোনো সুবিধা হবে না ।' এতে তো শুধু আমার ক্ষতির ওপর ক্ষতিই বাড়বে। একদিকে রয়েছে আল্লাহর গযব, অপরদিকে রেসালাতের দায়িত্ব থাকার কারণে আমার মান সন্মান, তারপর রয়েছে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আযাব । এ সব কিছু মিলে ক্ষতির ওপর শুধু ক্ষতিই বাড়বে লোকসান ছাড়া অন্য কোনো প্রকার উপকারের সম্ভাবনাই আমার নেই । আমার দায়িত্ব পালন না করলে সকল দিক থেকে আমার বোঝা এবং কঠোরতা বাড়বে । সামুদজ্জঞাতিকর অবাধ্যতা ও ধ্রবৎস পরবর্তাীঁতে সালেহ (আ.)-এর কথা উদ্ধৃত করতে গিয়ে আল কোরআন বলছে, ‘হে আমার জাতি, এই যে দেখছো একটি উটনী, এটা তোমাদের জ্ঞান চোখকে খুলে দেয়ার জন্যে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যমীনে চরে খেয়ে বেড়ানোর জন্যে একে স্বাধীনভাবে ছেড়ে দাও। আর খবরদার! একে কোনো কষ্ট দিয়ো না । তাহলে কিন্তু অবিলম্বে তোমাদের ওপর আযাব এসে যাবে ।' ওই জাতির সামনে নবুওতের এক নিদর্শন পেশ করার সাথে সাথে সালেহ (আ.) এ প্রসংগে যে উটনীর দিকে ইশারা করেছেন, তার কোনো বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়নি । বরং আল্লাহর সাথে এর সম্পর্কিত হওয়ার কথাটাই শুধু বলা হয়েছে, ‘এটা আন্পাহর উটনী ।' আর বিশেষভাবে তাদের জন্যে এ উটনীর প্রয়োজনের কথা বলতে গিয়ে বলা হয়েছে; ‘তোমাদের জন্যে নিদৰ্শন৷’ এর দ্বারা বুঝানো হয়েছে যে, উটনীটি বিশেষ কিছু গুণের অধিকারী । যার কারণে অন্যান্য যে কোনো উটনী থেকে এটা আলাদা ধরনের । এর দ্বারা যেন ওদের বুঝোনা হচ্ছে, উটনীটি তাদের জন্যে আল্লাহর তরফ থেকে আসা এক বিশেষ নিদর্শন । এতোটুকু বলার পর আমরা আর অধিক এ বিষয়টা নিয়ে মাথা ঘামাতে চাই না, যেমন ইসরাঈলীদের বিভিন্ন রেওয়ায়াতে এ উটনী সম্পর্কে অজস্ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এবং মোফাসসেররা ইহুদীদের ওইসব আয়াতের ওপর ভিত্তি করে সালেহ (আ.)-এর উটনী সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বহু আলোচনা করেছেন, যার কথা ইতিমধ্যে অনেক তাফসীরে কিছু এসেছে এবং আগামীতেও আসবে । এরশাদ হচ্ছে, ‘এ হচ্ছে তোমাদের জন্যে আল্লাহর তরফ থেকে আগত একটি উটনী, যা এক বিশেষ নিদর্শন হিসাবে এসেছে। অতএব, একে আল্লাহর যমীনে চরে খেয়ে বেড়ানোর জন্যে ছেড়ে দাও । আর খবরদার! একে আঘাত করে কোনো কষ্ট দিও না !'

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।