যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদেরকে (পৃথিবীর)মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে সেখানে একটা বিশেষ বয়স দিয়েছেন। সুতরাং তীর কাছে ক্ষমা চাও, আর তাওবা করো তার কাছে। নিশ্চয়ই আমার রব আছে খুব কাছে। তিনি অবশ্যই তাওবা কবুলকারী ।' এই যে কথাগুলো, এগুলোর কোনো পরিবর্তন নেই । এগুলো কোনো দিন পরিবর্তন হবে না, এরশাদ হচ্ছে, ‘হে আমার জাতি, নিশর্ত ও নিরংকুশভাবে আল্লাহর আনুগত্য করো। তিনি ছাড়া কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী নেই ৷' আর এটিই সেই ব্যবস্থা, যার কোনো পরিবর্তন হবার নয়। ‘অতএব, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতপর প্রত্যাবর্তন করো তীর দিকে ৷’ তারপর আল্লাহর সার্বভৌমত্বের এটাই সেই তাৎপর্য, যা রসূলুল্লাহ (স.) তার নিজের মধ্যে দেখতে পাচ্ছেন । তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল্লাহ তায়ালা বলছেন, ‘নিশ্চয়ই আমার রব (আমার) খুব কাছে (এবং) তিনি দোয়া কবুলকারী !' সালেহ (আ.) তীর কওমকে সতর্ক করতে গিয়ে বলছেন যে, তাদের জন্য ও বৃদ্ধি এ মাটি থেকে- একথাগুলো বলে তিনি তাদেরকে উপদেশ দিয়েছেন। তারা নিজেদের শ্রেণীর মধ্যে থেকেই বৃদ্ধি পাচ্ছে এবং তাদের প্রত্যেকে এ পৃথিবীর উৎপন্ন দ্রব্যাদি থেকে খাদ্য পাচ্ছে অথবা পৃথিবীর যে কোনো পদার্থের সাহায্যে তারা সংগ্রহ করছে তাদের প্রয়োজনীয় সর্ব প্রকার বস্তু । অবশ্যই এসব কিছু ব্যবহার করার জন্যে আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে দায়িত্ব দিয়েছেন । মানুষের মধ্যে সবাইকে খেলাফতের দায়িত্ব দেয়া সত্বেও কোনো কোনো ব্যক্তিকে বিশেষভাবে দায়িত্ববোধ সম্পন্ন বানিয়েছেন এবং তাদেরকে তাদের সম-শ্রেণীর ওপর পরিচালক বানিয়েছেন । এ দায়িত্বশীলরা তাদের জ্ঞান ও বুঝ মতো তাদের দায়িত্ব পালন করার পর পৃথিবী থেকে বিদায় ইতিহাস ৷ এরপরও তারা মহান আল্লাহর সাথে আরো অনেককে শরীকদার খাড়া করে নিয়েছে...... ‘সুতরাং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার কাছেই তাওবা করো । অতপর তাদের তাওবা করার দরুন সে তাওবা কবুল হয়েছে, যার কারণে তারা পরবর্তীতে নিশ্চিন্ত হয়ে গেছে। তাই আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘নিশ্চয়ই আমার রব খুব কাছে- তাওবা কবুলকারী’ (যখনই কোনো বান্দা তাওবা করে, তার তাওবা তখনই তিনি কবুল করে নেন ।) খেয়াল করুন, ‘রব্বী’ শব্দটির মধ্যে আমার রব ‘করীব’- নিকটে’ এবং ‘মুজীব’ শব্দের মধ্যে কবুলকারী- এ অর্থগুলো পাশাপাশি ও একত্রিত হয়ে এমন একটি সত্যের চিত্র ফুটিয়ে তুলেছে, যা আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে প্রযোজ্য হতে পারে না । যেহেতু একমাত্র তিনিই সর্বাধিক প্রিয় বন্ধু, যিনি সদা সর্বদা কাছে থাকেন এবং যখনই তাকে ডাকা হয় তিনি সে ডাক শোনেন ও সাথে সাথে সাড়া দেন। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামীনের পরম বন্ধু একমাত্র তারই জন্যে একথাটা থাপ খায়। বাক্যটি উচ্চারিত হওয়ার সাথে সাথে গোটা পরিবেশে আন্তরিকতা নৈকট্য ও মহব্বতের এক মধুর হাওয়া যেন বইতে থাকে । এ মধুর পরশ নবী (স.)-এর অন্তর থেকে বেরিয়ে এসে সেই সব হৃদয়ের গভীরে প্রবিষ্ট হয়, যে হৃদয়গুলো আল্লাহর মধুর ছোয়া পাওয়ার জন্যে উৎকৰ্ণ ও উদগ্রীব । কিন্তু আফসোস, যে সমাজের বুকে একথাগুলো ধ্বনিত হচ্ছিলো, তার অধিকাংশ সদস্য ছিলো ঘৃণা বিদ্বেষ, ফেতনা ফাসাদ, হিংসা ও আত্মকেন্দ্রিকতার দোষে দুষ্ট । নানা প্রকার পাপাচারে তাদের | ১১> সূক্া হদ (২৪৬১) পারা ১২ অনবিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।