যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু কেন ছিলো তাদের এ বিস্ময়? হুদ (আ.)-এর কাজ যুক্তি বিরোধী ছিলো বা তার কথার পেছনে কোনো দলীল প্রমাণ ছিলো না বা কোনো সুস্থ চিন্তা ভাবনা ছিলো.না বলেই যে তারা বিস্ময় প্রকাশ করছিলো তা নয়; বরং একটি মাত্র কারণেই তারা সালেহ (আ.)-এর দাওয়াতকে আশ্চর্যজনক মনে করছিলো, আর তা ছিলো এই যে, এ লোকটা আমাদেরই একজন জ্ঞাতি ভাই হয়ে কি করে বাপ-দাদাদের আমল থেকে চলে আসা নিয়ম প্রথার বিরুদ্ধে কথা বলছে! বাপ 'দাদারা এসব দেব দেবীর পূজা করে এসেছে, তারা কি সবাই ভুল করেছে? তাদের মাথায় কি কোনো বুদ্ধি ছিলো না? তারা কি সবাই বিবেকহীন ছিলো? এভাবে তারা মানুষকে সুস্পষ্ট সত্যের বিরুদ্ধে দাড়ানোর জন্যে উসকানি দিয়ে চলেছিলো এবং মানুষের আকীদা বিশ্বাসকে বাপ দাদার কাজের দোহাই দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো । আর এভাবে সালেহ (আ.)-এর দেশবাসীর সামনে একবার, দুইবার, তিনবার সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গিয়েছিলো যে, প্রকৃত অর্থেই মানুষকে মানুষের দাসত্ব বন্ধন থেকে মুক্ত করাই ছিলো সালেহ (আ.)-এর তাওহীদের দিকে দাওয়াতের লক্ষ্য । আল্লাহর হুকুমে তিনি এ প্ৰচেষ্টাই চালিয়ে যাচ্ছিলেন যে, মানুষ চিন্তা করুক এবং বিনা যুক্তিতে অন্ধভাবে কারো অনুসরণ না করুক ৷ ভাবের আবেগে এবং বাপ দাদার দোহাই দিয়ে মানুষ যেন কুসংস্কারের মধ্যে হাবুডুবু না খায়। এমন কোনো কাজ যেন তারা না করে, যা বিবেক-বুদ্ধিতে ধরে না। এ প্রসংগে আমরা সালেহ (আ.)-এর প্রতি আরোপিত কথাকে স্বরণ করতে পারি, যা আল্লাহ্‌ ‘অবশ্যই তুমি আমাদের মধ্যে ইতিপূর্বে বড়ই আশা ভরসার পাত্র ছিলে ৷' এই সাথে আমরা স্মরণ করতে পারি কোরায়শদের কথাও, যা তারা রসূল (স.)-এর বিশ্বস্ততা ও আমানতদারী সম্পর্কে বলতো । কিন্তু যখন এ আমানতদার ব্যক্তিই তাদেরকে একমাত্র আল্লাহর | প্ৰভুত্ব কর্তৃত্ব মেনে নেয়ার কথা বললেন, ডাক দিলেন তাদেরকে একমাত্র আল্লাহর আইন মেনে চলার জন্যে, তখনই তাদের কাছে তা সেভাবে খারাপ লাগলো, যেমন সালেহ (আ.)-এর জাতির কাছে খারাপ লেগেছিলো আর তখনই তারা বলে উঠেছিলো, এ একজন মহা জাদুকর । আবার কখনো বন্জছিলো, এগুলো তার মনগড়া কথা ৷ এ সময় তারা তার বিশ্বস্ততা সম্পর্কে নিজেদেরই সাক্ষ্যদান করার কথা ভুলে গেলো! ইসলামী দাওয়াতের প্রকৃতি চিরদিন একই থেকেছে, এর বর্ণনাভংগিও চিরদিন একই প্রকারের, যা বিভিন্ন সময়ে বিভিন্ন মানবমন্ডলীর কাছে বিভিন্ন ভাষায় ও ভংগিতে নাযিল হয়েছে। তাই দেখা যায়, সালেহ (আ.) সেই একই কথা বলেছেন, যা তার দাদা নূহ (আ.) বলেছিলেন। ‘সে বললো, হে আমার জাতি! তোমরা চিন্তা করে দেখেছো কি, যদি আমি আমার রবের পক্ষ থেকে আসা সুস্পষ্ট কোনো দলীলের ওপরে থেকে থাকি এবং তিনি আমাকে তার মেহেরবানী দান করে থাকেন, আর সে অবস্থায় যদি আমি তার নাফরমানী করি, তাহলে আমার ওপর তীর যে আযাব আসা অবশ্যন্তাবী হয়ে যাবে, তার থেকে বাচার জন্যে কে আমাকে সাহায্য করবে? অতপর সে অবস্থায় ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া তো আমার আর কোনো উপায়ই থাকবে না ৷’ অর্থাৎ হে আমার জাতি, আমি যদি আমার অন্তরের মধ্যে আমার রব সম্পর্কে কোনো স্পষ্ট দলীল প্রমাণের ওপর দাড়িয়ে থাকি, তাহলে তোমরা কি বলতে চাও, তখনও কি এ পথের সত্যতা সম্পর্কে তোমাদের মনে বিশ্বাস জাগবে না? আমি কিভাবে এ পথের নিশ্চয়তা সম্পর্কে সন্দেহ

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।