যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

মন ছিলো এমনই কলুষিত যে, এ মধুর বচন কদাচিত তাদের অন্তরে সাড়া জাগাতো। এ মিষ্টি মধুর বাক্যের ছোয়া তাদের আঁধার দুয়ারে খুব কমই আঘাত হানতো ৷ এ মর্যাদাপূর্ণ কথার সোন্দর্য তাদের হৃদয়পটে খুব কমই প্রতিভাত হতো । এ আদর মহব্বতের কথার মিষ্টতা তাদের হৃদয়ে খুব কমই স্নেহের পরশ বুলাতো ৷ তাদের হৃদয় বাতায়ন পথে এ মহব্বতের ধ্বনি খুব কমই প্রবেশ করতো ........এমনই কঠিন পরিবেশের মধ্য থেকে হঠাৎ করে কিছু মুগ্ধ হৃদয় এ মধুর বচন শুনে বিগলিত হয়ে গিয়েছিলো, মুগ্ধ হয়েছিলো তারা তাদেরই পরম প্রিয় ও দরদী এ ভাইয়ের প্রিয় মুখের এসব মধুমাখা বাণীতে, তারা ভাবতে শুরু করেছিলো, কে এ মানুষটি যে বয়ে এনেছে পরম করুণাময় বিশ্ব পালকের পক্ষ থেকে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্যে মুক্তির এ পয়গাম । তারা দেখতে পেলো এ বাণী, বেরিয়ে আসছে নির্মল নিষ্কলুষ ও মধুমাখা সেই মুখটি থেকে, যার চরিত্রগুণে মুগ্ধ তার দেশবাসী ৷ দেখুন এসব কথারই সাক্ষ্য বহন করছে আল্লাহ তায়ালা নিম্ললিখিত বাণী, ‘ওরা বললো, হে সালেহ, তুমি তো ছিলে ইতিপূর্বে আমাদের সবার কাছে এক অতি প্রিয় ও কাংখিত ব্যক্তিত্ব হিসাবে। এখন সেই তুমিই কি আমাদেরকে মানা করছো সেই দেব দেবীর সামনে মাথা নত করতে, যাদের পূজা করে এসেছে আমাদের বাপ দাদারা? এখন, যে সব বিষয়ে তুমি আমাদেরকে ডাকছো, সেগুলো সম্পর্কে আমরা তো বড়ই সন্দেহের মধ্যে পড়ে গেলাম ৷” ওপরের কথাগুলো থেকে তো তাদের এই মানসিকতাই ঝড়ে পড়ছে, তুমি আমাদের কাছে এতই প্রিয়, এমনই প্রিয় ব্যক্তিত্ব, এতো বেশী বিশ্বস্ত এবং এতো বেশী আশা ভরসার পাত্র যে, জ্ঞান বুদ্ধি, সততা সত্যবাদিতা, সুন্দর ব্যবহার ও গোছালো কথা বলার মতো মানুষ আমরা দ্বিতীয় কাউকে দেখি না । সর্ব বিষয়ে তোমার সঠিক ব্যবস্থা দানের যোগ্যতা সর্বাধিক । কিন্তু একি হলো, এমনই এক অভিনব ডাক তুমি আমাদের দিলে যে, আমাদের সমস্ত আশা ভরসা ভেংগে চুরমার হয়ে গেলো! উদ্ধৃতি আসছে, ‘তুমি কি আমাদেরকে তাদের পূজা অর্চনা করতে নিষেধ করছো-, যাদেরকে আমাদের বাপ দাদারা পূজা করতো?’ আসলে কথাগুলো ছিলো নবী সালেহ (আ.)-এর ভ্রদয়াবেগের প্রতি এক মারাত্মক আঘাত! ভাবখানা ছিলো এই, হে আমাদের প্রিয়তম ভাই, তোমার সব কিছুই আমরা গ্রহণ করতে প্রস্তুত এ কথাটা ছাড়া যা তুমি এখন বলছো! এমন কথা তুমি বলবে এটা আমরা কস্মিনকালেও ভাবতে পারিনি! হায় আফসোস, হায় তোমাকে নিয়ে আমাদের সারা যিন্দেগীর আশা ভরসা! এখন একি হলো, তুমি যে বিষয়ে ডাকছো, সে ব্যাপারে আমরা তো বড়ই সন্দেহের মধ্যে পড়ে গেলাম । এমন কঠিন সন্দেহ এসে গেলো যে, তোমার সকল সততা ও যোগ্যতা, তোমার এ কথার কারণে সব লন্ডভন্ড হয়ে গেলো! দেখুন উদ্ধৃতি, ‘তুমি যা গ্রহণ করার জন্যে আমাদেরকে ডাকছো, সে বিষয়ের সত্যতা সম্পর্কেই তো আমরা সন্দেহের মধ্যে পড়ে গেলাম !' আর এভাবে সালেহ (আ.)-এর জাতি তার দাওয়াতের ওপর বিস্ময় প্রকাশ করেছিলো। অথচ এর মধ্যে এমন অদ্ভুত কিছু ছিলো না, যার কারণে তারা আশ্চর্য হতে পারতো । বরং আসল ব্যাপার হচ্ছে, যা গ্রহণ করা তাদের কর্তব্য ছিলো, সেটাই তারা অস্বীকার করছিলো। তারা যেন হয়রান হয়ে যাচ্ছিলো একথায় যে, তাদেরই ভাই (জ্ঞাতি ভাই একান্ত আপন জন) তাদেরকে একমাত্র আল্লাহর এবাদাত (হুকুম পালন ও নিশর্ত আনুগত্য)করার জন্যে আহ্বান জানাচ্ছে। কেন ছিলো তাদের এ বিস্ময় ? ৷ ১১ সুস্মা হুল ., . C38৭) পাল্সা ১২, মনয্িল ৩

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।